যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

যারা মনে করতো যে, কোরআন মোহাম্মদ (স.)-এর নিজের মনগড়া- তাতে যতোই মোহাম্মদ (স.)-এর অসাধারণ মনীষার স্বীকৃতি দেয়া হোক না কেন, তাদের পক্ষ থেকে কোরআনের যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা কখনো সম্ভব হতো না । বস্তুত কোরআন ও তার মধ্যে আলোচিত আকীদা বিশ্বাসের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করলেই তার ছোট-বড় প্রতিটি কথা মেনে চলা সম্ভব । কোরআনে বর্ণিত আকীদা বিশ্বাস আল্লাহর পক্ষ থেকেই এসেছে- এ চেতনা গোনাহগার লোকদের বিবেককেও ক্রমাগত আঘাত করতে থাকে এবং শেষ পর্যন্ত তাওবা করে আল্লাহর ফরমাবরদারীতে প্রত্যাবর্তন করে থাকে। আর এই চেতনা আল্লাহর অনুগত লোকদের বিবেককে সৎপথে অবিচল রাখে এবং গোমরাহ হবার সম্ভাবনা থাকে না। অনুরূপভাবে রসূলের প্রতি ঈমান আনার ফলে মানুষ আল্লাহর সত্যের পথে বহাল থাকার | পন্থা খুঁজে পায়। সেই পদ্থাটা হলো, আল্লাহর রসূলের অনুকরণ ও অনুসরণ ৷ আল্লাহর আনুগত্য করার জন্যে প্রয়োজনীয় সকল নিয়ম বিধি সে রসূলের কাছ থেকেই পেতে পারে। ফলে নিত্য নতুন ছদ্মবেশী ভন্ড এসে আল্লাহর বিধানের নামে নিজের মনগড়া বিধানের শেকলে সরলপ্রাণ মানুষকে আবদ্ধ করবে- সেটা সম্ভব হবে না। প্রত্যেক জাহেলিয়াতেই এমন কিছু লোকের আবির্ভাব ঘটে থাকে, যে নিজেই আইন ও নিয়ম বিধি রচনা করে এবং তাকে আল্লাহর আইন ও বিধান বলে চালানোর চেষ্টা করে। আল্লাহ্র নামে এই ভন্ডামি চালাকী ও নৈরাজ্য একমাত্র এভাবেই বন্ধ হতে পারে যে, আল্লাহর বাণী লাভের একমাত্র মাধ্যম থাকবেন আল্লাহর রসূল, অন্য কেউ নয়। শেরেক ও পাপাচার থেকে ক্ষমা চাওয়া হৃদয়ের স্পর্শকাতরতা ও অনুশোচনার লক্ষণ এবং গুনাহের অনুভূতি ও গুনাহ পরিত্যাগের আগ্রহের লক্ষণ । এরপর তাওবা হলো কার্যত গুনাহ বর্জন ও সৎ কাজ শুরু করার নাম । এ দুটো লক্ষণ পরিক্ষুট না হলে তাওবা পূর্ণাংগ হয় না। এ দুটো বর্জন ও সৎকাজ শুরু করা হলো তাওবার বাস্তব রূপ এবং এ দুটোর মধ্য দিয়েই তাওবা কার্যকরভাবে অস্তিত্ব লাভ করে। এরূপ পরিপূর্ণ তাওবা দ্বারাই ক্ষমাপ্রাপ্তির আশা করা যায় । সুতরাং কেউ যদি পৌত্তলিকতা পরিত্যাগ করার পর ইসলাম গ্রহণ করেই দাবী করে যে, তার তাওবা পূর্ণতা লাভ করেছে, অথচ সে একমাত্র আল্লাহর আনুগত্য ও নবীর অনুসরণ করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তাহলে তার ওই দাবীর কোনো মূল্য নেই । কেননা বাস্তবে সে যে গায়রুল্লাহর আনুগত্য করে চলেছে, তা তার দাবীকে মিথ্যা প্রতিপন্ন করছে। তাওবাকারীদের জন্যে সুসংবাদ এবং পাপীদের জন্যে হুমকি প্রদান- এ দুটো বিষয় রেসালাত ও নবুওতের অবিচ্ছেদ্য অংশ এবং দাওয়াত ও তাবলীগের অপরিহার্য উপাদান । এ দুটো বিষয় সৎকাজে উৎসাহ দান ও অসৎ কাজ থেকে ভীতি প্রদর্শনের এমন জরুরী উপকরণ যে, আল্লাহ তায়ালা এ দুটোকে মনুষ্য স্বভাবের সাথে সংগতিশীল অত্যন্ত শক্তিশালী ও গভীর প্রেরণাদায়ক জিনিস বলে জানেন। দুনিয়া ও আখেরাতে মোমেনের পুরক্ষার আখেরাতে বিশ্বাস অত্যন্ত তাৎপর্যময় একটা আকীদা । জীবন সৃষ্টির পেছনে যে গভীর প্রজ্ঞা ও বিচক্ষণতা সক্রিয় রয়েছে, সেই ধারণার পূর্ণতা দানের জন্যেই আখেরাত বিশ্বাস জরুরী । নবীরা যে কল্যাণের দিকে আহ্বান জানান, সেটাই জীবনের আসল উদ্দেশ্য । তাই মানুষের জন্যে তার কর্মফলপ্রাপ্তি অবশ্যম্ভাবী । এ কর্মফল যদি সে দুনিয়াতে না পায়, তবে আখেরাতে তাকে পেতেই হবে। কেননা আখেরাতেই তার জীবনের পূর্ণতা লাভ হবে। যারা আল্লাহর বিধান থেকে বিপথগামী হয়, তারা সেখানে আযাব ভোগ করবে এ পরিণতির ভীতি সুস্থ স্বভাবের মানুষকে বসল ছল কে লন ১ ত মলছিল ত WW. bDOIKITAD.DIOESDOT. TOM

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।