যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

একটা সূরা রচনা করে আনো, কখনো বলে, দশটা সূরা রচনা করে আনো ।.এখানে কোনো কালগত ধারাবাহিকতার প্রশ্ন ওঠে না। কেননা আসল উদ্দেশ্য হলো, কোরআনের যে কোনো একটা অংশের সমকক্ষ কিছু রচনা করার চ্যালেঞ্জ প্রদান, তা সে যতো বড় বা ছোট হোক না কেন। চ্যালেঞ্জটা মূলত কোরআনের মানের দিক দিয়ে দেয়া হয়েছে। পরিমাণের দিক দিয়ে নয়। আর কাফেরদের কোরআনের চ্যালেঞ্জ গ্রহণে অক্ষমতাও ছিলো গুণগত, পরিমাণগত নয় । সুতরাং কোরআনের অংশ, বা সমগ্র বা সূরা সবাই এ ক্ষেত্রে সমান । এখানে ধারাবাহিকতাও নি'্প্য়োজন । শুধু শ্রোতাদের পরিস্থিতি, পরিবেশ ও কোরআন সম্পর্কে তাদের বক্তব্যের ধরনের মোকাবেলা করাটাই ছিলো আসল প্রয়োজনীয় বিষয় । এ প্রয়োজন অনুসারেই একটা সূরা, দশটা সূরা বা সমগ্র কোরআনের উল্লেখ করা হয়। কোরআন কি পরিস্থিতিতে কোন্‌ কথা বলেছিলো, তা যখন নিদিষ্টভাবে উল্লেখ করেনি, তখন আমাদের পক্ষেও সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় । ‘আর আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতে পারো ডাকো, যদি সত্যবাদী হয়ে থাকো ৷' অর্থাৎ তোমাদের যতো বড় বড় সাহিত্যিক, কবি ও বক্তা আছে, জ্বিন ও মানুষদের মধ্যে যে যেখানে আছে, তাদের সবার সাহায্য নিয়ে মাত্র দশটা সূরা রচনা করে নিয়ে এসো । কোরআনের ব্যাপারে তোমাদের এই দাবী যদি সত্য হয় যে, কোরআন মানুষের রচিত, তাহলে তোমাদের পক্ষে এর সমমানের দশটা সূরা রচনা করে আনা উচিত । ‘কিন্তু তারা যদি তোমাদের ডাকে সাড়া না দেয়’ অর্থাৎ দশটা সূরা রচনা করতে না পারে, এই অসম্ভব কাজে তোমাদের সাহায্য করতে না পারে এবং তোমরাও তা না পারো । আর এটা সুবিদিত যে, তোমরা অক্ষম হওয়ার কারণেই অন্যদের সাহায্য চেয়েছো। ‘তাহলে জেনে রাখো যে, যা কিছু ওহী নাযিল হয়েছে, তা আল্লাহর জ্ঞান থেকেই হয়েছে ।' বস্তুত তিনি একাই এ ধরনের ওহী নাযিল ও রচনা করতে সক্ষম ৷ আল্লাহর জ্ঞানই এ ধরনের বাণী নাযিল করতে পারে, যাতে বিশ্বজগতের বর্ণনা, মানুষের অবস্থা, তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যত এবং তাদের প্রয়োজনীয় সকল দিক সম্পর্কে বিপুল তথ্যের সমাবেশ ঘটেছে। ‘এবং এও জেনে রাখো যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই ।' অর্থাৎ তোমাদের উপাস্যরাও যখন দশটা সূরা রচনা করে দিতে পারলো না, তখন এ দ্বারা বুঝা যায় যে, মাত্র মাবুদ একজনই আছেন, যিনি কোরআন রচনা ও নাযিল করেছেন। দুনিয়ার মোহ ক্ষতির একটি বড়ো ক্কার্সণ এরপর এমন একটা প্রশ্ব তোলা হয়েছে, যার একটা মাত্র জবাবই সুস্থ ও স্বাভাবিক মানুষের কাছে রয়েছে সেটি হলো, ‘তাহলে তোমরা কি মুসলমান?’ এই চ্যালেঞ্জ ও তার মোকাবেলায় অক্ষমতার পর এ ছাড়া আর কি উপায়ই বা আছেঃ? কিন্তু তারা এরপরও হঠকারিতা চালিয়ে যায় । সত্য কি, তা স্পষ্ট হয়ে গিয়েছিলো কিন্তু তারা পার্থিব জীবনে যে স্বার্থ, ক্ষমতা ও সুযোগ সুবিধা ভোগ করছিলো, তা হাতছাড়া হওয়ার আশংকা এবং সাধারণ মানুষকে গোলাম বানিয়ে রাখার অভিলাষ হেতু তারা এ দাওয়াতকে গ্রহণ করেনি শুধু তাই নয়, সাধারণ মানুষকেও তারা সুযোগ দিতো না সম্মান, স্বাধীনতা ও ন্যায় বিচারের আহবায়ক এবং লা ইলাহা ইল্লাল্লাহর আহবায়কের ডাকে সাড়া দেয়ার জন্যে । তাই পরবর্তী আয়াতে তাদের অশুভ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে। ১৯> সুক্পা হুল (১৭৮) ____ পাৱ্া ১২ অনখিল ৩ WWW. DOIKIUAD.DIOGSPOL. TO

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।