এ কথা সত্য যে, সৎ, কর্মঠ ও উৎপাদনশীল লোকেরা জীবিকার সংকীর্ণতা ও অভাবে ভোগা সত্তেও এবং সমাজের লোকদের দ্বারা উৎপীড়িত ও নির্যাতিত হওয়া সত্তেও এক ধরনের ‘উত্তম সম্পদে' সমৃদ্ধ হয়ে থাকে। মন্কার মোশরেকরা যেমন সংখ্যালঘু মুসলমানদেরকে কষ্ট দিতো এবং সকল যুগের জাহেলী সমাজ আল্লাহর পথে আহবানকারী সংখ্যালঘু মোমেনদেরকে উৎপীড়ন করে থাকে, কিন্তু তবু তারা মানসিক শাস্তি নামক উত্তম সম্পদে সমৃদ্ধ হয়ে থাকে । এটা কোনো কল্পনা নয় এবং অসার দাবীও নয় । আখেরাতের অবধারিত সুখ ও শাস্তি, আল্লাহর সাথে মিলিত হবার : নিশ্চিত বিশ্বাস এবং আল্লাহর সাহায্য, অনুগ্রহ ও সম্মানের আশা সেই সব মানুষের জন্যে অত্যন্ত বড় ও উত্তম সম্পদ, যারা বস্তুগত আবেগ অনুভূতির উর্ধে উঠতে পারে। তাই বলে যারা তাদের শ্রমের ন্যায্য মজুরী পায় না, সেই মযলুমদেরকে আমরা এই অবিচারমূলক সমাজ ব্যবস্থা চোখ বুজে মেনে নিতে বলি না । ইসলাম এ ধরনের অবিচার বরদাশত করে না। এ ধরনের পরিস্থিতিকে নীরবে মেনে নেয়া ঈমানেরও দাবী নয়। মোমেন ব্যক্তি ও দল মাত্রেরই কর্তব্য এ ধরনের পরিস্থিতির অবসান ঘটানো, যাতে করে সৎ লোকদের জন্যে দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় সুখ ও শাস্তি নিশ্চিত হয়। সৎ লোকেরা পার্থিব জীবনের অভাব, নিপীড়নের মধ্যেও যে মানসিক শাস্তি ও তৃপ্তি বোধ করে, সে কথা বললাম এ জন্যে যে, ওটা আসলেই সত্য কথা এবং আল্লাহর নৈকটযপ্রাপ্ত মোমেনরা তা অনুভবও করে। কিন্তু তা সত্তেও তারা অন্যান্য সৎ লোকদের জন্যে দুনিয়ায় সুখময় জীবন নিশ্চিত করার সংগ্রামে আত্মনিয়োগ করে থাকে। ‘এবং প্রত্যেক সৎকর্মশীল ব্যক্তিকে তার যথাযোগ্য বদলা দেবেন!” কিছু কিছু মোফাসসেরের মতে, এটা আখেরাতের প্রতিদানের সাথে সংশ্লিষ্ট । কিন্তু আমার মতে, এটা দুনিয়া ও আখেরাত উভয় জায়গার সাথে সংশ্লিষ্ট । যেমন আমি ‘আল-মাতাউল হাসান' বা ‘উত্তম সম্পদ’-এর ব্যাখ্যা করেছি, যা সর্বাবস্থায় মানানসই । সৎকর্মশীল ব্যক্তি যে মুহূর্তে সৎকর্ম করে, সেই মুহূর্তেই তার প্রতিদান পায়। মানসিক তৃপ্তি, সস্তোষ ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে এই বদলা পায়, চাই তার এ সৎকাজ কোনো কাজ বা আর্থিক দানের আকারে হোক না কেন। এরপর দুনিয়ায় ও আখেরাতে আল্লাহর পক্ষ থেকে পৃথকভাবে এর প্রতিদান প্রদান একটা বাড়তি অনুগ্রহ ও পুরস্কার । ‘আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি তোমাদের ওপর কঠিন দিনের আযাবের ংকা করি ৷’ অর্থাৎ কেয়ামতের আযাব । কিছু কিছু মোফাসসের যে এ দ্বারা বদর যুদ্ধের আযাবকে বুঝিয়েছেন, তা ঠিক নয়। কেননা ‘কঠিন দিনের আযাব' দ্বারা সাধারণত কেয়ামতের দিনের আযাবকেই বুঝানো হয়ে থাকে এ ছাড়া পরবর্তী আয়াতের প্রথম বাক্যটাও এই অর্থের দিকেই ইংগিত করছে। ‘তোমাদের সকলকে আল্লাহর দিকেই ফিরে আসতে হবে!’ যদিও দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় এবং সর্বাবস্থায় ও প্রতি মুহূর্তে আমরা আল্লাহর পরবর্তী প্রত্যাবর্তনকেই বুঝানো হয়ে থাকে । ‘এবং তিনি সর্বশক্তিমান ৷' | অর্থাৎ আখেরাতে আল্লাহর দিকে প্রত্যাবর্তনে সমগ্র মানব জাতিকে বাধ্য করতে তিনি পর্যাপ্ত ক্ষমতাশালী, যদিও মোশরেকরা একে কঠিন ও অসম্ভব মনে করে থাকে। [দল ০ ১ টৈজ) সনন্দ ১ নলমল ত] VDT UOT TO. VLOL DOL. COM
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।