এ আয়াত দ্বারা ইসলামী আন্দোলনের ইতিহাসের সেই কষ্টকর সময়টা কিভাবে কাটছিলো এবং কিভাবে রসূল (স.)-এর বুক সংকুচিত হয়ে আসছিলো, তার কিছুটা ধারণা পাওয়া যায় । অনুরূপভাবে, ভয়ংকর হঠকারী ও আগ্রাসী জাহেলিয়াতের মোকাবেলা করার দায়িত্ব যে কতো কঠিন ছিলো, বিশেষত যখন সকল সহায়তাকারী আপনজনও মারা গেছে এবং জাহেলিয়াতের আগ্রাসী থাবার কবলে পড়ে রসূল (স.) ও মুসলমানদের মন চরম একাকীত্ব ও অসহায়ত্ব অনুভব করছিলো, তখনকার পরিস্থিতিও এ আয়াতে ফুটে উঠেছে। এ আয়াতের ভাষার ভেতর দিয়ে আমরা অনুভব করি যে, সেই উদ্বেগপূর্ণ পরিস্থিতিতেও এ আয়াতে কিছুটা সাত্ববনা ও প্রবোধ দেয়া হয়েছে, যা হৃদয় ও স্নায়ুকে কিছু স্বস্তি দেয়। আকশ্প ক্োবক্সআনেক চ্যান্লেঞ আর একটা কথা তারা বলে থাকে এবং ইতিপূর্বেও বহুবার বলেছে। সেই কথাটা হলো, এ কোরআন আল কোরআনের চ্যালেঞ্জ মানবরচিত । সুতরাং তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে বলা হয়েছে যে, কোরআনের সূরাগুলোর মতো যে কোনো দশটা সূরা রচনা করে আনুক এবং এ কাজে যার সাহায্য নিতে চায় নিক। ‘তবে কি তারা বলে যে, মোহাম্মদ (স.) এই কেতাব নিজেই রচনা করেছে ........ Y সূরা ইউনুসে একটা সূরা রচনা করার চ্যালেঞ্জ দেয়া হয়েছে। এরপর দশটি সূরার চ্যালেঞ্জ দেয়ার হেতু কী? প্রাচীন মোফাসসেররা বলেছেন, চ্যালেঞ্জ তিন পর্যায়ে দেয়া হয়েছে। প্রথমে গোটা কোরআনের, তারপর দশটা সূরার এবং তারপর একটা সূরার চ্যালেঞ্জ দেয়া হয়েছে। তবে এই ধারাবাহিকতার কোনো প্রমাণ নেই ৷ বরঞ্চ সূরা ইউনুস আগে নাযিল হয়েছে এবং তাতে একটা সূরার চ্যালেঞ্জ রয়েছে। আর সূরা হুদ পরে নাযিল হয়েছে এবং তাতে দশটা সূরার চ্যালেঞ্জ দেয়া হয়েছে । আসল কথা, নাযিল হওয়ার দিক দিয়ে আয়াতের ধারাবাহিকতা সূরার ধারাবাহিকতার অনুসারী নাও হতে পারে। এমন অনেক হয়েছে যে, কোনো আয়াত নাযিল হয়ে পূর্ববর্তী অথবা পরবর্তী সূরার অন্তর্ভুক্ত হয়েছে। তবে এর সপক্ষে প্রমাণ প্রয়োজন । নাযিলের উপলক্ষসমূহের মধ্যে এমন কোনো প্রমাণ নেই, যা দ্বারা প্রমাণিত হয় যে, সূরা ইউনুসের আয়াত সূরা হুদের আয়াতের পরে নাযিল হয়েছে। এ ক্ষেত্রে অনুমান ভিত্তিক ধারাবাহিকতা অনুসরণ করা বৈধ নয়। জনাব রশীদ রেযা তাফসীর ‘আল মানারে’ ‘দশ সূরা’র উল্লেখের একটা কারণ দর্শানোর চেষ্টা করেছেন। এ কাজ করতে যেয়ে তিনি অনেক গলদঘর্ম হয়েছে। তিনি বলেছেন, এখানে চ্যালেঞ্জের উদ্দেশ্য হলো কোরআনে বর্ণিত এই ঘটনাবলী বর্ণনা করার জন্যে আহবান জানানো সূরা হুদ পর্যন্ত যে ক'টি বড় বড় কেসসা কাহিনী সম্বলিত সূরা নাযিল হয়েছে, তার সংখ্যা আনুমানিক দশ । এ জন্যে এখানে দশটা সূরা রচনার চ্যালেঞ্জ দেয়া হয়েছে। কেননা একটা সূরার চ্যালেঞ্জ দশটা সূরার চ্যালেঞ্জের চেয়েও তাদেরকে বেশী অক্ষম করে দিতে পারতো । কাহিনীর প্রকারভেদ, বাচনভংশগির বৈচিত্র্য ও সম্ভাব্য কাহিনী বর্ণনায় সক্ষম হতে চ্যালেঞ্জপ্রাপ্তদের অনুরূপ দশটা কাহিনী : সম্বলিত সূরার মুখাপেক্ষী হতে হতো । আমি মনে করি, ব্যাপারটা এমন জটিল কিছু নয়। কেননা চ্যালেঞ্জটা আসলে আপত্তি উত্থাপনকারীদের অবস্থা ও আপত্তির পরিবেশ বিবেচনা করে দেয়া হয়েছে। কারণ কোরআন সুনির্দিষ্ট বাস্তব অবস্থার সম্মুখীন ছিলো এবং বাস্তবসম্মতভাবেই তার মোকাবেলা করেছিলো । এ জন্যে কখনো বলে, এই কোরআনের মতো একটা কোরআন রচনা করে নিয়ে এসো, কখনো বলে, ১১ সুরা হদ ০১৭৭১) _____পান্থা >২ সনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।