যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

ওপর, যাতে তিনি পরখ করতে পারেন তোমাদের মধ্যে কে বেশী সৎকর্মশীল ....' ছয়দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টির বিষয়টি নিয়ে আমরা সূরা ইউনুসে আলোচনা করে এসেছি । এখানে ওই বিষয়টির পুনরাবৃত্তি করা হয়েছে প্রাকৃতিক বিধি ব্যবস্থার সাথে মানব সমাজের সামষ্টিক বিধি ব্যবস্থার সংযোগ ও সমন্বয় সাধনের উদ্দেশ্যে । ‘যেন তিনি পরখ করতে পারেন তোমাদের মধ্যে কে বেশী সৎকর্মশীল ৷' আকাশ ও পৃথিবী সৃষ্টির প্রসংগটিতে সূরা ইউনুসের চেয়ে অতিরিক্ত যে কথাটা এখানে সংযোজিত হয়েছে তাহলো, ‘যখন তার আরশ ছিলো পানির ওপর'। এ দ্বারা মোটামুটিভাবে যে বিষয়টা বুঝা যায় তা হলো, আকাশ ও পৃথিবী সৃষ্টির প্রক্রিয়া যখন পূর্ণ হয় এবং চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়, তখন তাতে পানি ছিলো এবং মহান আল্লাহর আরশও ছিলো পানির ওপর । ' এখন এই পানি কিভাবে ছিলো, কোথায় ছিলো, কি অবস্থায় ছিলো এবং কিভাবেই আল্লাহর আরশ পানির ওপর অবস্থান করছিলো- এ সব বাড়তি তথ্য আয়াতে দেয়া হয়নি যিনি কোরআনের তাফসীর করেন এবং তাফসীরের ক্ষেত্রে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন, তার আয়াতের মূল বক্তব্যে বাড়তি কোনো তথ্য সংযোজন করার অধিকার থাকে না, বিশেষত এমন একটা গায়েবী বা অদৃশ্য বিষয়ে, যার সম্পর্কে এই আয়াত বা এর সীমার ভেতরে ছাড়া আর কোনো জ্ঞানের উৎস আমাদের হাতে নেই । কোরআনের কোনো উক্তিকে কোনো ‘বৈজ্ঞানিক মতবাদে'র উৎস্য বা প্রমাণ হিসাবে গ্রহণ করা আমাদের পক্ষে সমীচীন নয়। এমনকি কোরআনের কোনো উক্তির ভাষা যদি বাহ্যত এ ধরনের কোনো মতবাদের সমর্থক বলে মনে হয়, তাহলেও নয়। কেননা যে কোনো সময় বৈজ্ঞানিক মতবাদগুলোর আমূল পরিবর্তন ঘটা সম্ভব । বৈজ্ঞানিকরা যখনই নতুন কোনো ধারণা বা অনুমানের দিকে ঝুঁকে পড়েন, সেই ধারণা বা অনুমানের পরীক্ষা নিরীক্ষা চালান এবং এই পরীক্ষা নিকটতম মনে করেন, তখনই প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক মতবাদের পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে ওঠে । কোরআনের বক্তব্যে যে তথ্য প্রকাশ পায়, বিজ্ঞান সে তথ্যের সন্ধান পাক বা না পাক কোরআনের তথ্যই অকাট্য সত্য । বৈজ্ঞানিক তথ্য ও বৈজ্ঞানিক মতবাদ বা তত্ত্বে অনেক পার্থক্য রয়েছে। বৈজ্ঞানিক তথ্য বা উপাত্ত যদিও অকাট্য নয় এবং সন্দেহাতীত নয়, কিন্তু তার পরীক্ষা নিরীক্ষা করা চলে ৷ কিন্তু বৈজ্ঞানিক তত্ত্ব বা মতবাদ এমন একটা ধারণা বা অনুমানের ভিত্তিতে গড়ে ওঠে, যা কোনো এক বা একাধিক প্রাকৃতিক নিয়মের ব্যাখ্যা দেয় এবং যার নতুন ব্যাখ্যা বিশ্লেষণ বিবর্তন ও পরিবর্তন সব সময়ই সম্ভব । তাই কোরআনকে কোনো বৈজ্ঞানিক তত্ত্বের সমর্থক বা কোনো বৈজ্ঞানিক তত্ত্বকে কোরআনের ব্যাখ্যা বলে মনে করা যাবে না । বিজ্ঞানের পথ ও বিচরণক্ষেত্র কোরআনের পথ ও বিচরণ ক্ষেত্র থেকে সম্পূর্ণ পৃথক । প্রতি ঈমানের পরিপক্কতাকে পরাভূত করে, কোরআনের বিষয়বস্তুর প্রতি প্রত্যয়ের বলিষ্ঠতা ক্ষুণ্ করে এবং আল কোরআন আল্লাহর কেতাব হওয়ার বিশ্বাসের দৃঢ়তাকে বিনষ্ট করে । বিজ্ঞান নিয়ে অহেতুক দম্ভ এবং বিজ্ঞানকে তার সুনির্দিষ্ট পরিমন্ডলের বাইরে বিচরণের সুযোগ দানের কারণেই ঈমানের এই পরাজয় অবশ্যন্তাবী হয়ে ওঠে । | ১১ সূরা হৃদ ০৫১৭২১) _______ পারা >২ অমনখিল ৩ | WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।