___________ তাফসীর কী যিলালিল কোরআন | এনে দেয়। ফলে সে স্বেচ্ছাচারী ও বেপরোয়া হতে পারে না । উদাহরণ স্বরূপ ৬১ নং আয়াতটি লক্ষ্য করুন । ‘তুমি যে অবস্থাতেই থাকো না কেন, কোরআন পাঠ অথবা যে কোনো কাজই করো না কেন, আমি সেখানে উপস্থিত থাকি৷ ....... ' ফ অনুরূপভাবে, এ সূরার কিছু আয়াত মানুষের মনে আল্লাহর আযাবের ভীতি সদা-জাগ্রত রাখে, যাতে করে প্রাচুর্য ও সচ্ছলতাজনিত উদাসীনতা থেকে তারা মুক্ত হতে পারে এবং চারদিকে সমৃদ্ধির জৌলুস দেখে প্রতারিত ও আল্লাহর সম্ভাব্য আকস্মিক আযাব সম্পর্কে বেপরোয়া হয়ে না যায়। যেমন ২৪, ৫০ ও ৫১ নং আয়াতে লক্ষণীয় । ফ দুনিয়াবী জীবনের সুখ শাস্তি পেয়েই কাফেরদের পরিপূর্ণ পরিতৃপ্তি, আখেরাতের ব্যাপারে সম্পূর্ণ নিস্পূহতা এবং আল্লাহর সামনে উপস্থিত হয়ে জবাবদিহীর অনিবার্যতা সম্পর্কেও এ সূরায় আলোচনা করা হয়েছে। তারপর এই বিভ্রান্তিকর পরিতৃপ্তি এবং এই তৃপ্তিদায়ক হীন কারবারের ক্ষতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। তারপর জানিয়ে দেয়া হয়েছে যে, দুনিয়ার জীবন নিছক পরীক্ষা । কর্মফল শুধু আখেরাতেই পাওয়া যাবে। অতপর কেয়ামতের দৃশ্যাবলী তুলে ধরা সেই শরীকগণ কর্তৃক তাদের উপাসকদেরকে অস্বীকার ও আগ্রহ্য করার দৃশ্য, তাদেরকে আল্লাহর হাতে সোর্পদ করে নিজেদেরকে নিরপরাধ বলে দাবী করার দৃশ্য এবং যতো বড় আকারেই জরিমানা সাধা হোক, তা প্রত্যাখ্যাত হবার মৃশ্য । এটা সূরার যে আয়াতগুলোতে পাওয়া যায়, তা হলো ৭, ৮, ৯, ১০, ১৩, ১৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪৫, ও ৫৪ আয়াত) ফ এরপর প্রভুত্ব সম্পর্কে কাফেরদের ভ্রান্ত ধারণা, মৃত্যুর পর পুনরুজ্জীবন ও আখেরাতকে অস্বীকার করা এবং ওহী ও তার সতর্কবাণীকে প্রত্যাখ্যানের ফলে তাদের ভেতরে জীবনের জন্যে প্রয়োজনীয় আইন নিজেই রচনা করার যে প্রবণতা জন্মে সে সম্পর্কেও এ সূরায় আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে তাদের পারস্পরিক লেনদেন ও হালাল হারাম নির্ণয়ে স্বেচ্ছাচারমূলক মনোভাব পোষণ এবং আল্লাহ ছাড়া অন্যান্য বাতিল ও ভুয়া খোদাদের প্ররোচনা অনুসারে এরূপ মনোভাব পোষণের বিষয়েও ৷ বিশ্বাস সংক্রান্ত সমস্যার সাথে জড়িত ও তা থেকে সৃষ্ট সমস্যাবলীর মধ্যে এটাই সবচেয়ে বড় সমস্যা । (আয়াত ৫৯-৬০) সূরার উল্লেখিত আলোচিত বিষয়গুলোকে শ্রোতাদের অস্তরে গভীরভাবে ও দৃঢ়ভাবে বদ্ধমূল করা এবং সে জন্য মন ও বিবেককে উদ্দীপিত করার উদ্দেশ্যে সূরায় আরো কিছু প্রভাব বিস্তারকারী ও তাৎপর্যবহ বিষয় তুলে ধরা হয়েছে, যা সূরার সামখরিক ভাবধারার সাথে সাম স্যপূর্ণ । এ ধরনের কয়েকটি বিষয়কে এখানে সংক্ষেপে নমুনা স্বরূপ তুলে ধরা হচ্ছে। পরবর্তীতে তাফসীর আলোচনার সময় বিশদভাবে আলোচনা করবো ইনশা আল্লাহ । ফ সূরাটিতে প্রাকৃতিক দৃশ্যাবলী ও প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে, এ সব দৃশ্য ও বৈশিষ্ট্য মানুষের মনমগযে আল্লাহর প্রভুত্্, বিশ্বজগতের পরিচালনা ও ব্যবস্থাপনায় তার প্রাজ্ঞ কর্মকান্ড, বিশ্বজগতের সৃষ্টি ও পরিচালনায় তার সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত ও সুপরিকল্পিত তৎপরতা, জগতে জীবন ও জীবের জন্ম ও অবস্থানের অনুকূল পরিবেশ সৃষ্টি, বিশেষত মানব জাতির উপযোগী পরিবেশ ও সামগ্রী সৃষ্টি এবং তার সমস্ত জৈবিক প্রয়োজন পূরণে আল্লাহর নৈপুণ্য প্রতিফলিত হয়েছে। বিশ্ব বিধাতার বিদ্যমানতার বিষয়টিকেও কোরআন এরূপ জীবস্ত, বাস্তব ও তাৎপৰ্যপূর্ণভাবে তুলে ধরে, কোনো দার্শনিক বা মনস্তাত্বিক বিতর্ক হিসাবে তুলে ধরে না। মহাবিশ্বের ও মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ ভালোভাবেই জানেন যে, মানুষের স্বভাব প্রকৃতি এবং | ১০ সূক্া হউনুস (১৭১) পারা >> মনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।