যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

এ সূরার কেসসাগুলো কিছুটা বিস্তারিত, বিশেষত হযরত নূহ (আ.) ও বন্যার কাহিনী ৷ সূরার শুরুতে যে মৌলিক আকীদা সংক্রান্ত বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, তা নিয়ে কিছু বিতর্কের বিবরণ দেয়া হয়েছে এবং তার সমাধান দিতেই রসূল (স.) এসেছেন। সূরা থেকে বুঝা যায় যে, একই রকম । সমাজ পতিদের বাধাবিপত্তির আুখশ্থে নুহ (আ.)-এর অঞ্রযাল্রা ‘সূরার প্রথম কাহিনী হযরত নূহ (আ.) সংক্রান্ত । এটা ইতিহাসেরও প্রথম ঘটনা । ‘আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম । (সে বলেছিলো) আমি তোমাদের জন্যে প্রকাশ্য সতর্ককারী, যেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামী না করো । অন্যথায় আমি তোমাদের ওপর কঠিন আযাব নাযিল হবার আশংকা করছি ।' (আয়াত ২৫ ও ২৬) এ শব্দগুলো এমন যে, স্বয়ং মোহাম্মদ (স.)-ও এই শব্দগুলোই উচ্চারণ করে থাকতে পারেন এবং এণ্তলোই হয়তো কোরআনে অন্তর্ভুক্ত হয়েছে। প্রত্যেক নবীর ক্ষেত্রে এই একই ভাষা ব্যবহার করার উদ্দেশ্য রসূলদের দায়িত্ব ও আকীদা যে একই ধরনের, তা বর্ণনা করা । অবশ্য আসলে এর নাত ত হা ক ছয় কল মহ ক কোন ভাষায় কথা বলতেন, সেটাই তো আমরা জানি না । ‘আমি নূহকে পাঠিয়েছিলাম’' এ কথার পরে ‘সে তার জাতিকে বলেছিলো'- এ কথাটার এখানে উল্লেখ নেই । কেননা কোরআনের বর্ণনাভংগি এমন যে, তা আসল দৃশ্যটাকেই তুলে ধরে । ফলে তা অতীতের নয়, বরং বর্তমানের দৃশ্যের রূপ ধারণ করে। যেন হযরত নূহ (আ.) তার জাতিকে এখনই বলছেন। আর আমরা সবাই তা শুনছি। অপরদিকে, এটা রসূলের দায়িত্বকে সংক্ষিপ্ত করেছে এবং তাকে একটি মাত্র বক্তব্যের আকারে তুলে ধরেছে। যেটি হলো, ‘আমি তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী ৷' শ্রোতাদের চেতনায় রেসালাতের উদ্দেশ্য ও লক্ষ্যকে এর চেয়ে শক্তিশালী ভাষায় পেশ করা সম্ভব নয় । পরবর্তী আয়াতে আর একবার রেসালাতের উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে এভাবে! ‘যেন তোমরা আল্লাহ তায়ালা ছাড়া আর কারো গোলামী না করো ।' বস্তুত এটা হলো প্রত্যেক রসূলের রেসালাতের মূলকথা ও প্রাথমিক দায়িত্‌ । এর কারণ কী? এর জবাব পরবর্তী বাক্যে, ‘আমি তোমাদের জন্যে একটা যন্ত্রণাদায়ক দিনের শাস্তির আশংকা করছি ।' এভাবে এই ক্ষুদ্র বাক্যটির মধ্য দিয়ে প্রচার ও ভীতি প্রদর্শনের দায়িত্ব পালন করা হলো । ‘আলীম’ শব্দটার অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক ৷ ‘যন্ত্রণাদায়ক দিন’ কথাটা দ্বারা বুঝানো হয়েছে, সেই দিনটাই কষ্টদায়ক । ‘তার জাতির নেতৃস্থানীয় ব্যক্তিরা বললো, ........ ' (আয়াত ২৭) প্রায় এ ধরনেরই জবাব হয়তো বা কোরায়শরাও রসূল (স.)-কে দিয়েছিলো। একই ধরনের সন্দেহ, একই ধরনের অভিযোগ, একই ধরনের অহংকার এবং একই ধরনের বর্বরোচিত সাড়া! অজ্ঞ মানুষদের মনে রসূল সম্পর্কে যে ধ্যান ধারণা ছিলো, তা হলো, ‘মানুষ এত ক্ষুদ্র ও নগণ্য সৃষ্টি যে, মহান আল্লাহর বার্তা বয়ে আনা তাদের সাধ্যাতীত। এ “ধরনের বার্তা বয়ে আনার জন্যে ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টি প্রয়োজন । এটা আসলে মূর্খসুলভ ধারণা । এ ধারণার জন্ম হয়েছে মানুষের প্রতি আস্থাহীনতা থেকে । অথচ মানুষ হলো পৃথিবীতে আল্লাহর খলীফা, যা অত্যন্ত বিরাট ও গুরুত্বপূর্ণ দায়িত্ব । আল্লাহ তায়ালা যখন তাকে খলীফা বানিয়েছেন, তখন তার ভেতরে রসূল হবার মতো যোগ্যতা, ক্ষমতা ও প্রতিভা অবশ্যই দিয়ে থাকবেন। অবশ্য তিনি কার ভেতরে কী গুণাবলী দিয়ে রেখেছেন, সেটা তিনিই ভালো জানেন। ১১ সুক্া হুদ (১৯১) পান্না ১২ অলখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।