যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

[_ ফসীল কী যিলালিল কোরআন আরো একটা মূর্খজনোচিত ধারণা তারা পোষণ করতো ৷ সেটা হলো, আল্লাহ তায়ালা যখন কাউকে রসূল নিযুক্ত করতেই চান, তখন সংশ্লিষ্ট জাতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্য থেকে নিয়োগ করলেই তো পারেন। মানুষের প্রকৃত মূল্য ও মর্যাদা না বুঝার কারণেই এরূপ ধারণা জন্মে । আসলে মানুষকে সাধারণভাবেই পৃথিবীতে আল্লাহর খলীফা করা হয়েছে। তাই খলীফা বা রসূল হবার জন্যে যে গুণাবলী প্রয়োজন, তা যে কোনো সাধারণ মানুষের মধ্যেই থাকতে পারে। এর সাথে প্রতিষ্ঠিত নেতৃস্থানীয় ব্যক্তি হওয়া, বা ধন সম্পদ ও বিত্ত বৈভবের কোনো সম্পর্ক নেই । এটা মানুষের মনের সাথে সংশ্লিষ্ট । মানুষের আল্লাহর সাথে কেমন সম্পর্ক রক্ষা করার যোগ্যতা আছে, তার মন মগয কতখানি উন্ক্ত, ধারালো ও গ্রহণ ক্ষমতা সম্পন্ব, আমানত বা দায়িত্ব পালনের যোগ্যতা, ক্ষমতা ও ধৈর্য কেমন- ইত্যাদির সাথে এর সম্পর্ক । এ সব গুণের সাথে অর্থ বিত্ত ও পদমর্যাদার কোনো সম্পর্ক নেই । কিন্তু অন্য নবীদের জাতির নেতৃবর্গের মতোই নূহের জাতির কর্ণধাররাও তাদের পার্থিব আভিজাত্য ও সামাজিক প্রতিষ্ঠার কারণে এমন অন্ধ হয়ে গিয়েছিলো যে, এই উচ্চতর গুণাবলী তাদের চোখে পড়ছিলো না । তাই তারা রসূলদের সাথে রেসালাতের সংশ্লিষ্টতার যৌক্তিকতা বুঝতে পারছিলো না । তারা মনে করতো, মূলত কোনো মানুষই এ কাজের যোগ্য নয়। আর যদিও বা হয়, তবে তাদের মতো উচ্চসন্তরের চিত্ত বৈভব ও পদমর্যাদাধারী ব্যক্তিরাই হতে পারে এর যোগ্য । ‘আমরা তো তোমাকে দেখছি আমাদের মতই একজন মানুষ ৷'......... এতো গেলো অস্বীকার করার একটা ওজুহাত । পরবর্তীটা আরো জঘন্য! ‘আর দেখতে পাচ্ছি, আমাদের কেবল দৃশ্যত নিম্ন শ্রেণীর লোকেরাই তোমাকে অনুসরণ করছে।' তারা দর্দ্রি মানুষদের ‘নিম্ন শ্রেণীর মানুষ' মনে করতো । যেমন সমাজের উঁচুন্তরের লোকেরা চিরকাল বিত্তহীন ও ক্ষমতাহীন লোকদেরকে মনে করে থাকে । সম্ভবত প্রাচীনকালে এ ধরনের লোকেরাই নবীদের অনুসারী হতো বেশী করে। কারণ স্বভাবতই তারা সমাজের অভিজাত শ্রেণীর গোলামী থেকে মুক্তি দিতে পারে, এমন দাওয়াতের প্রতি অধিকতর আকৃষ্ট হয়ে থাকে। যে দাওয়াত মানুষকে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন মহান আল্লাহর সাথে সংযুক্ত করে, সেই দাওয়াতের প্রতিই দরিদ্র মানুষের ঝৌক বেশী হওয়া স্বাভাবিক ৷ দর্দ্রি শ্রেণীর লোকদের রসূলের দাওয়াতে অধিকতর দীক্ষিত হওয়ার আরো একটা কারণ এই যে, অহংকার ও ভোগবাদী মনোভাব তাদের স্বভাব ও মেযাজকে বিকৃত করতে পারে না৷ স্বার্থপরতা তাদের পথে বাধা হয়ে দাড়াতে পারেনা । পৌত্তলিক কুসংস্কারের দরুন সৃষ্ট জনগণের উদাসীনতা ও দাসসুলভ মনোভাবের কারণে এক শ্রেণীর মানুষ যে সামাজিক পদমর্ধাদা অবৈধভাবে অর্জন করে, আল্লাহর একতায় বিশ্বাসী হলে সেই পদমর্যাদা খোয়া যাওয়ার আশংকা থাকে, কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর এই আশংকা থাকে না। পৌত্তলিক কু-সংস্কারের সবচেয়ে মারাত্মক রূপটি হলো, এককভাবে কেবল শরীকবিহীন আল্লাহর দাসত্্‌ ও আনুগত্য করার পরিবর্তে ধ্বংসশীল ও নম্বর সত্বাগুলোর দাসত্ব ও আনুগত্য করা । সুতরাং তাওহীদের আন্দোলন আসলে দুনিয়ার সর্বত্র মানবতার যথার্থ স্বাধীনতা ও মুক্তির আন্দোলন ছাড়া আর কিছু নয়। এ জন্যে ফ্যাসিবাদী ও একনায়ক শক্তিবর্গ চিরদিনই তাওহীদের আন্দোলনকে প্রতিরোধ করে থাকে। মানুষকে তা থেকে জোরপূর্বক নিবৃত্ত করে থাকে । তা না OT MER MOET € > FEIT IEEE ET HL ETE PD: HOL

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।