যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

দেয়, অপরদিকে সে নিজেও নিজের পক্ষে সাক্ষ্য দেয় যে, সে আল্লাহর পক্ষ থেকে আগত ওহী । কেননা কোনো মানুষ তার মত একটি সূরাও রচনা করতে পারে না। ‘মূসার কেতাব’ দ্বারা তাওরাতকে বুঝানো হয়েছে। তাওরাত রসূল (স.)-এর আগমনের পূর্বাভাস দান এবং মৌলিকভাবে রসূল (স.)-এর আনীত বিধানের অনুরূপ বিধান আনয়নের মাধ্যমে তার সপক্ষে সাক্ষ্য দিয়েছে। আমার উক্ত ব্যাখ্যার কারণ এই যে, সমগ্র সূরাটায় নবীদের কাছে আগত ওহীর ব্যাপারে তাদের সংশয়াতীত সুদৃঢ় প্রত্যয় ঘোষণার বাচনভংগি অনেকটা একই রকম । যেমন নূহ (আ.) বলেন, ‘হে আমার জাতি, তোমরা ভেবে দেখছো কি যে, আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে একটা অকাট্য প্রমাণের ওপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে নিজের পক্ষ থেকে করুণা দান করেন, আর তার ব্যাপারে তোমরা অন্ধের মত আচরণ করো, তাহলে তোমাদের অপছন্দ করা সত্তেও কি সেই করুণা তোমাদের ওপর বর্ষণ করবো?’ হযরত সালেহ (আ.)-ও একই কথা বলেন, ‘হে আমার জাতি, তোমরা ভেবে দেখেছ কি। আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে আগত অকাট্য প্রমাণের ওপর প্রতিষ্ঠিত থাকি............ ' অনুরূপভাবে হযরত শোয়ায়ব (আ.) ও বলেন, ‘হে আমার জাতি, তোমরা ভেবে দেখেছো কি, আমি যদি আমার মনিবের পক্ষ থেকে অকাট্য প্রমাণের ওপর প্রতিষ্ঠিত থাকি............ : বস্তুত আল্লাহর সাথে রসূলদের একই অবস্থা, ওহীর মাধ্যমে তার সাথে তাদের একই সম্পর্ক এবং তাদের নিজ নিজ অন্তরে আল্লাহর সর্বময় প্রভুত্ব ও কর্তৃত্বের প্রতি দৃঢ় বিশ্বাসের একই স্বরূপ এ সব আয়াত দ্বারা প্রতিফলিত হয়েছে সূরাটাতে ভাষার এমন এঁক্য ইচ্ছাকৃতভাবেই সৃষ্টি করা হয়েছে । যাতে প্রমাণিত হয় যে, আল্লাহর সাথেও তার কাজে থেকে আগত ওহীর সাথে তার সম্পর্ক পূর্ববর্তী অন্যান্য নবীদের মতোই, যাতে তার সম্পর্কে মোশরেকদের মিথ্যা অপবাদ অপনোদিত হয় এবং যাতে রসূল (স.) ও তীর সাথী মোমেনদের মনোবল বৃদ্ধি পায়। কেননা তারা বুঝতে পারবে যে, রসূল (স.) অবিকল সেই সত্যকে বয়ে এনেছেন, যা সকল নবী বয়ে এনেছিলেন এবং যার ওপর সকল নবীর অনুসারীরাই ঈমান এনেছিলো। এভাবে ১৭ নং আয়াতের সঠিক অর্থ দাড়াচ্ছে এ রকম, ‘যে নবীর নবুওতের সত্যতা ও তার বিশ্বাসের বিশুদ্ধতা সম্পর্কে এতো সব অকাট্য সাক্ষ্য প্রমাণ রয়েছে, যার কারণে তিনি নিজেকে অকাট্য প্রমাণের ওপর প্রতিষ্ঠিত মনে করন, যে নবীর সত্যতার সাক্ষী এই কোরআন, যা আল্লাহর রচিত বলে অকাট্যভাবে প্রমাণিত, যে নবীর নবুয়তের সত্যতার সাক্ষ্য মূসার কেতাব তাওরাতও দিয়েছে, যা বনী ইসরাইলের পথ-প্রদর্শক ও করুণা হয়ে এসেছিলো । রসূল (স.) সম্পর্কে পূর্বাভাস দিয়েছিলো এবং রসূলেরই অনুরূপ আকীদা বিশ্বাস পেশ করেছিলো, সেই নবীকে যা কি অস্বীকার করা সম্ভব, যেমনটি মোশরেকরা করেছিলো? এরপর আয়াতের শেষভাগে এসেছে কোরআনে বিশ্বাসী ও অবিশ্বাসীদের প্রসংগ এবং তাদের জন্যে নির্ধারিত আখেরাতের প্রতিফলের প্রসংগ ৷ এর মাধ্যমে রসূল (স.) ও অন্যান্য মোমেনদের মনোবল বাড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে, তৎকালের অধিকাংশ মানুষ যদিও ইসলামী দাওয়াতের বিরোধী ছিলো, কিন্তু তাদের শোচনীয় পরিণতির কথা মনে রেখে কেউ যেন উদ্ধিগ্ন ও হতোদ্যম না হয়। ‘তারা তার প্রতি ঈমান আনে আর যে তার প্রতি কুফরী করে তার জন্যে প্রতিশ্রুত স্থান হচ্ছে আগুন ৷ অতএব এ সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করো না :........' ‘তারা তার প্রতি ঈমান আনে’ কথাটায় বহুবচনের শব্দ প্রয়োগ নিয়ে কিছু জটিলতা রয়েছে। ক্নেনা আয়াতের শুরুতে * যে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে অকাট্য প্রমাণের ওপর ১ ১৮লুরা হুল (১৮১) পাক্থা ১২ মনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.con

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।