যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

{7 ক্র কা বিলালিল কোরআন __ মহাবিশ্বের দৃশ্য ও রহস্যের মাঝে একটা বোধগম্য ভাষার যোগসূত্র রয়েছে, রয়েছে নিরুত্তাপ মনস্তাত্বিক যুক্তিতর্কের চেয়েও গভীর ও ঘনিষ্ঠ বন্ধন । আল্লাহর এও জানা আছে যে, মানুষের | জন্মগত স্বভাব-প্রকৃতিকে কেবলমাত্র প্রকৃতির দৃশ্যাবলী ও রহস্যাবলীর প্রতি কৌতূহলী বানিয়ে দেয়াই তার সঠিক পথের সন্ধান লাভের জন্যে যথেষ্ট । তাকে শুধু এতোটুকু উদ্দীপিত করাই যথেষ্ট, যাতে তার সহজাত বোধশক্তি ও চেতনাশক্তি জেগে ওঠে । এ জন্যই কোরআনে মানুষের ফিতরাত তথা জন্মগত স্বভাব প্রকৃতি ও সহজাত যোগ্যতা ও ক্ষমতাকে সম্বোধন করে অনেৰু কথা, বলা হয়েছে। নিমে এর কিছু নমুনা উল্লেখ করা যাচ্ছে, . 'লিশ্চয় তোমাদের প্রতু সেই আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন ROTO ' (আয়াত ৩, 8৪) ‘বলো, কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে জীবিকা দিয়ে থাকেন.......... ’ (আয়াত ৩১,৩২) ‘তিনিই তোমাদের জন্যে রাতকে বিশ্রামের ও দিনকে দেখার যোগ্য বানিয়েছেন.......' (আয়াত ৬৭) ‘বলো, তোমরা দেখ তো আকাশ ও পৃথিবীতে কী আছে........... ’ (আয়াত ১০১) ফ কাফেররা যে সব ঘটনা ও অভিজ্ঞতা স্বচোখে দেখে থাকে এবং তারা যে সব ঘটনার প্রতিনিয়ত ভুক্তভোগী, অথচ সেগুলোর শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করে না, সে জাতীয় ঘটনা ও অভিজ্ঞতায় সূরাটা পরিপূর্ণ । শুধু তাই নয়, এই সব ঘটনা. ও অভিজ্ঞতাকে তারা কিভাবে গ্রহণ করে তারও কিছু দৃশ্য এ সূরায় তুলে ধরা হয়েছে। এমনকি যে সকল ব্যক্তি নিজের ব্যক্তিসত্তব সম্পর্কেও উদাসীন ও অচেতন, তাদের সামনেও আয়না রেখে তাদের প্রকৃত স্বরূপ তুলে ধরে। সূরার নিমের আয়াতগুলোতে এর নমুনা লক্ষণীয় । ‘মানুষের ওপর যখন বিপদ আসে, তখন সে দাড়ানো, বসা ও শোয়া সর্বাবস্থায় আমাকে ডাকে............ "(আয়াত ১২) ‘যখনই আমি মানুষকে কষ্টের পর দয়ার স্বাদ গ্রহণ করাই, অমনি তারা আমার আয়াতগুলো নিয়ে ষড়যস্ত্র শুরু করে দেয়........ (২১,২২,২৩) ফ আল্লাহর বিধানকে অস্বীকার করার পরিণামে যারা আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে, তাদের বহু ঘটনা এ সূরায় বর্ণনা করা হয়েছে। মক্কার কাফেরদের সামনে তাদের ধ্বংসের দৃশ্য তুলে ধরে তাদেরকে সাবধান করা হয়েছে যে, এ ধরনের পরিণতি তাদেরও হতে পারে। কাজেই দুনিয়ার জীবন যেন তাদেরকে প্রতারিত না করে। কেননা দুনিয়ার জীবন পরীক্ষার একটা ক্ষুদ্র সময় মাত্র । এরপর "তাদেরকে চিরস্থায়ী শক্তি অথবা আযাবের স্থানে চলে যেতে হবে। যেমন: ‘তোমাদের পূর্বপতী জাতিগুলো যখন যুলুম (অর্থাৎ শেরেক) করেছে, তখন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি........... । (আয়াত ১৩) ‘তাদেরকে নূহের ঘটনা শুনিয়ে দাণ'.......... (আয়াত ৭১,৭২,৭৩) ‘তারপর মূসা ও হারূনকে পাঠিয়েছিলাম ফেরাউন ও তার দলবলের কাছে'........... (আয়াত ৭৫, ৭৬, ৭৭, ৯২ ও ১০২) ফ সূরাটিতে কোয়ামতের বহু দৃশ্য তুলে ধরা হয়েছে। কাফের ও মোমেনদের পরিণামকে অত্যন্ত জীবন্ত ও প্রভাবশালী ভাষায় উপস্থাপন করা হয়েছে। পার্থিব জীবনে কাফেরদের ধ্বংস ও মোমেনদের নিস্তার লাভের দৃশ্যের পাশাপাশি আখেরাতেও উভয়ের পরিণামের দৃশ্য বর্ণনা করা হয়েছে। যেমন, আয়াত ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৫৪ দ্রষ্টব্য । _১০ সূক্পা ইভনুস (১৮) পাৰ্মা >> 'অমনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।