যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

উপায় উপকরণ অবলম্বন করতে আদেশ দিয়েছেন এবং যাকে তিনি তার প্রাকৃতিক নিয়ম বিধির আওতাভুক্ত করেছেন, তার অবস্থান কোথায় থাকতো? বিভিন্ন প্রাণীকে তিনি যে জীবিকা উপার্জনের এতো রকমারি দক্ষতা ও কৌশল শিখিয়েছেন, তার যৌক্তিকতা কোথায় থাকতো? দুনিয়ার জীবনকে উন্নতির যে উচ্চতর মার্গে উন্নীত করা আল্লাহর পরিকরল্পনাধীন ছিলো, তা কিভাবে সম্পন্ন হতো? সে কাজটা সম্পন্ন করার জন্যে মানুষ যাতে নিজের ভূমিকা রাখে, সে জন্যেই তো তাকে পৃথিবীতে আল্লাহর খলীফা করে পাঠানো হয়েছে! এ কথা নিসন্দেহে সত্য যে, প্রত্যেক সৃষ্টির জন্যে কিছু না কিছু জীবিকা নির্ধারিত রয়েছে। তবে সেই জীবিকা এই প্রকৃতির মধ্যেই সংরক্ষিত রয়েছে এবং তা আল্লাহর সেই নীতি ও পরিকল্পনার আওতাভুক্ত রয়েছে, যে নীতি ও পরিকল্পনা চেষ্টা সাধনাকে উৎপাদনক্ষম ও ফলপ্রসূ বানায় ৷ সুতরাং চেষ্টা সাধনা ত্যাগ করে কারো চুপ করে বসে থাকা উচিত নয়। কেননা সবাই জানে যে, আকাশ থেকে সোনা রূপা বর্ষিত হয় না । কিন্তু আকাশ ও পৃথিবী সকল সৃষ্টির জন্যে পর্যাপ্ত জীবিকা সরবরাহ করে। তবে আল্লাহর অমোঘ ও অলংঘনীয় প্রাকৃতিক নিয়মের অধীনে যখন প্ৰাণীকুল এই জীবিকা আহরণের চেষ্টা চালায়, কেবল তখনই তাকে জীবিকা দেয়। এ ব্যাপারে আল্লাহর প্রাকৃতিক বিধান অত্যন্ত কঠোর, নিরপেক্ষ ও নির্মম । কারো প্রতি পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতিও করে না এবং কাউকে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিতও করে না। দুনিয়ার জীবনে দু'ধরনের জীবিকা উপার্জনের সুযোগ রয়েছে- হালাল ও হারাম । এই দুটোই শ্রম ও চেষ্টার ফল হিসাবে অর্জিত হয়। তবে সেই চেষ্টা ও শ্রমের ধরন ভিন্ন এবং এ দু'ধরনের জীবিকা ভোগ করার পরিণামও দু'রকমের হয়ে থাকে। হালাল জীবিকা ভোগ করার পরিণাম ভালো, আর হারাম জীবিকা ভোগ করার পরিণাম খারাপ । এ আয়াতে বিচরণশীল প্রাণী ও তার জীবিকার কথা বলা হয়েছে। আর ইতিপূর্বে যে ‘আল মাতাউল হাসান’ অর্থাৎ ‘উত্তম সম্পদ’-এর কথা বলা হয়েছে- এই দুটোর মধ্যে তাৎপর্যপূর্ণ সংযোগের কথা আমাদের ভুলে যাওয়া উচিত নয়। কেননা আলোচিত বিষয়গুলোর মধ্যে সুষ্ঠ সমন্বয় ও সংযোগ কোরআনের একটা চিরস্তন বৈশিষ্ট্য এবং তা তার আয়াতগুলোর প্রেক্ষাপট রচনায় ভূমিকা রাখে। আলোচ্য আয়াত দুটোর (৫ ও ৬) মধ্য দিয়ে মানুষকে তার সেই প্রতিপালকের সাথে পরিচিত করার কাজ শুরু করা হয়েছে, যিনি পরম সত্য এবং একমাত্র যার আনুগত্য করা মানুষের কর্তব্য । কেননা তিনি তার প্রতিটি সৃষ্টি সম্পর্কে সৃক্মাতিসূক্ষ্ জ্ঞান রাখেন এবং তীর কোনো সৃষ্টিকেই তিনি জীবিকা থেকে বঞ্চিত করেন না। এই পরিচিতি মানুষ ও তার স্রষ্টার সাথে সম্পর্ক ও সংযোগ রক্ষার জন্যে জরুরী ৷ মানুষকে তার সেই সর্বময়, প্রভুর সর্বাত্মক আনুগত্যে উদ্ুদ্ধ করার জন্যেও জরুরী, যিনি শুধু তার সৃষ্টাই নন, বরং তার রেযেকদাতাও এবং তার গোপন প্রকাশ্য সর্ব বিষয়েও পরবর্তীতেও আল্লাহর এই পরিচয় দান অব্যাহত রয়েছে। অব্যাহত রয়েছে বিশেষ উদ্দেশ্য ও বিশেষ প্রক্রিয়ায় আকাশ পৃথিবীকে সৃষ্টি করার ব্যাপারে তার অপার ক্ষমতা ও কুশলতার নিদৰ্শনাবলীর বিবরণী ৷ এখানে বিশেষভাবে সেই নিদর্শনাবলীই তুলে ধরা হয়েছে, যা মানুষের আখেরাতের জীবন, হিসাব নিকাশ, কর্ম ও কর্মফলের সাথে মানানসই । ৭ নং আয়াত লক্ষ্য করুন : [5 ছল ন লন চত অনল ৩ DWV. DOIKIAD.DIOCSPOL.

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।