যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রেরিত । এ সাক্ষ্য ইতিপূর্বে মূসার কেতাবও তার পক্ষে দিয়েছে রসূল (স.), তীর দাওয়াত ও রেসালাত সংক্রান্ত এ সব যুক্তি-প্রমাণ নিয়ে আলোচনা করার উদ্দেশ্য রসূল (স.) ও তার সাথী প্রদর্শন, তাদেরকে কেয়ামতের আযাবের দৃশ্য প্রদর্শন এবং তাদেরকে তাদের অহংকার ও হঠকারিতার প্রতিফল হিসাবে যে ভয়াবহ লাঞ্চনা ও অবমাননার সন্মুখীন করা হবে, তা অবহিত করা এবং এ কথা জানিয়ে দেয়া যে, সত্যকে প্রত্যাখ্যানকারী ও বাতিলকে গ্রহণকারী এ হঠকারী লোকেরা আল্লাহর আযাব থেকে কিছুতেই রেহাই পাবে না, আর আল্লাহ ছাড়া কোনো বঙ্ধু এসে তাদেরকে উদ্ধার করবে না। সেই সাথে মোশরেকদের ও মোমেনদের স্বভাবে, নীতিতে এবং দুনিয়া ও আখেরাতে তাদের পরিণতিতে যে আকাশ পাতাল পার্থক্য, তার বর্ণনা করা এ আয়াতগুলোর উদ্দেশ্য। ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৪ নং আয়াতগুলোতে এ বিষয়গুলো কিভাবে আলোচিত হয়েছে, লক্ষ্য করুন । এ আয়াতগুলোতে যে দীর্ঘ আলোচনা করা হয়েছে এবং যে বিচিত্র ইশারা ইংগিত ও প্রভাব বিস্তারকারী বক্তব্য পেশ করা হয়েছে, তা ইসলামী আন্দোলনের ইতিহাসের সেই সংকটজনক মুহূর্তে মুষ্টিমেয় সংখ্যক মুসলমান কি পরিস্থিতির সম্মুখীন ছিলো, তা তুলে ধরেছে। সেই সাথে তুলে ধরেছে এই সংগ্রামী প্রেরণায় উজ্জীবিত ভাষণের প্রতি সমর্থন দানের প্রয়োজনীয়তা, কোরআনের সংগ্রামী চরিত্র এবং সেই সময়কার কঠিন বাস্তবতার বিরুদ্ধে কোরআনের পরিচালিত তেজস্বী সংগ্রাম ৷ এ ধরনের সংগ্রামে যারা কার্যকরভাবে অংশ গ্রহণ করে না, যারা শুধু ঘরের কোণে বসে বসে কোরআনের অর্থ ও মর্ম উপলব্ধি করার চেষ্টা করে, ঠান্ডা ও নির্বঞ্ছাট পরিবেশে কোরআনের আলংকারিক বা শৈল্পিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করে এবং আন্দোলন ও সংগ্রাম থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে, তারা আর যাই করুক, কোরআনের প্রকৃত স্বাদ কখনো পাবে না এবং তার মর্ম ও তাৎপর্য কখনো অনুধাবন করবে না । আরাম কেদারায় বসে কোরআনের তাৎপর্য বুঝা যায় না। আল্লাহদ্রোহী শক্তির গোলামী করে শাস্তি ও নিরাপত্তা পাওয়াকে যারা অগ্রাধিকার দেয়, তাদের কাছে কোরআনের ভুপ্ত রহস্য কখনো ধরা দেয় না। ১৭ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘যে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে অকাট্য প্রমাণের ওপর প্রতিষ্ঠিত আছে, তার প্রতিপালকের পক্ষ থেকে আগত এক সাক্ষী তাকে অনুসরণ করে এবং তার পূর্বে মূসার কেতাবও পথ প্রদর্শক ও রহমত স্বরূপ এসে তাকে অনুসরণ করেছে,-তারা সকলেই তার প্রতি ঈমান এনেছে। আর যে তাকে অস্বীকার করে, তার জন্যে প্রতিশ্রুত রয়েছে আগুন । অতএব, তার সম্পর্কে সন্দেহে লিপ্ত হয়ো না । এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্য । কিন্তু বেশীর ভাগ মানুষই ঈমান আনে না৷’ এখানে যে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে অকাট্য প্রমাণের ওপর প্রতিষ্ঠিত আছে।' ও ‘এক সাক্ষী তাকে অনুসরণ করে’ ইত্যাদি উক্তির ব্যাখ্যা সম্পর্কে নানা রকমের মতামত রয়েছে। তবে আমার দৃষ্টিতে সর্বাপেক্ষা অগ্রগণ্য মত এই যে, ‘যে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে অকাট্য প্রমাণের ওপর প্রতিষ্ঠিত আছে,’ এ কাথাটা দ্বারা রসূল (স.)-কে বা রসূলের আনীত

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।