যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

‘বস্তুত তিনি বুকের ভেতরে লুকানো গোপন রহস্যগুলোও জানেন ৷” ‘বুকের ভেতরে লুকানো’ কথাটা দ্বারা অত্যধিক গোপনীয় রহস্যকে বুঝানো হয়েছে। অর্থাৎ যতো গোপনীয়ই হোক, তা আল্লাহর কাছে সুবিদিত । আসলে আল্লাহর কাছে কোনো বিষয় বা গতিবিধি অজানা থাকে না। সকল সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহু ‘পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই, যার জীবিকার ভার আল্লাহর ওপর ন্যস্ত নেই BEE (আয়াত ৬) ' আল্লাহর ভীতিপ্রদ ও সর্বব্যাপী জ্ঞানের এও একটা রূপ । পৃথিবীতে বিচরণশীল প্রাণী মাত্রই, চাই তা মানুষই হোক বা অন্য কিছু হোক, তা ভূপৃষ্ঠে অথবা ভূগৰ্ভের নিচুতম স্তরে অবস্থান করুক, চাই তা যতো অগুণিত সংখ্যকই হোক, আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে অবগত আছেন এবং তাদের জীবিকার দায়িত্ব বহন করেন। কোথায় অবস্থান করে ও কী করে, কোথা থেকে আসে ও কোথায় যায়- সবই তিনি জানেন। তার নির্ভুল ও সুক্ষ্ম জ্ঞানের আওতার বাইরে কিছুই নেই । বস্তুত আল্লাহর জ্ঞান যখন সৃষ্টিজগতের সাথে সংশ্লিষ্ট হয়, তখন তা এতো ব্যাপক আকার ধারণ করে, যা মানুষ কল্পনাও করতে পারে না। শুধু জ্ঞান দিয়েই তিনি সৃষ্টিজগতের ওপর কর্তৃত্ব করেন না, বরং অকল্পনীয় সংখ্যক সৃষ্টির জন্যে জীবিকারও ব্যবস্থা করেন। তিনি স্বেচ্ছায় সারা পৃথিবীর সকল প্রাণীর জীবিকার ব্যবস্থা করার দায়িত্ব নিজ কুদরতী কাধে তুলে নিয়েছেন। সেজন্যে পৃথিবীকে তার সৃষ্টিজগতের যাবতীয় প্রয়োজন পূরণের ক্ষমতা দান করেছেন। আর সৃষ্ট প্রাণীদেরকে যোগ্যতা দিয়েছেন পৃথিবীর জীবিকা ভান্ডার থেকে কোনো না কোনো উপায়ে নিজের জীবিকা আহরণের ৷ কোথাও বা সাধারণ কাচামালের আকারে, কোথাও কৃষিজাত ফসলের আকারে, কোথাও শিল্প পণ্যের আকারে, আবার কোথাও মিশ্র আকারে । এক কথায় জীবিকা প্রস্তুত ও উৎপাদনের যতো রকমের পন্থা এ যাবত উদ্ভাবিত হয়েছে, তার মধ্য থেকে যে কোনো উপায়ে এ জীবিকা আহরণের প্রক্রিয়া বলে থাকে । এমনকি কোনো কোনো প্রাণী জ্যান্ত প্রাণীর রক্ত খেয়েও জীবন ধারণ করে থাকে-যেমন মশা, ছারপোকা ইত্যাদি । প্রাকৃতিক জগতকে যে আকৃতিতে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন এবং অন্য সমস্ত সৃষ্টিকে যে সব যোগ্যতা ও ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, বিশষত মানুষকে, সেই আকৃতি, যোগ্যতা ও ক্ষমতা প্রদানে আল্লাহর যে করুণা ও প্রজ্ঞা সক্রিয় ছিলো, তার সাথে জীবিকা আহরণের এই বিচিত্র উপায় খুবই মানানসই । মানুষকে পৃথিবীতে আল্লাহর খলীফা বা প্রতিনিধি বানানো হয়েছে। তাকে বিভিন্ন পদার্থের মিশ্রণ, উৎপাদন, বিবর্তন, ভূ-পৃষ্ঠের পরিবর্তন ও জীবন যাপনের পরিবেশেষের পরিবর্তন সাধনের যোগ্যতা ও ক্ষমতা প্রদান করা হয়েছে। সে জীবিকা উপার্জনের চেষ্টা করতে গিয়েই এ সব কাজ করে থাকে। সে কোনো কিছু সৃষ্টি করে না । বরং সৃষ্টিজগতে আল্লাহ তায়ালা যে সব শক্তি ও উপাদান সৃষ্টি করে জমা করে রেখেছেন, তার দ্বারাই সে বিভিন্ন জিনিস তৈরী করে। এ কাজে তাকে আল্লাহর সেই সব ফেরেশতা সাহায্য করে থাকে, যারা প্রকৃতিকে তার লুকানো ভান্ডার উজাড় করে দিতে এবং সকল প্রাণীকে তাদের খাদ্য দিতে বাধ্য করে। তাই বলে এ আয়াত দ্বারা এ কথা বুঝানো হচ্ছে না যে, ব্যক্তিগতভাবে প্রত্যেকের জন্যে নির্ধারিত জীবিকা সুনিশ্চিত রয়েছে, যা চেষ্টার ওপর নির্ভরশীল নয়। যা নিক্কিয় হয়ে বসে থাকলেও পাওয়া যায় এবং যা অলসতা দ্বারা হাতছাড়া হয় না, যেমনটি এক শ্রেণীর লোকের ধারণা করে থাকে নচেৎ (অর্থাৎ জীবিকা যদি চেষ্টার ওপর নির্ভরশীল না হতো, তাহলে) আল্লাহ যে সব | ১১ সুন্থা হুল 4 boilkithb'blo9SPOLCOM “লা ১২ অলহিল ৩

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।