“মৃহাবিজ্ঞানী ও সুদক্ষ এক সত্ববার পক্ষ থেকে ।' যিনি প্রজ্ঞা ও বিজ্ঞান সম্মতভাবে কেতাবকে মযবুত ও অটুট করেছেন এবং দক্ষতা ও বিচক্ষণতার সাথে যথাস্থানে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। এভাবেই তীর কাছ থেকে এসেছে এবং এভাবেই রসূলের কাছে নাযিল হয়েছে। এতে কোনো রদবদল বা হেরফের হয়নি । এতে কী বিষয় আলোচিত হয়েছে? এতে মৌলিক আকীদাসমূহ আলোচিত হয়েছে। ‘যেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদাত না করো ।' অর্থাৎ আর কারো আনুগত্য, দাসত্ব, অনুকরণ ও অনুসরণ না করো । ‘আমি তোমাদের জন্যে তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা ৷' , এ হচ্ছে রেসালাত ৷ আর সুসংবাদ দান ও সতকীকরণ রেসালাতেরই অন্তর্ভুক্ত । ‘আর তোমরা (লোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, অতপর তাওবা করো । ‘তাওবা হচ্ছে শেরেক ও নাফরমানী থেকে একত্ববাদ ও আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা । ‘তাহলে তিনি তোমাদেরকে উত্তম সম্পদ এবং প্রত্যেক সম্মানী ব্যক্তিকে তার প্রাপ্য সম্মানী দেবেন!’ এ হচ্ছে তাওবাকারী ও ক্ষমা প্রার্থনাকারীদের জন্যে সুসংবাদ । ‘আর যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে' আমি তোমাদের জন্যে এক ভয়াবহ দিনের আযাবের আশংকা করি’ যারা মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্যে এটা হুমকি ও দুসংবাদ ৷’ ‘আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তন ৷’ অর্থাৎ দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা ছাড়া গত্যন্তর নেই । ‘আর তিনিই সকল বিষয়ের ওপর শক্তিশালী ৷’ বস্তুত তিনি সর্বময় ক্ষমতার মালিক এবং সর্বশক্তিমান । এ হচ্ছে আল্লাহর কেতাব বা কেতাবের আয়াতসমূহ । উপরোক্ত গুরুতৃপূর্ণ বিষয়গুলো সমাধান দেয়ার উদ্দেশ্যেই এ কেতাব এসেছে। উল্লেখিত আকীদাগত তত্ত্বসমূহ প্ৰতিষ্ঠিত না হওয়া পৰ্যন্ত পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম হতে পারে না এবং মানব জাতির জন্যে কোনো আইন ও বিধান প্রতিষ্ঠিত হতে পারেনা। উদাহরণ স্বরূপ বলা যায়, একমাত্র আল্লাহর জন্যে আনুগত্যকে নির্দিষ্ট করার কাজটা আকীদা | বিশ্বাসের জগতে শৃংখলা আনা ও নৈরাজ্য বন্ধ করার একমাত্র উপায়, মানব জাতিকে অলীক কল্পনা, কুসংস্কার, অবৈধ ক্ষমতার শৃংখল থেকে মুক্ত করার একমাত্র পদ্থা এবং আল্লাহর সার্বভৌমত্ব, প্রভুত্ব, আইন ও বিধান দানের ক্ষমতা প্রভৃতি শুণাবলীকে অবৈধভাবে হস্তগত করতো যে সব মিথ্যা মাবুদরা মানব জাতিকে অন্যায়ভাবে নিজের দাসত্বের শৃংখলা আবদ্ধ করতে চায়, তাদের খপ্সর থেকে মানবজাতিকে মুক্ত করার একমাত্র চাবিকাঠি । তাওহীদ ভিত্তিক আকীদা বিশ্বাস এরূপ নিখুঁতভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক বা আন্তর্জাতিক ব্যবস্থা এমন কোনো সুস্পষ্ট ও স্থীতিশীল ভিত্তির ওপর কায়েম হতে পারে না, যা প্রবৃত্তির লালসা, ভাবাবেগ ও স্বার্থ তাড়িত ব্যাখ্যা বিশ্লেষণের ওপর নির্ভরশীল নয় । | অনুরূপভাবে, আল্লাহকে একমাত্র সার্বভৌম, সর্বশক্তিমান ও সর্বময় ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী প্রভু না মানা পর্যন্ত মানুষের পক্ষে অপমান, ভয়ভীতি ও উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তি পাওয়া এবং প্রকৃত সম্মান ও মর্যাদা লাভ করা সম্ভব নয় । ১১ সূরা হৃদ L70৪) ০০০০০০ পান্না ১২ অনখযিল ৩ PV VV VV e UO { A Ue U De FAVA RS UY
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।