যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

সমগ্র ইতিহাস জুড়ে ইসলাম ও জাহেলিয়াতের মাঝে এবং হক ও বাতিলের মাঝে যে লড়াই চলেছে, তার কারণ এটা ছিলো না যে, মহাবিশ্বের জন্যে একজন রব থাকা ও প্রকৃতিক জগতের ওপর তার সর্বময় কর্তৃত্ব বিদ্যমান থাকা সম্পর্কে কোনো মানব সমাজে কোনো মতবিরোধ ছিলো । সমস্ত লড়াই ও মৃতবিরোধের একমাত্র কারণ ছিলো এ যে, মানবজাতির আইন ও বিধান দাতা মনিব ও প্রভু কে, তাদের সর্বময় ক্ষমতা সম্পন্ন ও সর্বোচ্চ শাসক কে এ বিষয় নিয়ে পৃথিবীতে সব সময়ই কিছু কিছু অপরাধ প্রবণ আল্লাহদ্রোহী শক্তি ছিলো, যারা আল্লাহর উপরোক্ত অধিকার (অর্থাৎ আইন ও বিধান রচনা করা এবং আদেশ নিষেধাজ্ঞা জারী করার) অন্যায়ভাবে ভোগ দখল করতো এবং তা মানুষের ওপর প্রয়োগ করে তাদেরকে নিজের গোলামে | পরিণত করতো । নবী রসূলরা ও ইসলামী আন্দোলন সব সময় এই ক্ষমতা ও অধিকারকে তাগুতী শক্তির হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহর কাছেই ফিরিয়ে দেয়ার জন্যে সংখাম করতেন। আল্লাহ তায়ালা সারা বিশ্বের কোথাও কারো মুখাপেক্ষী নন, নাফরমানদের না-ফরমানী ও আল্লাহদ্রোহীদের অবাধ্যতায় তার কোনোই ক্ষতি হয় না এবং অনুগতদের আনুগত্য ও এবাদাতে তার কোনো লাভ হয় না, বরং আল্লাহ তায়ালা ছাড়া অন্যের আনুগত্য ও দাসত্ব করে মানুষ নিজেই নিজেকে লাঞ্চিত ও অপমানিত করে এবং গোলামদের গোলামী থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর গোলামী ও এবাদাত করার মাধ্যমে নিজেকেই সম্মানিত ও মহিমাধিত করে। আল্লাহ তায়ালা যখন তার বান্দাদেরকে সম্মানিত ও মহিমাধিত করতে ইচ্ছুক হন, তখনই তিনি নিজের রসূলকে মানুষের কাছে পাঠিয়েছেন, যাতে তিনি মানুষকে আল্লাহর বান্দাদের গোলামী থেকে মুক্ত করে আল্লাহর দাসত্ব ও বন্দেগীতে পূর্ণবহাল করতে পারেন। এ কাজটা তিনি মানুষেরই কল্যাণের জন্যে করেন। কেননা তার নিজের জন্যে কোনো কল্যাণের প্রয়োজন নেই । মানুষ এক আল্লাহর এবাদাত ও আনুগত্যের সংকল্প না করা এবং আল্লাহ ছাড়া অন্যদের প্রভুত্বের জোয়াল নিজের ঘাড়ের ওপর থেকে ছুড়ে ফেলে না দেয়া পর্যন্ত আল্লাহ তাকে যে উচ্চতর সম্মানে ভুষিত করতে চান, সেই সম্মানের যোগ্য হয় না। আল্লাহর একক আনুগত্যের অর্থই হলো সমগ্র মানবজাতির ওপর আল্লাহর একচ্ছত্র প্রভুত্ব ও সর্বময় কর্তৃত্ব মেনে নেয়। আর আল্লাহর প্রভুত্বের অর্থই হলো মানুষের ওপর আল্লাহর আইন জারী করার সর্বময় ক্ষমতা প্রয়োগ এবং একমাত্র আল্লাহর আদেশ ও নিষেধের আলোকে তাদের জীবনকে পরিচালনা করা অন্য কারো আদেশ নিষেধের আলোকে নয়। সূরার প্রথম আয়াতে উল্লেখিত বিষয়টাকে আল্লাহর কেতাবের অন্যতম আলোচ্য বিষয় বলা হয়েছে। যেমন, ‘এ হচ্ছে সেই কেতাব, যার আয়াতগুলো সুদঢ় এবং তারপর তাতে বিভিন্ন বিষয় বিশদভাবে আলোচনা করা হয়েছে এক মহাজ্ঞানী ও প্রাজ্ঞ সত্ত্বার পক্ষ থেকে, যেন তোমরা আল্লাহ তায়ালা ছাড়া আর কারো এবাদাত না করো ।' বস্তুত এবাদাতের অর্থও এটাই এবং আরবরা এটা জানতো ও বুঝতো, কেননা আল্লাহর এ মহান কেতাব তাদেরই মাতৃভাষায় নাযিল হয়েছিলো। রসূলকে মেনে নেয়ার অর্থ দাড়ায় রসূল (স.) যা কিছু এনেছেন তার সব কিছু মেনে নেয়া । এ ক্ষেত্রে কোনো একটি বিষয়েও আল্লাহর পক্ষ থেকে আগত হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণের অর্থ দাড়ায় বিবেকের কাছে রেসালাতের মর্যাদাকে ধ্বংস করে দেয়া । ll L V V/ Ve UY UU VE Ue U CY & FAUT) 2

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।