করেনি। আর এই মর্যাদা আল্লাহর গোলামদের গোলামী না করা এবং দুনিয়ার সম্পদ ও ভোগ বিলাসের লোভের উর্ধে উঠে অধিকতর উন্নত জীবনের সন্ধান লাভ দ্বারাই এই মর্যাদা নিশ্চিত হয়। কিন্তু আখেরাতকে অস্বীকার করে এবং আল্লাহর সাথে সাক্ষাত করতে হবে না একথা ভেবে আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে তারা নিজেদের অপূরণীয় ক্ষতি করেছে। এ অপমান ও শাস্তি দ্বারা তারা আখেরাতে নিজেদের সর্বনাশ করেছে। ‘আর তাদের সমস্ত মিথ্যা অপবাদ বিলুপ্ত হয়ে গেছে।' অর্থাৎ এই সব মিথ্যা অপবাদ একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে। ফলে তার কোনো খৌজই তারা পায় না । (আয়াত-২১) ‘আখেরাতে যে তারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে, সেটা অবধারিত ।'(আয়াত ২২) কেননা তারা দুনিয়া ও আখেরাত সবই হারিয়েছে। তাই তাদের ক্ষতির কোনো তুলনা হয় না। অপরদিকে ঈমানদার ও সৎকর্মশীলেরা আল্লাহর কাছে পরম নিশ্চিন্তে ও শান্তিতে থাকবে তাদের কোনো অভিযোগ থাকবে না। ‘যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে ও আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তারা হবে ‘ইখবাত’ শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, আত্মসমর্পণ করা, স্থির ও অবিচল থাকা ও নিশ্চিন্ত থাকা । এ আয়াতটা আল্লাহর সাথে মোমেনের সম্পর্ক কেমন হয়, কিভাবে সে তার ওপর নির্ভর করে, কিভাবে সকল ঘটনায় সে নিশ্চিন্ত থাকে, তার মনের স্থিরতা, প্রশান্তি, নিশ্চিন্ততা ও সন্তোষ কতো গভীর হয়, সেটাই বুঝানো হয়েছে। ‘উভয় পক্ষের উদাহরণ অন্ধ ও বধিরের মতো এবং চক্ষুত্মান ও শ্রবণশক্তি সম্পন্ন ব্যক্তির মতো ।' এ একটা ইন্তরিয়থ্রাহ্য দৃশ্য, যা উভয় পক্ষের অবস্থা স্পষ্টভাবে তুলে ধরে। প্রথম পক্ষটা অন্ধের মতো, যে দেখতে পায় না এবং বধিরের মতো, যে শুনতে পায় না। অর্থাৎ যে নিজের ইন্তরিয়গুলোকে ও অংগ-প্রত্যংগকে তার প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন থেকে বিরত ও নিক্কিয় রাখে সেই প্রধান উদ্দেশ্যটা হলো মন ও বিবেকের সাথে পারিপার্শ্বিক জগতের দ্রব্যাদির সংযোগ ঘটায়, যাতে মন ও বিবেক বুঝতে ও চিন্তা করতে পারে। এই নিক্রিয় করে রাখার কারণে সে ওই সব অংগ প্রত্যংগ থেকে বঞ্চিত ব্যক্তির মতো হয়ে যায়। আর দ্বিতীয় পক্ষ হলো দৃষ্টিশক্তি সম্পন্ন ও শ্রবণশক্তি সম্পন্ন ব্যক্তির মতো । ফলে তার চোখ ও কান তাকে পথ দেখায় । ‘উভয়ে কি এক রকম?’ সুস্পষ্ট দৃশ্য দেখানোর পর এ প্রশ্নটা রাখা হয়েছে, যার জবাব নিষ্প্ুয়োজন। কেননা জবাব সবার জানা । f ‘তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?' বস্তুত বিষয়টা এতো সহজ যে, এ ‘থেকে শিক্ষা গ্রহণ করতে কোনো চিন্তা ভাবনারই প্রয়োজন হয় না।' কোরআনের বর্ণনাভংগিতে দৃশ্য তুলে ধরার এ পদ্ধতিটা অত্যন্ত ব্যাপক । এ পদ্ধতি অনুসারে একটা গভীর ও সূক্ষ্ম চিন্তা ভাবনার বিষয়কে এমন সহজ ও স্বতসিদ্ধ বিষয় হিসাবে তুলে ধরা হয়, যে তাতে একটু দৃষ্টি দেয়া ও স্মরণ করার চেয়ে বেশী কিছুর দরকার হয় না।,
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।