তভাক্ষসীর কী যিন্াল্সিন্স কোরআন ‘যে ব্যক্তি শুধুই পার্থিব জীবনকে ও তার সৌন্দর্যকে চায়। ............ ’ (আয়াত ১৫ ও ১৬) পৃথিবীতে প্রত্যেক চেষ্টার ফল রয়েছে। চাই চেষ্টাকারী তার চেষ্টার দীর্ঘমেয়াদী ও উৎকৃষ্টতর ফল কামনা করুক অথবা স্বল্পমেয়াদী ও নিকটতর ফল কামনা করুক । যে ব্যক্তি কেবল দুনিয়ার, জীবনের সুখ সমৃদ্ধিই চায় এবং তার জন্যে চেষ্টা করে, সে তার ফলাফল দুনিয়াতেই পায়৷ কিন্তু আখেরাতে তার আর কোনো প্রাপ্য থাকে না। সেখানে সে আগুন ছাড়া আর কিছু পাবে না। কেননা সে তো সেখানকার জন্যে কিছু করেনি । তাই তার দুনিয়াবী কাজের ফল সে দুনিয়াতেই পাবে। আখেরাতে তা বৃথা যাবে এবং তার কোনো মূল্যায়ন সেখানে হবে না । (‘হাবেতা’ অর্থ বাতিল ও নিষ্ফল হয়ে যাওয়া । শব্দটা মূলত উষ্বীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক ধরনের বিষাক্ত ঘাস খেয়ে উঠ্নরী পেট ফুলে মরে গেলে বলা হয়, ‘হাবেতাত্ নাকাতুহু'- ‘তার উদ্্রাটি পেট ফুলে মরে গেছে’ পৃথিবীতে আপাতত খুবই লাভজনক অথচ পরিণামে ধ্বংস অনিবার্য করে তোলে-- এমন কাজের ক্ষেত্রে ‘হাবেতা’ ব্যবহৃত হয়ে থাকে। পৃথিবীতে আমরা আজকাল এমন বহু লোক ও.জনগোষ্ঠী দেখতে পাই, যারা দুনিয়ার জন্যেই কাজ করে, দুনিয়াতেই তার সুফল পায়, সুখ-সমৃদ্ধি লাভ করে এবং আঙ্গুল ফুলে কলাগাছ হয়। এ ক্ষেত্রে এমন কেন হয়- এটা জিজ্ঞাসা করা সম্পূর্ণ অন্যায় । কেননা এটাই পৃথিবীতে আল্লাহর নিয়ম । এ নিয়মটার কথাই বলা হয়েছে এ আয়াতটাতে, ‘যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার সুখ-সমৃদ্ধি কামনা করে। তাকে আমি তার কাজের সুফল দুনিয়াতেই দিয়ে দিই, এতে তার প্রাপ্তিতে কোনো কমতি থাকেনা ।' তবে আল্লাহর এ নিয়ম ও এর ফলাফল মেনে নেয়ার পরও আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, যারা দুনিয়ার জন্যে লাভজনক কাজ করে দুনিয়াতে তার সুফল ভুগছে, তারা একই কাজ করে দুনিয়া ও আখেরাত উভয় জগতেই লাভবান হতে পারতো, যদি তা দ্বারা আখেরাতের কল্যাণ লাভকেই লক্ষ্য ও উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতো এবং আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে তা উপার্জন ও ভোগ করতো । এমনটি হলে তাদের দুনিয়াতেও ঠকতে হতো না, আখেরাতেও সফলতা লাভ করতো । ‘বস্তুত আখেরাতের জন্যে কাজ করলে তা দুনিয়ার জন্যে কাজ করতে বাধা দেয় না; বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করলে ওই একই কাজ দুনিয়া ও আখেরাত উভয় কাজে পরিণত হয়। আল্লাহর অসন্তোষ এড়িয়ে কাজ করলে কাজের মাত্রা ও সুফল-- কোনোটাই হাস পায় না; বরং কর্ম ও তার সুফল বৃদ্ধি পায়। এতে উপার্জন ও উপার্জিত সম্পদ পবিত্র ও হালাল সম্পদে পরিণত হয় এবং দুনিয়ার সম্পদের ওপর আখেরাতের সম্পদও যুক্ত হয়। অবশ্য দুনিয়ার সম্পদ অর্জনের উদ্দেশ্য যদি হয় অবৈধ লালসা চরিতার্থ করা, তবে সেটা ভিন্ন কথা । এমন হলে এ উপার্জন শুধু আখেরাতের জন্যেই নয়। বরং দুনিয়ার জন্যেও বিপর্যয় ডেকে আনে, যদিও তা তাৎক্ষণিক না হয়ে একটু বিলম্বিত হতে পারে। এটা ব্যক্তি বা জাতি সবার জীবনেই সমানভাবে কার্যকর । যুগে যুগে যে সব জাতি প্রবৃত্তির লোভ লালসা চরিতার্থ করেছে, তাদের এঁতিহাসিক, পরিণতি থেকে এ শিক্ষাই পাওয়া যায় । মরে বসে কোরআন বোব্জার ব্যর্থ প্রচেষ্টা পরবর্তী আয়াত ক'টাতে রসূল (স.) ও তার কাছে আগত ওহীর ব্যাপারে মোশরেকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে এ কোরআন সম্পর্কে, যা সাক্ষ্য দিচ্ছে যে, রসূল (স.) সত্যের ওপরই প্রতিষ্ঠিত রয়েছেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকেই | ১১ সূক্থা হৃদ ০১৯১) পারা ১২. অনিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।