যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিষ্ঠিত থাকে’ কথাটায় একবচন প্রয়োগ করা হয়েছে এবং তা দ্বারা রসূল (স,)-কে বুঝানো হয়েছে। এ জটিলতার সমাধান এই যে, এখানে ‘তারা ঈমান আনে’ কথাটা দ্বারা মোমেনদের দলকে বুঝানো হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয় । ‘তার প্রতি ঈমান আনে!’ বাক্যটাতে ‘তার প্রতি’ অর্থ কোরআনের প্রতি । সুতরাং এতে আর কোনো জটিলতা নেই । ‘আর যে ব্যক্তি ও দল কোরআনকে অস্বীকার করবে, তার জন্যে প্রতিশ্রুত রয়েছে আগুন ৷' আর এই প্রতিশ্ৃতি আল্লাহ ভংগ করেন না। কেননা তিনি অনেক ভেবে চিন্তে এ প্রতিশ্রুতি দিয়েছেন। ‘অতএব তুমি সন্দেহ করো না ....' রসূল (স.) কখনো সন্দেহ করেননি । তিনি তো বরং তার প্রভুর পক্ষ থেকে অকাট্য প্রমাণের ওপর প্রতিষ্ঠিত । তবে এ উক্তি দ্বারা বুঝা যায়, আন্দোলনে লোকবল বৃদ্ধি না পাওয়া এবং অস্বীকারকারীদের সংখ্যাবৃদ্ধিতে কখনো কখনো তিনি কিছুটা হতোদ্যম হয়ে পড়তেন । তাই তাকে এভাবে সান্তনা ও প্রবোধ দেয়া হয়েছে। অনুরূপভাবে মোমেনদেরকেও প্রবোধ দেয়া হয়েছে। কেননা তারাও খুবই চিন্তিত ও উদ্বিগু হয়ে উঠেছিলো । পৃথিবীর সর্বত্র যখন ইসলামী আন্দোলন এরূপ অবস্থারই সম্মুখীন, সর্বত্রই যখন জাহেলী শক্তি তার বিরুদ্ধে খড়গহস্ত । সর্ব প্রকার যুলুম নির্যাতন, ব্যংগ বিদ্বপ ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তখন এ আয়াত থেকে সকল ইসলামী আন্দোলনকেই শিক্ষা গহণ করতে হবে । নবীদের মতো সন্দেহ সংশয়মুক্ত হওয়া ও সকল বাধা উপেক্ষা করে সত্যের সংগ্রাম অব্যাহত রাখার প্রয়োজনেই এ আয়াতকে সকলের বুঝতে সচেষ্ট হতে হবে। হযরত সালেহ (আ.) বলেছিলেন, ‘হে আমার জাতি! তোমরা কি ভেবে দেখেছো, আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে অকাট্য প্রমাণের ওপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি আমাকে তার পক্ষ থেকে করুণা করেন, এর পরও আমি যদি তার অবাধ্যতা করি, তবে আল্লাহর আযাব থেকে আমাকে কে রক্ষা করবে? তোমরা তো আমার ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আর কিছু করতে পারবে না ।' আসলে ইসলামী আন্দোলনগুলো এ যুগে সর্বত্র নবী ও রসূলদের সময়ের মতোই জাহেলিয়াতের মোকাবেলা করছে। রসূল (স.)ও তার আমলে তার পূর্ববর্তী নবী ইবরাহীম, | ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, তার পৌত্ররা, ইউসুফ (আ.), মূসা (আ.), হারূন (আ.), দাউদ (আ.), সোলায়মান (আ.), ইয়াহিয়া, ঈসা (আ.) এবং অন্য সমস্ত নবীর মতো একই ইসলাম নিয়ে এসেছিলেন এবং জাহেলিয়াতকে উৎখাত করে তার জায়গায় ইসলামকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়েছিলেন । আবার আমাদের যুগটাও রসূলের যুগের মতো হয়ে গেছে। এখনও ইসলামী আন্দোলন জাহেলিয়াতের সাথে সংঘাতে লিপ্ত । আজকের জাহেলিয়াত আল্লাহর অস্তিত্ব স্বীকার করুক বা না করুক, তা পৃথিবীতে মানুষের এমন অনেক প্রভু সৃষ্টি করেছে, যারা আল্লাহর নাযিল করা বিধান ছাড়াই মানুষকে শাসন করে এবং তাদের ওপর এমন সব আইন কানুন, নিয়ম বিধি, রীতি প্রথা ইত্যাদি চাপিয়ে দেয়, যা মানুষকে আল্লাহর পরিবর্তে ওইসব প্রভুর অনুগত দাসানুদাসে পরিণত করে। পক্ষান্তরে ইসলাম ও ইসলামী আন্দোলন ঠিক এর বিপরীত কাজে নিয়োজিত তার কাজ হলো, মানুষকে এ সব ভুয়া প্রভু ও তাদের রচিত আইন কানুন, শাসন, নিয়ম বিধি, মূল্যবোধ ও বিধি বিধান থেকে মুক্ত করা, তাদেরকে তাদের একমাত্র আসল প্রভু আল্লাহর অনুগত বানানো, তাদেরকে আল্লাহর সাথে আর কাউকে প্রভু ও মনিব হিসাবে না মানতে এবং আল্লাহর আইন বিধান ছাড়া আর কারো আইন বিধান ও আদেশ নিষেধ না মানতে উদ্বুদ্ধ করা । এ কারণে শেরেক ও তাওহীদের মধ্যে, ইসলাম ও জাহেলিয়াতের মধ্যে এবং ইসলামী আন্দোলন ও ইসলাম বিরোধী সংগঠনগুলোর মধ্যে এক চিরস্তন সংঘাত অনিবার্যভাবে লেগে রয়েছে। বস ছল ত লাক ১ত আলযিল ত PVT: UOT UV. UVLO VOLO

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।