অপমান ও প্রসিদ্ধকরণের উদ্দেশ্যেও হতে পারে। অথবা সেই সাথে আল্লাহর সিদ্ধান্ত প্রকাশর উদ্দেশ্যেও হতে পারে। এখানে “‘যালেম’ অর্থ মোশরেক ৷ যারা আল্লাহর পথ থেকে মানুষকে ফেরানোর জন্যে আল্লাহ্র প্রতি মিথ্যা আরোপ করে । ‘এবং তারা বক্রতা অনুসন্ধান করে।' অর্থাৎ তারা সরল ও সোজা পথে চলতে চায় না৷ বক্র ও পেঁচানো পথে চলতে চায় । চলার পথই হোক, জীবন যাপনের পদ্ধতিই হোক, কিংবা অন্য কোনো বিষয় হোক, সব কিছুতেই তারা বক্রতা চায়। ‘এবং তারা আখেরাতকে অস্বীকার করে ৷' এ কথাটা দ্বারা তাদের অপরাধকে অধিকতর প্রসিদ্ধ ও নিন্দা করা হয়েছে। যে যালেমরা আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করে, তারা ইসলামের সোজা পথ থেকে বিদ্যুত হয়ে গোটা জীবনেই বক্রুতার সন্ধান করে থাকে । বস্তুত আল্লাহ তায়ালা ছাড়া অন্য যে কোনো সত্ববার আনুগত্যের পরিণাম মানব মনের সবদিকে এবং মানব জীবনের সর্বক্ষেত্রে বক্রতা ছাড়া আর কিছুই নয় । আল্লাহ ছাড়া অন্য কোনো সত্বার দাসত্ব মানুষের মনে হীনতা ও নীচতার জন্ম দেয়। অথচ আন্লাহ তায়ালা মানুষের মনে মর্যাদাবোধ সৃষ্টি করতে চেয়েছেন। আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো গোলামী মানুষের জীবনে যুলুম ও বাড়াবাড়ির জন্ম দেয়। অথচ আল্লাহ তায়ালা চেয়েছেন মানুষকে ন্যায় নীতি ও সুবিচারের ওপর প্রতিষ্ঠিত করতে ৷ দুনিয়ার প্রভুদেরকে আসল প্রভুর স্থানে বসানোর কারণে মানুষের সমস্ত চেষ্টা সাধনা বৃথা যায়। এই সমস্ত প্রভু আসলে ক্ষুদ্র ও নগণ্য হওয়ায় প্রকৃত প্রভু আল্লাহর স্থলাভিষিক্ত হতে পারে না৷ তাই ওইসব ভুয়া প্রভুর গোলামরা স্বাভাবিকভাবেই চিরস্থায়ী দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তায় ভারাক্রান্ত থাকে। আর দিবারাত্র ওই সব ভুয়া প্রভুর চারপাশে শিংগা ফুঁকে, ঢোল নাকাড়া বাজায়, গান গায় ও নাম জপে । এর ফলে মানুষের কল্যাণমুখী তৎপরতা এই সব নিরর্থক ও নিষ্ফল তপজপে পরিণত হয়। এর চেয়ে বড় বক্রতা ও বিকৃতি আর কী হতে পারে? fl ‘ওইসব লোক পৃথিবীতে আল্লাহকে অক্ষম করে দিতে পারবে না ।' অর্থাৎ ওই সব অভিশপ্ত যালেম ও মোশরেক এমন কোনোই ক্ষমতা রাখে না, যা পৃথিবীতে আল্লাহর ক্ষমতাকে নিক্রিয় করে দিতে পারে। বরং আল্লাহ তায়ালা ইচ্ছা করলে তাদেরকে দুনিয়ার জীবনেই আযাব দিতে পারেন।' ‘আল্লাহ তায়ালা ছাড়া তাদের আর কোনো অভিভাবক বা বন্ধু নেই !' অর্থাৎ তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে ও সাহায্য করতে পারে এমন কেউ নেই ৷ তবে তাদেরকে দুনিয়াতে আযাব না দিয়ে আখেরাতের আযাবের জন্যে ছেড়ে দেন, যাতে দুনিয়া ও আখেরাত উভয় জায়গার প্রাপ্য আযাব এক সাথে পায় । ‘তাদের আযাব দ্বিগুণ করা হবে ।' কেননা তারা তাদের দৃষ্টিশক্তি ও বোধশক্তিকে নিক্রিয় করে রাখে, যেন তাদের চোখ কান কখনো ছিলোই না । ‘তারা দেখা ও শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছিলো ।' (আয়াত ২০) ‘তারাই সেই সব লোক, যারা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে’ বস্তুত এটাই সবচেয়ে মারাত্মক ক্ষতি । যে ব্যক্তি নিজের ক্ষতি নিজেই করে, সে অন্যের সৎকাজ দ্বারা উপকৃত হয় না। তারা দুনিয়াবী জীবনে নিজেদের মানবোচিত মর্যাদা উপলব্ধি ১১ ছল টেল লন ত লিল ত ) ‘OOIKLLAD.DIOSSpot.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।