প্রত্যাখ্যান করছে, সেই কোরআনের মতো মাত্র দশটা সূরাও তারা রচনা করে আনুক তো দেখি । কেননা তারা তো দাবী করে থাকে যে, এ কোরআন মানুষের মনগড়া । রসূল (স.) ও তার মুষ্টিমেয় সংখ্যক সাথী মোমেনের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যেই আল্লাহর পক্ষ থেকে এ চ্যালেঞ্জ প্রদান ও মোশরেকদের এ চ্যালেঞ্জের মোকাবেলায় অক্ষম করে দেয়া হয়েছে। এ চ্যালেঞ্জের পাশাপাশি অবিশ্বাসীদেরকে আখেরাতের সেই আযাবের হুমকিও দেয়া হয়েছে, তারা অস্বীকার করে ও দ্রুত হাযির করার জন্যে রসূল (স.)-কে চ্যালেঞ্জ দেয়। অথচ তাদের ওপর থেকে পার্থিব রহমত প্রত্যাহার করা হলে এবং বিপদ মুসীবত দিলে তাও তারা সহ্য করতে পারে না, যদিও তা আখেরাতের আযাবের চেয়ে সহজতর । এরপর এ হুমকিকে কেয়ামতের একটি দৃশ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অবিশ্বাসী মোশরেকদের কী শোচনীয় অবস্থা হবে, কত লাঞ্জনা, অবমাননাও কত যন্ত্রণাদায়ক শাস্তি তারা ভোগ করবে এবং তা থেকে তাদেরকে উদ্ধার করতে তাদের বন্ধুরাও কত অসহায় হয়ে যাবে, সেটাই দেখানো হয়েছে কেয়ামতের এ দৃশ্যে । অপরদিকে সৎকর্মশীল মোমেনরা কতো দুর্লভ ও অমূল্য নেয়ামত ভোগ করবে এবং কতো সম্মান ও মর্যাদা লাভ করবে, তাও বর্ণনা করা হয়েছে, এই উভয় গোষ্ঠীর উপমা দেয়া হয়েছে এভাবে, ‘উভয় পক্ষের উদাহরণ অন্ধ ও বধির এবং চক্ষুম্মান ও শ্রবণশক্তি সম্পন্ন দু'জন লোকের মতো । উভয়ে কি সমান? তবু কি তোমরা শিক্ষা নেবে না?’ (আয়াত ২৪) এবার আমরা তাফসীরে মনোনিবেশ করছি । তাওহীদ ও রেসান্সাতের শ্বরকৃতি ‘আলিফ-লাম-রা,........ ৷" (আয়াত ১, ২,৩ ও 8) ‘এ আয়াত ক’টিতে নিম্নোক্ত মৌলিক আকীদাগত তত্ত্বসমূহ আলোচিত হয়েছে ৷' ‘ওহী ও রেসালাতের সত্যতা প্রমাণ করা ৷' ‘একমাত্র আল্লাহর দাসতৃ, আনুগত্য ও গোলামী করা । এতে অন্য কাউকে শরীক না করা ৷' ‘যারা আল্লাহর বিধান অনুসরণ করে চলে, তাদের জন্যে দুনিয়া ও আখেরাতে আল্লাহর প্রতিদান ও পুরঞ্কার ঘোষণা করা ।' ‘আল্লাহর বিধান প্রত্যাখ্যানকারীদের জন্যে আখেরাতে শাস্তি এবং আল্লাহকে মান্যকারী ও অমান্যকারী সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের অপরিহার্যতার কথা বলা । ‘আল্লাহর সীমাহীন শক্তি ও অবারিত ক্ষমতার বর্ণনা করা ৷’ ‘আলিফ-লাম-রা............... ’ অর্থাৎ এ সব অক্ষর দিয়ে লেখা এ কেতাবকেই তারা অস্বীকার করে। অথচ তারা এমন কেতাব রচনা করতে অক্ষম! ফলে তার ভিত্তি অটুট হয়েছে। কেননা এ কোরআনের প্রতিটি আয়াতের সুনির্দিষ্ট অর্থ ও মর্ম রয়েছে এবং এর প্রতিটি শব্দ তাৎপর্যময়। এর প্রতিটি আদেশ নিষেধ প্রয়োজনীয় এবং প্রতিটি ইশারা ইংগিতের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এসবই অত্যন্ত সাযুজ্যময় এবং এগুলোর মধ্যে কোনো বিরোধ বিসম্বাদ নেই । সমস্ত আয়াত সুনির্দিষ্ট শৃংখলা মন্ডিত। অতপর সেগুলো বিশদভাবে আলোচিত হয়েছে। প্রত্যেকটির উদ্দেশ্য ও বক্তব্য বরাদ্দ করা হয়েছে। কে এ আয়াতগুলোকে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছেন এবং কেইবা এগুলোকে বিশদভাবে ব্যাখ্যা করলো? আল্লাহই করেছেন, রসূল করেননি । WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।