আল্লাহর দৃষ্টি খেকে পালানোর ব্যর্থ চেষ্টা এভাবে আল্লাহর কেতাবে আলোচ্য বিষয়ের সংক্ষিপ্তসার তুলে ধরার পর সূরার পরবর্তী আয়াতে বলা হয়েছে, কেতাবের এই বিষয়গুলো রসূল (স.) পেশ করার পর মোশরেকরা তা কিভাবে গ্রহণ করে । বলা হচ্ছে যে, তারা নিজেদেরকে লুকানোর উদ্দেশ্যে মাথা নুইয়ে ও বুক ঘুরিয়ে চলে কিন্তু তাদের এই গোপন করার চেষ্টা বৃথা যায় । কেননা এই চেষ্টা সত্তেও তাদের সব খবরই আল্লাহ তায়ালা জানেন । আর শুধু তাদের কেন, পৃথিবীর প্রতিটি প্রাণীরই সব খবর তিনি রাখেন । ‘সাবধান, তারা নিজেদের বুককে ঘুরিয়ে চলে, যাতে আল্লাহর দৃষ্টি থেকে আত্মগোপন করতে এ দুটো আয়াত খুবই বিরল দৃশ্য তুলে ধরে। যার কথা চিন্তা করলে অস্তর কেঁপে ওঠে । আর আন্পাহর উপস্থিতি ও সর্বব্যাপী জ্ঞানের কথা যখন মানুষের মন কল্পনা করে, তখন তাতে যে কি সাংঘাতিক ভীতি সঞ্চারিত হয়, তা ভাষায় ব্যক্ত করা কঠিন। অথচ বিশ্বয়ের ব্যাপার এই যে, রসূল (স.) যখন আল্লাহর আয়াতগুলো পাঠ করেন, তখন দুর্বল বান্দারা নিজেদেরকে লুকানোর চেষ্টা করে। ‘সাবধান! তারা নিজেদের বুককে ঘুরিয়ে নেয়, যাতে আল্লাহর কাছ থেকে নিজেকে লুকাতে পারে। সাবধান, যখন তারা কাপড় দিয়ে নিজেদেরকে ঢাকে, তখন তারা যা কিছু লুকায় ও প্রকাশ সম্ভবত এ আয়াতে হুবহু মোশরেকদের একটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। যখন রসূল (স.) তাদেরকে আল্লাহর কালাম শোনাতেন, তারা মাথা নীচু করে ও বুক ঘুরিয়ে চলে যেতো, যাতে আল্লাহর কাছ থেকে নিজেদের লুকোতে পারে। কেননা তারা অন্তরের অনস্তস্থল থেকে অনুভব করতো, কোরআন মোহাম্ম (স.)-এর রচিত নয়; বরং আল্তাহ তায়ালাই এ কেতাব নাযিল করেছেন। তাদের এ উপলব্ধি মাঝে মাঝে প্রকাশও পেতো । কিন্তু তাদের এই লুকানোর চেষ্টা যে নিষ্ফল, তা বর্ণনা না করে আয়াতটা শেষ হয়নি । তারা যখন আত্মপ্রকাশ এবং আত্মগোপন করে, তখন এই আয়াতের রচয়িতা আল্লাহ তাদের সাথেই থাকেন। এ বিষয়টা অত্যন্ত ভীতিপ্রদ ভাষায় বর্ণনা করা হয়েছে, যা কোরআনের এতিহ্যবাহী রীতি । তারা যখন খুবই গোপনীয় পরিবেশে অবস্থান করে, যখন বিছানায় আশ্রয় নেয়, একেবারেই নিভৃতে অবস্থান করে এবং রাতের অন্ধকার ও পোশাক পরিচ্ছদ তাদেরকে ঢেকে রাখে, তখনো আল্লাহ তায়ালা তাদের কাছে থাকেন, তাদেরকে পর্যবেক্ষণ করতে থাকেন এবং তাদের ওপর প্রবল ও পরাক্রান্ত থাকেন । এই গোপনীয় ও নিভৃত অবস্থায়ও তিনি সব কিছুই জানেন। আয়াতের শেষাংশে এ কথাই বলা হয়েছে। বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা সবচেয়ে গোপনীয় জিনিসও জানেন। তারা যতো পর্দার ভেতরেই লুকাক, আল্লাহর জ্ঞানের আড়ালে যেতে পারে না৷ কিন্তু মানুষ এ ধরনের নিভৃত পরিবেশে সাধারণত অনুভব করে যে, সে একেবারেই একাকী রয়েছে এবং কেউ তাকে দেখছে না। এ বর্ণনাভংগিটা এমন যে, তা তার চেতনাকে স্পর্শ করে ও জাগ্রত করে। তাকে প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে এই সত্য সম্পর্কে সজাগ করে, যা সে ভুলে যেতে পারে যে, অমন গোপন পরিবেশে তার দিকে কোনো চোখ তাকিয়ে নেই । :১১ সুক্লা হুল uw Boilit St BDoasDot com "লা ১২ মলহিল ৩
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।