বিরুদ্ধে জনগণের মধ্যে ঘৃণা ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে জঘন্যতম মিথ্যা অপবাদ রটানোর চেষ্টা করে । নেতৃস্থানীয় কাফেররা নূহ (আ.)-কে বললো, ‘আমরা দেখতে পাচ্ছি যে, আপাতদৃষ্টিতে যাদেরকে আমাদের মধ্যকার সবচেয়ে নিমস্তরের লোক মনে হয়, তারা ছাড়া আর কেউ তোমার অনুসারী হচ্ছে না ।' অর্থাৎ যাদের বিচার বিবেচনা করার ক্ষমতা নেই, তারাই ঈমান আনে । এটাও একটা চিরাচরিত অপবাদ, যা ইসলাম বিরোধী সমাজপতিরা ঈমানদার লোকদের বিরুদ্ধে আরোপ করে থাকে তারা অপবাদ দিয়ে থাকে যে, ইসলামের দাওয়াত যারা গ্রহণ করে, তাদের বিবেক বুদ্ধি নেই এবং তারা যুক্তি ও বিচার বিবেচনার ধার ধারে না। তারা তাদেরকে অন্ধ অনুসারী বলে গালাগাল করে থাকে এবং অমন নির্বোধসুলভ অন্ধ অনুকরণ তাদের মতো উচ্চ শ্রেণীর ও নেতৃস্থানীয় লোকদের পক্ষে শোভনীয় নয় বলে আত্মশ্লাঘা প্রকাশ করে থাকে ইসলামের দাওয়াত গ্রহণ ও ঈমান আনয়ন যখন নিম শ্রেণীর লোকদের কাজ, তখন সে কাজটা তাদের মতো সমাজের ‘| ওপরতালার লোকদের পক্ষে বেমানান ও অশোভন । ‘আর আমরা তোমাদের মধ্যে আমাদের চেয়ে শ্রেষ্ঠ কিছু দেখিনা ৷' এ কথা দ্বারা দাওয়াতকারীকে তার অনুসারী কথিত নিম্নস্তরের লোকদের সাথে একাকার করে ফেলা হচ্ছে। বলা হচ্ছে, তোমাদের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য দেখি না, যা তোমাদেরকে আমাদের চেয়ে সৎ বা ন্যায়পরায়ণ প্রমাণ করে। তোমাদের রীতি নীতি যদি ভালো ও সঠিক হতো, তাহলে আমরাই তা আগে গ্রহণ করতাম, তোমরা আমাদের আগে তা গ্রহণ করতে না। আসলে ইসলাম বিরোধীরা এভাবেই তাদের ভ্রান্ত মানদন্ডে সব কিছুর বিচার বিবেচনা ও মূল্যায়ন করে থাকে । তারা মনে করে, যার যতো অর্থ আছে, সে-ই ততো মহৎ, যে যতো উচ্চপদস্থ সে ততো বুদ্ধিমান এবং যে যতো ক্ষমতাশালী সে ততো জ্ঞানী । তাওহীদী আকীদা যখন সমাজ থেকে বিলুপ্ত হয় বা তার প্রভাব যখন দুর্বল ও ক্ষীণ হয়ে যায়, তখনই এ ধরনের মূল্যবোধ ও ধ্যান ধারণা সমাজে বিস্তার লাভ করে। তখন মানব জাতি জাহেলিয়াতের যুগে ও পৌত্তলিক সংস্কৃতির দিকে প্রত্যাবর্তন করে। এ পর্যায়ে মানব সমাজ যদিও বাহ্যত একটা পরিশীলিত ও মার্জিত বস্তুতাপ্ত্রিক সভ্যতার পোশাকে আবির্ভূত হয়, কিন্তু এটাকে মানব জাতির অধপতন ছাড়া আর কিছু বলা যায় না।(১) কেননা এ সংস্কৃতি সেই মূল্যবোধকে নিষ্পৃভ করে দিয়েছে, যার বলে মানুষ ‘মানুষ’ হয়েছে, পৃথিবীতে আল্লাহর খলীফা হবার যোগ্য হয়েছে এবং আকাশ থেকে আল্লাহর বার্তা লাভ করেছে। এ সংস্কৃতি মানুষকে পাশবিক মূল্যবোধের দিকে ঠেলে দিয়েছে। ‘বরং তোমাদেরকে আমরা মিথ্যুক মনে করি ।' এ হচ্ছে কাফেরদের পক্ষ থেকে প্রত্যেক রসূল ও তার অনুসারীদের বিরুদ্ধে আরোপিত সর্বশেষ অপবাদ । তবে এ অপবাদটাও তারা তাদের নিজস্ব ‘অভিজাত’ পদ্ধতিতে আরোপ করেছে। ইতিপূর্বে যেমন ঈমানদারদের নিমনস্তরের লোক বলার সময় ‘আপাতদৃষ্টিতে’ কথাটা প্রয়োগ করেছে, তেমনি এখন তাদেরকে মিথ্যাবাদী বলার সময়ও ‘মনে করি’ শব্দটা যোগ করলো । কেননা কথা বলার সময় দৃঢ়তা ও প্রত্যয়ের সাথে বলা ওইসব দুর্বল নিম্নস্তরের লোকদেরই কাজ, চিন্তাশীল অভিজাত শ্রেণী তো আর সেই পর্যায়ে নামতে পারেন না । (১) আজ্ঞকাল পাশ্চাত্যে মানুষকে মূল্যায়ন করা হয় সে কতো টাকা আয় করে এবং ব্যাংকে তার কতো টাকা সঞ্চিত আছে, তার নিরিখে । এটা আসলে পৌত্তলিক জাহেলী সংস্কৃতি, যা পাশ্চাত্য থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এমনকি প্রাচ্যের মুসলিম নামধারীরাও এই সংস্কৃতির গডডলিকা প্রবাহে ভেসে চলেছে। | ১১ সুনা হদ $৯৯৩১ পান্না ১২ মনি ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।