কাসীর ফী যিন্সান্সিল কোর আন হযরত নূহের আমল থেকেই এই শ্রেণীর মানুষের এ আচরণ চলে আসছে । তাদের সম্পদের প্রাচুর্য থাকে, কিনু মন মগয থাকে শূন্য । গালভরা বুলি আওড়াতে তারা হয় ওস্তাদ । কিন্তু মাথা থাকে বিবেকশুন্য । | ওদিকে নূহ (আ.) এ সব অপবাদ, অহংকার ও উপেক্ষাকে নবীসুলভ ওুদার্য, মহানুভবতা, আত্মবিশ্বাস, সত্যনিষ্ঠা, আল্লাহনির্ভরতা ও আদর্শ সচেতনতা নিয়ে মোকাবেলা করেছেন। তাদের মতো তিনি তিরঙ্কারের ভাষাও প্রয়োগ করেননি, অপবাদও দেননি, গালভরা বুলিও আওড়াননি এবং নিজের ব্যক্তিসত্তবা বা নবীসত্ববা নিয়ে তিনি অস্বাভাবিক ও কৃত্রিম অভিনয়ও করেননি । ‘নূহ বললো, হে আমার জাতি, তোমরা কি ভেবে দেখেছো, ............ ’ (আয়াত ২৮-৩১) ‘হে আমার জাতি’ এ তিনটি শব্দ দিয়ে তিনি পরম স্মরেহ ও মমতামাখা ভাষায় তাদেরকে ডেকেছেন এবং তাদেরকে নিজের মানুষ ও নিজেকে তাদের মানুষ বলে আখ্যায়িত করেছেন। [তারপর বলছেন, তোমরা তো এই বলে আপত্তি তুলছো যে, ‘তোমাকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরই এতা একজন মানুষ ৷' আমি তোমাদেরই মতো একজন মানুষ সে কথা সত্য । কিন্তু তা সত্তেও যদি আমার প্রতিপালকের সাথে আমার একটা ঘনিষ্ঠ সংযোগ থাকে, যার সম্পর্কে আমি নিশ্চিত, তাহলে তোমাদের মত কী? এই সংযোগ এমন একটা বৈশিষ্ট্য, যা তোমাদেরকে দেয়া হয়নি । শুধু আমাকে রসূল হিসাবে নিয়োগ করার মাধ্যমে আল্লাহ তায়ালা তার বিশেষ করুণা হিসাবে দান করেছেন, অথবা আমি রসূল হিসাবে দায়িত্ব পালনের যোগ্য যাতে হতে পারি, সে জন্যে আমাকে কিছু বিশেষ গুণবৈশিষ্ট্য দান করেছেন এবং এটাও নিসন্দেহে তার একটা বিরাট অনুগ্রহ । মানুষ হিসাবে তোমাদের মতো একজন হওয়া সত্তেও তিনি যদি আমাকে এই সব শুণবৈশিষ্ট্যে ভূষিত করে থাকেন এবং তা দেখার ও বুঝার ক্ষমতা তোমাদের নেই বলে তোমরা যদি সে সম্পর্কে অজ্ঞ হয়ে থাকো, তাহলে এ ক্ষেত্রে তোমাদের অভিমত কী? আর এরূপ ক্ষেত্রে আমিই বা কেমন করে তোমাদের ওপর জবরদস্তি করতে পারি যে, তোমাদের বিশ্বাস করতেই হবে? ‘আমি কি এটা তোমাদের ওপর বলপ্রয়োগে চাপিয়ে দিতে পারি, যদি তোমরা তা মানতে অনিচ্ছক হয়ে থাকো?’ (আয়াত ২৮) এভাবে অত্যন্ত বিনভ্র ভাষায় নূহ (আ.) তাদের দৃষ্টি আকর্ষণ করতে, তাদের অনুভূতিকে জাগিয়ে তুলতে এবং তাদের বিবেককে উদ্ধুদ্ধ করতে লাগলেন, যাতে তারা অদৃশ্য সত্যগুলোকে উপলব্ধি করতে পারে এবং রেসালাতের বৈশিষ্ট্যগুলোকে অনুধাবন করতে পারে, যার সম্পর্কে তারা উদাসীন ছিলো। এভাবেই তিনি তাদেরকে বুঝাচ্ছিলেন যে, নবুওত ও রেসালাত বাহ্যিক জাকজমকের ওপর নির্ভরশীল নয়, যা তাদের মানদন্ডে শ্রেষ্ঠত্বের চাবিকাঠি । সেই সাথে তিনি তাদেরকে এই মহান তত্ব বুঝাচ্ছিলেন যে, যে আকীদা বিশ্বাস তিনি প্রচার করেন, তা স্বাধীনভাবে ও স্বেচ্ছায় গ্রহণ করার বিষয়, চিন্তা ধারণা ও পর্যবেক্ষণের মাধ্যমে খহণ করার বিষয়, জবরদস্তি ও বলপ্রয়োগে চাপিয়ে দেয়ার বিষয় নয়। ‘হে আমার জাতি, আমি তোমাদের কাছে এ কাজের বিনিময়ে সম্পদ চাই না। আমার প্রতিদান কেবল আল্লাহর কাছেই রয়েছে। আর যারা ঈমান এনেছে, তাদেরকে আমি তাড়িয়ে দিতে চাই না। তারা তো তাদের প্রভুর সাথেই মিলিত হবে। তবে তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি একটা অজ্ঞ জাতি ৷’ (আয়াত ২৯) হযরত নূহ (আ.) বলছেন যে, হে আমার জাতি, যাদেরকে তোমরা নিম্নস্তরের মানুষ মনে করে থাকো, তাদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম, সেই দাওয়াত তারা গ্রহণ করেছে। মানুষ
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।