যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরার কিছু সংখ্যক আয়াতে ওহী অস্বীকারকারী মোশরেকদেরকে কোরআনের মতো কোনো একটি আয়াত তৈরী করে নিয়ে আসার চ্যালেঞ্জ দেয়া হয়েছে, দাওয়াত ও চ্যালেঞ্জ দেয়ার পর রসূল (স.)-কে তাদের নিয়ে চিন্তা না করা ও তাদেরকে তাদের কর্মফলের হাতে সোপর্দ করার নির্দেশ দেয়া হচ্ছে। কেননা কাফের ও যালেমদের এটাই চিরস্তন পরিণতি ৷ তাদের প্রতি দাওয়াত পৌছানোর কর্তব্য সুষ্ঠুভাবে পালন করার পর তাদের নিয়ে আর মাথা না খামিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্যে রসূল (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে। রসূল (স.)-এর পক্ষ থেকে চ্যালেঞ্জ প্রদান ও কাফেরদের সংল্রব ত্যাগের ঘোষণাই তাদের মনে কম্পন এনে দেয়, তাদের হঠকারিতাকে নওবড়ে করে দেয় এবং এ ধারণা সৃষ্টি করে যে, এ নবী তার আনীত সত্যের প্রতি অবিচল বিশ্বাস পোষণ করে এবং তার প্রভুর সাথে তার সম্পর্ক অটুট । নিমের আয়াতগুলোকে এ চ্যালেঞ্জ ও এ বলিষ্ঠ বক্তব্য এসেছে । (আয়াত ৩৭, ৩৮, ৩৯, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮ ও ১০৯) এই চূড়ান্ত সম্পর্কচ্ছেদের ঘোষণার মধ্য দিয়েই সূরাটা শেষ হয়েছে। এই সাথে শেষ হলো এ সূরার আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বিবরণ । প্রসংগত উল্লেখ্য যে, এ সূরা সূরা বনী ইসরাঈলের পরে নাযিল হয়েছে। এ সময়ে কোরআন ও ওহীর ব্যাপারে মোশরেকদের আপত্তি ও অস্বীকৃতি এবং মুসলমানদের আকীদা বিশ্বাস নিয়ে ঠাট্টা বিদ্বপ তুংগে উঠেছিলো । তাই এ সূরায় কাফেরদের আকীদা বিশ্বাসের কঠোর সমালোচনা এবং তাদের জাহেলী কৃষ্টির নিন্দা করা হয়েছে। শুধু তাই নয়, তাদের আকীদা বিশ্বাসে যে সুস্পষ্ট স্ববিরোধিতা রয়েছে, তাও ফাস করে দেয়া হয়েছে। কেননা একদিকে তারা বিশ্বাস করতো যে, আন্তাহ সৃষ্টিকর্তা, জীবীকাদাতা, জীবনদাতা, মৃত্যুদাদা ও সর্বময় ক্ষমতার অধিকারী- যা কিনা হযরত ইবরাহীম ও হযরত ইসমাঈল (আ.)-এর আনীত এঁশী আকীদা বিশ্বাসের অবশিষ্টাংশ । অপরদিকে ফেরেশতাদেরকে তারা আল্লাহর মেয়ে বলে বিশ্বাস করতো ৷ তারা আল্লাহর কাছে তাদের জন্যে সুপারিশ করে আযাব থেকে মুক্ত করতে পারবে বলে ধারণা করতো । এ জন্য তাদের মূর্তি বানিয়ে পূজা করতো । আর এরূপ ধারণা বিশ্বাস থেকে তাদের বাস্তব জীবনে যে ভ্রান্ত আচার আচরণ প্রকাশ পেতো, যেমন বিশেষ বিশেষ ফলমূল ও জীবজস্তুকে হালাল বা হারাম বলে তাদের পুরোহিতরা ঘোষণা করতো এবং তার একাংশ আল্লাহর জন্যে ও একাংশ তাদের কল্পিত দেব দেবীর জন্যে নির্ধারণ করতো । তারা কোরআনের অনুসারীদের সাথে তাদের পরস্পর বিরোধী আকীদা নিয়ে তর্কবিতর্কে লিপ্ত হতো । একদিকে তার রসূল (স.)-এর রেসালাত ও তীর কাছে ওহী আসার কথা অবিশ্বাস করতো এবং তাকে জাদুকর বলে আখ্যায়িত করতো । অপরদিকে তাকেই তারা এমন কোনো অলৌকিক প্রমাণ দেখাতে বলতো, যা দ্বারা বুঝা যাবে যে, তিনি যথার্থই নবী এবং তার কাছে ওহী আসে। অতপর তারা সেই সব উদ্ভট দাবী তুলতো, যার কথা সূরা বনী ইসরাঈলের ৮৯ থেকে ৯৩নং আয়াত পর্যন্ত এবং সূরা ইউনুছের ২০নং আয়াতে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে তারা রসূল (স.)-এর কাছে এমন একটা বিকল্প কোরআন উপস্থাপনের দাবী তুলতো, যাতে তাদের আকীদা বিশ্বাস, দেব দেবী ও জাহেলী রীতিনীতির কোনো নিন্দা সমালোচনা করা হবে না। সে রকম কোরআন আনা হলে তার ওপর তারা ঈমান আনবে । আল্লাহ এসম্পর্কে সূরা ইউনুসের আয়াত ১৫, ১৬ ও ১৭ তে বলেন,

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।