মানুষকে আল্লাহ তায়ালা কাজ করার স্বাধীনতা দিয়েছেন। এর উদ্দেশ্য পরীক্ষা করা যে, কে বেশী সৎকর্মশীল । এ পরীক্ষার উদ্দেশ্য আল্লাহর কোনো অজানা বিষয় জানা নয়। কেননা তিনি ভালোভাবেই জানেন, কে বেশী সৎকর্মশীল ৷ এ পরীক্ষার উদ্দেশ্য হলো, মানুষের যে কর্মকান্ড অন্যান্য মানুষের দৃষ্টির অগোচরে ছিলো, তাকে গোচরে আনা এবং তার যে কর্মফল আল্লাহর সুবিবেচনা ও ন্যায়বিচার অনুসারে প্রাপ্য, তা যেন সে সত্তুষ্ট চিত্তে গ্রহণ করে। এ প্রেক্ষাপটে পরকালীন জীবন, হিসাব নিকাশ ও কর্মফল লাভের বিষয়টাকে অস্বীকার করা একটা বিস্ময়কর ব্যাপার বলে পরিগণিত হয়। কেননা ইতিপূর্বে বলা হয়েছে যে, পরীক্ষা আকাশ ও পৃথিবীর সৃষ্টির সাথে যুক্ত এবং প্রাকৃতিক নিয়ম ও সৃষ্টির রীতিতে তা একটা মৌলিক ব্যাপার । যারা এ সত্যকে অস্বীকার করে, তারা সম্পূর্ণ অযৌক্তিক আচরণ করে এবং বিশ্বজগত সৃষ্টি সং মহাসত্যগুলোকেই অস্বীকার করে ও বিশ্বয়োদ্দীপক মনে করে। “যদি তুমি বলো যে, তোমরা মৃত্যুর পর পুনরুজ্জীবিত হবে, তাহলে কাফেররা বলে যে, এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছু না৷’ (আয়াত-৭) বস্তুত তাদের এই উক্তিই এক জলজ্যান্ত বিস্ময় । পরকালের জীবনকে তারা যেভাবে অস্বীকার করে এবং পরকালীন জীবনের সাথে প্রাকৃতিক নিয়মের সংযোগ সম্পর্কে তারা যেমন অজ্ঞতার পরিচয় দেয়, তেমনি দুনিয়াবী আযাব সম্পর্কেও তারা নির্বুদ্ধিতার পরিচয় দেয় । দুনিয়াবী আযাবকে আল্লাহ যখন কোনো যুক্তিসংগত কারণে পিছিয়ে দেন, তখন তারা আযাবকে ত্বরান্বিত করার দাবী জানায় এবং কি কারণে আযাব আসতে বিলম্ব ঘটছে, তা জানতে চায়। এ প্রসংগে ৮ নং আয়াত লক্ষ্য করুন, ‘আমি যদি নির্দিষ্ট সময় পর্যন্ত আযাবকে বিলম্বিত করি, তবে তারা বলবে, কিসে আযাবকে আটকে দিলো? সাবধান, আযাব যেদিন তাদের কাছে আসবে, সেদিন তা কেউ ফেরাতে পারবেনা এবং যা নিয়ে তারা ব্যংগ বিদ্বপ করতো, তা-ই তাদেরকে ঘিরে ফেলবে ৷' আসার পরও যখন তাদেরকে অস্বীকার করতো, তখন আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসতো যে, তাতে তারা সমূলে ধ্বংস হয়ে যেতো । এর কারণ ছিলো এই যে, সেকালে এক একজন রসূল এক একটা নির্দিষ্ট মানব গোষ্ঠী এবং এক একটা নির্দিষ্ট প্রজন্মের জন্যে আসতেন । তাই তাদের | আনীত মোজেযা বা অলৌকিক ঘটনাও একটা নিদিষ্ট প্রজন্মই দেখবার সুযোগ পেতো এবং ওই নবীর ইন্তেকালের সাথে সাথে ওই মোজেযাও শেষ হয়ে যেতো । পরবর্তী প্রজন্ম ওই মোজেযা দেখে হয়তো পূর্ববর্তী প্রজন্ের চেয়েও বেশী ঈমান আনতো ৷ কিন্তু সে সুযোগ তারা পেতো না। কেননা তাদের যুগে ওই মোজেযা অবশিষ্টই থাকতো না । পক্ষান্তরে মোহাম্মদ (স.) ছিলেন সর্বকালের ও সকল প্রজন্মের জন্যে সর্বশেষ রসূল । তিনি যে মোজেযা নিয়ে এসেছিলেন, তা কোনো বস্তুগত মোজেযা ছিলো না। তাই তা স্থায়ী হওয়ার যোগ্য ছিলো এবং প্রজন্মের পর প্রজন্ম তা নিয়ে চিন্তা গবেষণা করতে ও তার প্রতি ঈমান আনতে সক্ষম ৷ এ জন্যে এ রসূলের উম্মতকে কোনো সর্বব্যাপী ও সর্বনাশা আযাব দিয়ে নিশ্চিহ্ন না করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তিবর্গের ওপর আযাব নাযিল হওয়াই সমীচীন ও যুক্তিসঙ্গত । ইহুদী ও খৃষ্টানদের ব্যাপারটাও তদ্বপ । তাদের ওপরও কখনো সর্বব্যাপী আযাব আসেনি । ‘কিন্তু মোশরেকরা মানব সৃষ্টি সংক্রান্ত আল্লাহর প্রাকৃতিক বিধান সম্পর্কে, আকাশ ও পৃথিবী সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে এবং নবী রসূল, মোজেযা ও আযাব সম্পর্কে অজ্ঞ থাকার কারণে পরকালকে | ১১ সুক্না হদ ০0১৭৪১) _______ পাল্া ১২ মনখিল ৩ WWHW.DOIKIAb.DIoSSpot. com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।