সুতরাং যারা মনে করে, কোরআনের সাথে বিজ্ঞানের সমন্বয় ঘটাতে পারলেই কোরআনের যথার্থ সেবা এবং ইসলামের প্রকৃত খেদমত সাধিত হয়, তাদের সাবধান হওয়া দরকার । কেননা তাদের এ ধারণা আসলে ঈমানের পর্যায়ক্রমিক বিলুপ্তির পথই সুগম করবে । মনে রাখতে হবে, যে অটল, অনড় আসল ও শাশ্বত সত্য । বৈজ্ঞানিক মতবাদগুলো তার সমর্থন করুক বা বিরোধিতা করুক- তাতে কোরআনের কিছুই যায় আসে না। তবে পরীক্ষা-নির্ভর বৈজ্ঞানিক তথ্যাবলীর ক্ষেত্র কোরআনের ক্ষেত্র থেকে সম্পূর্ণ পৃথক । কোরআন এই ক্ষেত্রটাকে মানুষের বিবেক বুদ্ধির বিচরণের জন্যে উন্ক্ত রেখে দিয়েছে এবং এখানে তাকে কাজ করার ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হতে পারে, হওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। কোরআন মানুষকে তার এ বিবেক-বুদ্ধির প্রশিক্ষণ দান, তাকে চিন্তার বিশুদ্ধতা ও নিষ্কলুষতা দান এবং তাকে কুসংস্কারের আবিলতা থেকে মুক্তি দানের ক্ষমতা ও অধিকার দিয়েছে সেই সাথে তাকে এমন জীবন বিধানও দিয়েছে, যা তার বিবেক-বুদ্ধির নির্ভুলতা, স্বাধীনতা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করে। তারপর তাকে বিশেষ পরিমন্ডলে কাজ করা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খুঁটিনাটি বাস্তব তথ্যাবলী উদ্ভাবনের সুযোগ দেয়। এ জন্যে কোরআন নিজে খুব কমই বৈজ্ঞানিক তথ্য বর্ণনা করে। যে দু'একটা বৈজ্ঞানিক তথ্য কোরআন বর্ণনা করে তার উদাহরণ হলো, পানি জীবনের উৎস এবং সকল প্রাণীর মধ্যে এটা অভিন্ন মৌল উপাদান হিসাবে বিরাজমান, সকল প্রাণী এমনকি উদ্ভিদও জোড়ায় জোড়ায় যথা নারী ও পুরুষের আকারে সৃজিত হয়েছে। আক্কীদা বিশ্থানসের সাখ্ে জ্ঞুড়িত কিছু মৌলিক বিষয় এই অন্ত্বতী আলোচনার পর আমি পুনরায় ৭ নং আয়াতে ফিরে যাচ্ছি, যার মূল প্রতিপাদ্য বিষয় আকীদা গঠন ও জীবনের পর্যায়ক্রমিক বিবর্তন । ‘তিনিই সেই আল্লাহ, যিনি ছয় দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন ............ k এখানে অনেকগুলো বাক্য উহ্য রয়েছে। পরবর্তী বাক্যে তার প্রতি ইংগিত থাকায় তার উল্লেখের প্রয়োজন পড়েনি । কথাটা এ রকম ছিলো, ‘তিনি আকাশ ও পৃথিবীকে ছয়দিনে সৃষ্টি করেছেন যাতে তা মানব জাতির জীবন যাপনের যোগ্য হয়। আর তিনি আকাশ ও পৃথিবীসহ সমগ্র বিশ্বজগতের একচ্ছত্র অধিপতি হয়েও তোমাদের জন্যে আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তোমাদের অনুগত করেছেন, যাতে তিনি পরখ করতে পারেন তোমাদের মধ্যে কে বেশী সৎকর্মশীল ৷’ বস্তুত আয়াত থেকে প্রতীয়মান হয় যে, আকাশ ও পৃথিবী সৃষ্টির সমস্ত কৌশল আল্লাহর করায়ত্ত থাকা সত্তেও ছয় দিনে সৃষ্টি করার উদ্দেশ্য ছিলো মানুষকে পরীক্ষা করা, পরীক্ষাটাকে গুরুত্বপূর্ণ করা এবং মানুষকে তার ও তার পরীক্ষার গুরুত্ব উপলব্ধি করানো । মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামীন আল্লাহ একদিকে যেমন আকাশ ও পৃথিবীকে মানুষের জীবন যাপনের উপযোগী উপকরণাদি দ্বারা সমৃদ্ধ করেছেন। অপরদিকে তেমনি মানুষকে নানা রকমের যোগ্যতা, ক্ষমতা ও প্রতিভা দ্বারা সজ্জিত করেছেন। তার ফিতরত বা স্বভাব প্রকৃতিকে প্রাকৃতিক নিয়মের অধীন করেছেন। তার জীবনের একটা অংশে তাকে স্বাধীন নির্বাচন ক্ষমতা দিয়েছেন। এ অংশে সে ইচ্ছা করলে সৎভাবে জীবন যাপন করার সিদ্ধান্ত নিতে পারে এবং সে ক্ষেত্রে আল্লাহ তায়ালা তাকে সাহায্য করবেন ও সৎপথ প্রদর্শন করবেন । আবার ইচ্ছা করলে অসৎ্ভাবে জীবন | যাপন করার সিদ্ধান্তও নিতে পারে এবং তা করলে আল্লাহ তায়ালা তাকে সে সুযোগও দেবেন। [১১ হল কেম লন ১ লাযিল ত VW W.DOLKLUAUAD.DIOSSpOoLt. COHN
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।