যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

তাই পৃথিবীর দিকে দিকে ও দেশে দেশে যে সব ইসলামী দল ও সংগঠন কর্মরত রয়েছে, তাদেরকে আজকের দিনে কোরআন থেকেই শিক্ষা নিতে হবে। ইতিপূর্বে আমি নিম্নোক্ত উক্তি দ্বারা এ কথাই বুঝাতে চেয়েছি, ‘এ ধরনের সংগ্রামে যারা কার্যকরভাবে অংশগ্রহণ করে না, যারা শুধু ঘরের নিভৃত কোণে বসে কোরআনের অর্থ ও মর্ম উপলব্ধি করার চেষ্টা করে, ঠার্জী ও নির্বঞ্াট পরিবেশে কোরআনের আলংকারিক ও শৈল্পিক সোন্দর্য উপভোগ করার চেষ্টা করে এবং আন্দোলন ও সংগ্রাম থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে, তারা আর যাই হোক, কোরআনের প্রকৃত স্বাদ কখনো পাবেনা এবং তার মর্ম ও তাৎপর্য কখনো অনুধাবন করবে না । আরাম কেদারায় বসে কোরআনের তাৎপর্য বুঝা যায় না। খোদাদ্রোহী শক্তির গোলামী করে শাস্তি ও নিরাপত্তা লাভকে যারা অগ্রাধিকার দেয়, তাদের কাছে কোরআনের গুপ্ত রহস্য কখনো ধরা দেয় না ।' আল্লাহক্স প্রতি মিথ্যাক্সোপেক্স পরিণতি কোরআনকে মানব রচিত বলে দাবী করে এবং আল্লাহ ও রসূলের দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে ও অস্বীকার করে। আয়াতে বলা হয়েছে যে, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তাদেরকে কেয়ামতের দিন আল্লাহর সামনে হাযির করা হবে। আল্লাহর প্রতি এই মিথ্যা আরোপ এডাবেও হতে পারে যে, ‘আল্লাহ আদৌ এ কেতাব নাযিল করেননি’- এ কথা বলা হবে, অথবা আল্লাহর সাথে অন্যদেরকে শরীক মানা হবে। অথবা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভুত্ব, সার্বভৌমত্ব ও আইন রচনার অধিকার দেয়া হবে, যা আল্লাহর একচেটিয়া অধিকার ও বৈশিষ্ট্য । আয়াতে অনিদিষ্টভাবে শুধু ‘মিথ্যা আরোপ’ কথাটার উল্লেখ করা হয়েছে, যাতে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপের পর্যায়ে পড়ে এমন প্রতিটি কাজই এর আওতাভুক্ত হয়। এ মিথ্যা আরোপকারী কাফেরদেরকে কেয়ামতের মাঠে অপমানিত করা ও চিহ্নিত করার জন্যে জনসমক্ষে হাযির করা হবে। অপরদিকে মোমেনরা থাকবে তাদের প্রভুর সান্নিধ্যে পরম শান্তিতে এবং অফুরন্ত নেয়ামত উপভোগ করবে। এই দুটো গোষ্ঠীর মধ্যে পার্থক্য কতো, তা ব্যাখ্যা করার জন্যে উদাহরণ দেয়া হয়েছে এভাবে যে, তারা অন্ধ ও চক্ষুন্মানদের মতো এবং বধির ও শ্রবণশক্তিসম্পন্ন্দের মতো । আল্লাহ তায়ালা বলেন, ‘ওই ব্যক্তির চেয়ে বড় যালেম কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে ...? আয়াত নং ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৪ মিথ্যা আরোপ যার বিরুদ্ধেই করা হোক, মূলতই তা একটা জঘন্য অপরাধ । আর এ কাজটা যদি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে করা হয়, তা হলে সেটা হয় সবচেয়ে বড় অপরাধ । ‘তাদেরকে তাদের প্রতিপালকের সামনে হাযির করা হবে। আর দর্শকরা বলবে, এই তো সেই সব লোক, যারা তাদের প্রতিপালকের প্রতি মিথ্যা আরোপ করেছে। এখানে ‘এই তো সেই সব লোক, যারা মিথ্যা আরোপ করেছে’ কথাটার মধ্যে যে ইংগিত করা হয়েছে, তার উদ্দেশ্য হলো মিথ্যা আরোপকারীদেরকে বিশেষভাবে চিহ্নিত করা ও নিন্দিত করা। আর তারা কার ওপর মিথ্যা আরোপ করে? স্বয়ং তাদের প্রতিপালকের ওপর- আর কারো ওপর নয়। অবমাননার প্রেক্ষাপটটা এ দৃশ্যটাকে বিশেষভাবে চিহ্নিত করেছে এবং আয়াতের শেষে তাদেরকে অভিশপ্ত আখ্যায়িত করার মাধ্যমে বুঝানো হয়েছে যে, তাদের অপরাধটা কতো জঘন্য! ‘সাবধান, যালেমদের ওপর আল্লাহর লা'নত ।' * কথাটা শুধু আল্লাহ তায়ালা বলবেন না, দর্শকরাও বলবে । আর 'দর্শক’ বলতে বুঝানো হয়েছে ফেরেশতাদের, রসূলদের ও মুসলমানদেরকে অথবা সমগ্র মানব জাতিকে । এ ঘোষণা আল হল পল VV: DOTRIND: UOT

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।