যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

কোরআনের মক্কী অংশের সামগ্রিক আলোচ্য বিষয় যা, সূরা ইউনুসের মূল আলোচ্য বিষয়ও হুবহু তাই এবং সেটা আমরা একটু আগেই বর্ণনা করেছি। এ সূরা তার নিজস্ব ভংগিতেই তার আলোচ্য বিষয়কে তুলে ধরে। তার এ ভঃগি ও বর্ণনা পদ্ধতি দ্বারা তার নিজস্ব বৈশিষ্ট্য ও স্বরূপ ফুটে ওঠে সূরার এ ভূমিকায় আমি ওই আলোচ্য বিষয়গুলোকে একে একে সংক্ষেপে তুলে ধরবো । বিস্তারিতভাবে বর্ণনা করা এখানে সম্ভব নয়। তবে যথাস্থানে সংশ্লিষ্ট আয়াতের ব্যখ্যা প্রসংগে যতটা সম্ভব বিশদ আলোচনা ও করা হবে। ফ সূরাটির শুরুতেই রসূল (স.)-এর কাছে ওহীর আগমন সম্পর্কে ও সেই সাথে প্রাসংগিকভাবে কোরআন সম্পর্কে মন্ধার মোশরেকদের মনোভাব ও দৃষ্টিভংগির পর্যালোচনা করা হয়েছে। বলা হয়েছে যে, একজন মানুষের কাছে ওহী নাযিল হওয়া তেমন বিস্ময়কর ব্যাপার নয় । আর এ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে রচিত গ্ৰন্থও নয়। আয়াত ১, ২, ১৫, ১৬, ৩৭ ও ৩৮ দ্রষ্টব্য । ফ মন্কার মোশরেকরা রসূল (স.)-এর কাছে কোরআন ছাড়া অন্য একটা বস্তুগত অলৌকিক নিদর্শনের দাবী জানাতো এবং শাস্তি আযাবের যে সব হুমকি ও হুশিয়ারী তাদেরকে দেয়া হতো, সেটা তারা তাড়াতাড়ি পেতে চাইত । এর জবাবে আল্লাহ তায়ালা বলেন, কোরআনই হলো ইসলামের নিদর্শন । এর যে অলৌকিক ভাষাগত বৈশিষ্ট্য রয়েছে, সেটা এর সত্যতার অকাট্য প্রমাণ এবং কাফেরদের প্রতি এক উন্ক্ত চ্যালেঞ্জ । নিদর্শন কারো চাওয়ার ওপর নির্ভর করেনা । ওটা নিরংকুশভাবে আল্লাহর ইচ্ছাধীন ও তার এখতিয়ারাধীন। আর তাদেরকে কখন তাদের কৃতকর্মের ফল ভোগ করাবেন, সেটাও তিনিই স্থির করবেন । নবী ও রসূল আল্লাহর বান্দা মাত্র । তাদের এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের কোনোই ক্ষমতা নেই । এভাবে প্রকারান্তরে তাদের কাছে আল্লাহর ক্ষমতা ও বান্দার ক্ষমতার পরিচয়ও তুলে ধরা হয়েছ । আয়াত ১৩, ১৪, ৪৮, 8৯, ৫০, ৫১ ও ২০ দ্রষ্টব্য । ফ আল্লাহর পরিচয় ও আল্লাহর সৃষ্টির পরিচয় নিয়ে তাদের মনে যে বিভ্রান্তি রয়েছে, রসূল (স.) সেই বিদ্রান্তি দূর করার কাজে ব্যাপৃত রয়েছেন। কিন্তু তারা ওহীকে অস্বীকার করে ও তাতে সন্দেহ পোষণ করে। তারা অন্য এক কোরআন এবং অন্য এক নিদর্শন চায়, যা কোরআনের বিশুদ্ধতার প্রতীক । অথচ আদৌ কারো কোনো লাভ বা ক্ষতি করতে পারে না এমন সব বস্তুর তারা পূজা করে থাকে। কারণ তাদের ধারণা ওইসব পূজনীয় বস্তু বা মূর্তি তাদের মুক্তির জন্যে আল্লাহর কাছে সুপারিশ করবে । তারা সম্পূর্ণ অজ্ঞতাবশত এবং একেবারেই যুক্তিপ্রমাণ ছাড়া আল্লাহর সম্তানাদি আছে বলেও দাবী করে থাকে। এর জবাবে এ সূরা তাদেরকে জানিয়ে দিয়েছে প্রকৃত ইলাহ তার গুণাবলী ও তাদের চার পাশের প্রকৃতিতে তার সীমাহীন ক্ষমতার যে আলামত বিরাজ করছে, তা কি কি। তাদেরকে আরো জানিয়ে দিয়েছে প্রকৃত খোদার কি কি নিদর্শন স্বয়ং তাদের নিজ সত্ত্বার ভেতরে লুকিয়ে রয়েছে এবং যে সব বিপদাপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ উদ্ধার করতে সক্ষম নয়, সে সব বিপদের সময় তাদের বিবেক তাদের কাছে খোদার কি পরিচয় তুলে ধরে। এ সর্বশেষ বিষয়টা এ সূরার বহু জায়গা জুড়ে বিস্তৃত । এ বিষয়টি সূরার ৪, ৫, ৬, ১৮, ২২, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৬৬, ৬৭, ৬৮, ৬১, ৭০, ৫৫ আয়াতসমূহে দ্ৰষ্টব্য । ফ সূরার কিছু কিছু অংশে মানুষকে এই মর্মে সচেতন করা হয়েছে যে, মানুষ যে কাজই করুক অথবা মনে মনে যে কোনো ইচ্ছাই পোষণ করুক, তা করার সময় আল্লাহ তায়ালা স্বয়ং সেখানে উপস্থিত থাকেন । এই বিষয়টি তার চেতনা ও স্নায়ুমন্ডলে ভয়তীতি, সতর্কতা ও জাগরণ | ১০ সূক্মা হউনুস (১৯১) পারা ১> অনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।