যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

| _ __ ফসীর ক্র বিলালিল কোব্রআান বিপথগামিতা থেকে রক্ষা করার নিশ্চয়তা দেয়। কখনো যদি প্রবৃত্তির লালসা প্রবল হয়ে যাওয়া এবং ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে কেউ অন্যায় করে ফেলে, তবে সে তাওবা করে এবং গুনাহ অব্যাহত রাখে না । এভাবেই এ পৃথিবীটা মানব জীবনের উপযোগী হয় এবং জীবন সততার পথে ধাবিত হতে থাকে সুতরাং আখেরাত বিশ্বাস শুধু আখেরাতের সাফল্যেরই পথ নয়, যেমন অনেকে মনে করে থাকে বরং তা পার্থিব জীবনেই কল্যাণ ও সততার পথ প্রদর্শক এবং পার্থিব জীবনের উন্নয়ন ও সংশোধনের প্রেরণাদায়ক বিশ্বাস। পার্থিব জীবনের এই উন্নয়ন ও সমৃদ্ধি সম্পর্কে মনে রাখতে হবে যে, এটাই চূড়ান্ত লক্ষ্য নয়- বরং এটা স্রেফ আল্লাহর সর্বোত্তম সৃষ্টি মানুষের উপযুক্ত জীবন যাপনের সহায়ক । এই মানুষকে তিনি তার সকল সৃষ্টির উর্ধে স্থান দিয়েছেন। তাই তিনি চান, মানুষের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য অন্য সকল সৃষ্টির চেয়ে উন্নত হোক । তাই এক আল্লাহর আনুগত্য ও রসূলের অনুসরণের পর রসূলের ও আসমানী কেতাবের সর্বপ্রধান বক্তব্য একটাই- শেরেক থেকে তাওবা করা ও ক্ষমা চাওয়ার আহ্বান । এটা হলো সং কাজের পথে যাত্রার শুরু । সৎকাজ শুধু মনের সদিচ্ছা ও ফরয এবাদাতের নাম নয়। সৎ কাজ হলো পার্থিব জীবনে সর্বাত্মক সংস্কার ও সংশোধনের নাম । উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধি ও সব ধরনের নির্মাণ ও গঠনমূলক কাজ এর আওতাভুক্ত যে শর্ত সাপেক্ষে তাওবা ও ক্ষমা প্রার্থনার প্রতিদান পাওয়া যাবে তা হলো, ‘আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম সম্পদে সমৃদ্ধ করবেন এবং প্রত্যেক সংৎকর্মশীল ব্যক্তিকে তার উপযুক্ত বদলা দেবেন।' যে উত্তম সম্পদের’ কথা এখানে বলা হয়েছে, তা পার্থিব জীবনে গুণগতভাবেও হতে পারে, আবার পরিমাণগতভাবেও হতে পারে। তবে আখেরাতে গুণগত ও পরিমাণগত উভয় রকমের হবে এবং মানুষ কল্পনাও করতে পারে না এমন ধরনেরও হবে । প্রথমে পার্থিব জীবনে কি ধরনের হয়ে থাকে, সে দিকে দৃষ্টি দেয়া যাক । দুনিয়ায় আমরা বহু সৎ ও পুণ্যবান লোককে জীবিকার সংকীর্ণতায় ও অর্থাভাবে কষ্ট পেতে দেখে থাকি। এ ক্ষেত্রে প্রশ্ব ওঠে যে, ‘উত্তম সম্পদ’ থেকে সে কি বঞ্চিত? আমার বিশ্বাস যে, এ প্রশ্ব অনেকেরই । কোরআনের উল্লেখিত আয়াতটার তাৎপর্য উপলব্ধি করার জন্যে জীবনের প্রতি আমাদের | ব্যাপকতর ও প্রশস্তুতর দৃষ্টি দিতে হবে। কেবল জীবনের চলমান কোনো বৈশিষ্টের মধ্যে দৃষ্টিকে সীমিত রাখলে চলবে না। ধরা যাক, একটা মানব গোষ্ঠী কোথাও বসবাস করছে। তারা আল্লাহর প্রতি ঈমান রাখে । তারা আল্লাহর আইন ও বিধানেরও অনুগত । একমাত্র আল্লাহকেই তারা তাদের মনিব, প্রভু, হুকুমদাতা ও আইনদাতা হিসাবে মানে । তারা সবাই সৎকর্মশীল এবং পার্থিব জীবনে উৎপাদন ও উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত ৷ সামগ্রিকভাবে তাদের মধ্যে সততা ও ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু রয়েছে। এ ধরনের একটা সমাজ বা রাষ্ট্র সঠিকভাবে সুখী, সমৃদ্ধ, উন্নয়নশীল ও প্রগতিশীল না হয়ে পারে না। তাদের মধ্যে ন্যায় বিচার, শাস্তি, সন্তোষ, তৃপ্তি এবং শ্রম ও মজ্ুরীর ন্যায়সংগত ব্যবস্থা না থেকে পারেই না । এ ধরনের একটা সামষ্টিক ব্যবস্থায় যদি দেখা যায় যে, সৎ, কর্মঠ ও উৎপাদনশীল লোকেরা জীবিকার সংকীর্ণতায় ও অর্থাভাবে কষ্ট পাচ্ছে, তাহলে বুঝতে হবে ওই সমাজে আল্লাহর প্রতি ঈমানভিত্তিক সমাজ ব্যবস্থা চালু নেই এবং সেখানে ইনসাফভিত্তিক শ্রম ও মজ্ুরীর ব্যবস্থা কার্যকর নেই । | ১১ সুরা হদ ০ (১৭১) ______ পাস্না ১২ মনবিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।