জাক্ষসীর ফী খযিশ্লান্সিলল কোকরূআন অস্বীকার করে এবং আযাবে কেন দেরী হচ্ছে, তা জিন্ডেস করে। তারা জানে না যে, আল্লাহ তায়ালা মানুষকে ভালোমন্দ ও ন্যায় অন্যায় বাছবিচারের ক্ষমতা এবং এর যে কোনো একটির দিকে আকৃষ্ট হওয়ার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তারা জানে না, আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, এখানে তার কাজ করার ও পরীক্ষা দেয়ার অনেক সুযোগ রয়েছে। তারা আল্লাহর রহমত ও কৌশলকে উপলব্ধি করে না। তারা বোঝে না যে, যে আযাব নিয়ে তারা উপহাস করছে ও ধৃষ্টতা দেখাচ্ছে, তা তাদেরকে ঘিরে ফেলবে এবং এমনভাবে আসবে যে, কেউ তা ঠেকাতে পারবেনা । ‘সাবধান! আযাব যখন আসবে, কেউ ফেরাতে পারবে না .......' আসলে কোনো ঈমানদার ও সচেতন মানুষ আল্লাহর আযাবকে ত্রাধিত করার দাবী জানাতে পারে না । আযাব যখন বিলম্বিত হয়, তখন বুঝতে হবে যে, ওটা আল্লাহর দয়া ও কৌশল মাত্র, যাতে ঈমান আনার যোগ্যতা যাদের মধ্যে রয়েছে, তারা ঈমান আনার সুযোগ পায় । ৷! ইতিহাস সাক্ষী যে, কোরায়শদের ওপর আল্লাহ তায়ালা যে সময়টুকুর জন্যে আযাব বিলম্বিত করেছিলেন, সে সময়টুকুতে তাদের মধ্য থেকে অনেকেই ইসলাম গ্রহণ করে ভালো মুসলমান হয়েছে। বহু অগ্নৃপরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তাদের মধ্য থেকে বহু কাফেরের বংশধর | পরবর্তীকালে মুসলমান হয়েছে। এ থেকে কিছু সুস্পষ্ট যৌক্তিকতা প্রতিভাত হয়েছে। এছাড়া | আরো বহু যৌক্তিকতা এমন থাকতে পারে, যা শুধু আল্লাহই জানেন । আমাদের মতো অজ্ঞ, অক্ষম ও দ্রুততাপ্রিয় লোকেরা তা জানে না। ধৈৰ্যহীন মানুষের চর্রিত্র ' _ আযাবকে তরান্বিত করা প্রসংগে আলোচনা করতে গিয়ে পরবর্তা তিনটে আয়াতে আল্লাহর আজব সৃষ্টি মানুষের মানসিকতা বিশ্লেষণ করা হয়েছে৷ এতে বলা হয়েছে যে, ঈমান ছাড়া আর কোনো উপায়ে তার মধ্যে স্থিতিশীলতা আসে না এবং সোজা ও সরল পথের অনুসারী হয় না। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি মানুষকে সুখ দিয়ে আবার তা কেড়ে নিলে সে হতাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে । আর যদি দুঃখ কষ্টের পর তাকে সুখ সমৃদ্ধি দেই, তাহলে সে বলে, আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। সে আনন্দ ও গর্বে মেতে ওঠে ৷ কেবল ধৈর্যশীল ও সৎকর্মশীল লোকদের অবস্থা এর বিপরীত । তাদের জন্যে রয়েছে ক্ষমা ও বিরাট পুরস্কার ৷" (৯, ১০ ও ১১) সীমিত ক্ষমতার অধিকারী ও দ্রুততাপ্রিয় মানুষের নিখুঁত ও নির্ভুল বিবরণ দেয়া হয়েছে এ তিনটি আয়াতে ৷ সে শুধু তার বর্তমান নিয়েই বিভোর ও মাতোয়ারা থাকে । অতীতকে সে মনে রাখে না এবং ভবিষ্যতকে নিয়ে সে মাথা খামায় না। ভবিষ্যতে আর কোনো সুখ আসবে না ভেবে ৷ সে হতাশায় ভেংগে পড়ে এব. অতীতের সুখ কেড়ে নেয়া হলেই সে অতীতের সুখকে অস্বীকার ৰুরে। অথচ ওই সুখ ছিলো আল্লাহর দান। তাই আল্লাহ তায়ালা তা কেড়ে নিলে এতোটা বেসামাল হওয়া তার পক্ষে শোভনীয় নয়। দুঃখ পেরিয়ে সুখের মুখ দেখলেই সে বেপরোয়া ও দাম্ভিক হয়ে ওঠে ৷ দুঃখের সময়ে সে কোনো সহিষ্ণুতা ও ধৈর্যের পরিচয় দেয় না এবং আল্লাহর ব্বহমত ও সুখের আশা পোষণ করে না। আর সুখের সময়েও তার আনন্দ ও দম্ভের কোনো সীমা পরিসীমা থাকে না এবং ওই সুখেরও যে অবসান ঘটতে পারে, তা সে ভাবতেই পারে না। ‘কেবল যারা ধৈর্যশীল ........... WWW.DOIKLHADV.DLOSSpot.com L
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।