অর্থাৎ যারা সুখে ও দুঃখে উভয় অবস্থায় সহিষ্ণুতা ও সংযমের পরিচয় দেয়। দুঃখ কষ্টে সহিষ্ণুতা ও ধৈর্যধারণ অনেকেই করে, যাতে দুর্বলতা ও কাপুরুষতার লক্ষণ ফুটে উঠতে না পারে। কিন্তু সুখ সমৃদ্ধির সময়ে ধৈর্য ধারণ করে এবং দস্ত গর্বে মেতে ওঠে না এমন লোকের TD 18 TT SE BOE EE পথ অবলম্বন করে। দুঃখ কষ্টের সময় সহিষ্ণুতা ও ধৈর্যধারণ এবং সুখ সমৃদ্ধির সময় শোকর আদায় ও দান করে। দুঃখে ধৈর্য ও সুখে শোকরের কারণে তাদেরকে ক্ষমা ও পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হবে। যে খাটি ও বলিষ্ঠ ঈমান সৎ কর্মের মধ্য দিয়ে প্রতিফলিত হয়, একমাত্র সেই ঈমানই মানুষকে কষ্টের সময় কুফরীর ঝুঁকিপূর্ণ হতাশা থেকে এবং সুখের সময় পাপের পথে ঠেলে দেয়ার মত আত্মন্তরিতা থেকে রক্ষা করতে সক্ষম ৷ এই ঈমানই সুখে ও দুঃখে মানুষের মনকে অবিচল রাখে এবং আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় রাখতে সাহায্য করে। তাই সুখ ও দুঃখ দুটোই মোমেনের জন্যে কল্যাণ বয়ে আনে এবং একমাত্র মোমেনের জন্যেই কল্যাণ বয়ে আনে ৷ রসূল (স.) একটি হাদীসে এ কথাই বলেছেন। সৃষ্টির রহস্য ও প্রকৃতির বিধান সম্পর্কে অজ্ঞ ওই অক্ষম, উদাসীন, হতাশাগ্রস্ত, অকৃতজ্ঞ, আনন্দে ও গর্বে বিভোর লোকেরা রসূল প্রেরণের যৌক্তিকতা ও মূল্য বোঝে না । তাই তারা দাবী জানায়, রসূলের হয় ফেরেশতা হওয়া উচিত, নতুবা তার সাথে ফেরেশতা আসা উচিত, অথবা রসূলের কাছে বিপুল ধন সম্পদ থাকা উচিত । হে রসূল, ওই সব হঠকারী, অবিশ্বাসীর সাথে হে ‘সম্ভবত তোমার কাছে যে ওহী পাঠানো হয়, তার কিছু অংশ তুমি ছেড়ে দেবে এবং তোমার বক্ষ সংকুচিত হয়ে আসে শুধু এ জন্যে যে, তারা বলে, ওর কাছে সম্পদ আসে না কেন (আয়াত-১২) এখানে ‘লাআল্লা' অব্যয়টা প্রশ্বোধক হলেও পুরোপুরি প্রশ্ববোধক নয়। এ দ্বারা এটাও বুঝানো হয়েছে যে, এই অজ্ঞতা ও হঠকারিতার দরুন এবং রেসালাতের দায়িত্ব ও প্রকৃতি না বোঝার কারণে ওই সব নির্বোধসুলভ দাবীর প্রেক্ষিতে মানুষ মাত্রেরই মন সংকীর্ণ হয়ে যাওয়া বিচিত্র নয়। এখন হে মোহাম্মদ, তোমার মন কি সংকীর্ণ হয়ে গেছে এবং সে জন্যে তুমি কি ওহীর কিছু অংশ তাদের কাছে পৌছানোর সংকল্প ত্যাগ করবে, যাতে তারা তাদের স্বভাবসুলভ আচরণ না করে? না, কখনো নয়৷ তুমি কখনো তোমার কাছে পাঠানো ওহী ত্যাগ করবে না এবং মনকে সংকীর্ণ করবে না । কেননা- ‘তুমি তো সতৰ্ককারী মাত্র ৷' সুতরাং তোমার একমাত্র দায়িত্ব হলো, সতর্ক করা । তাই তুমি তোমার এই দায়িত্ব পালন করো। ‘আল্লাহ তায়ালা সৰ্ব বিষয়ে তত্বাবধায়ক ৷' তিনি তাদের তত্ত্বাবধায়ক, নিজের নীতি অনুযায়ী যেমন ইচ্ছা তাদের পরিচালনা করেন। | ‘| অতপর তাদের কাজের হিসাবও নেন । তুমি তাদের ঈমান বা কুফরের তত্ত্বাবধায়ক নও । তুমি শুধু |! | সতৰ্ককারী । | ১১ সূরা হদ ০১৭৬১) পারা ১২ মনখিল ৩ | WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।