‘আর আমি যদি আযাবকে কিছুদিনের জন্যে বিলম্বিত করি, তাহলে তারা বলে যে, আযাবকে থামিয়ে রাখলো কে? সাবধান, আযাব যেদিন আসবে, সেদিন তা কেউ প্রতিহত করতে পারবে ls RESET ’ (আয়াত ৮, ৯, ১০ ও ১১) কোনো কোনো স্থানে কেয়ামতের কিছু দৃশ্য, সেদিন কাফেরদের শোচনীয় দুর্দশা, আল্লাহর ওহীকে অস্বীকার ও তার রসূলদেরকে অমান্য করার পর তার সামনে তাদের উপস্থিতি, অপমান এবং দেব দেবী ও সুপারিশকারীদের সুপারিশ না পাওয়ার দৃশ্য তুলে ধারা হয়েছে। যেমন, ‘সেই ব্যক্তির চেয়ে বড় অত্যাচারী আর কে আছে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে? (আয়াত ১৮-২৩, ১০৩-১০৮) মানুষের কাছে আল্লাহ সর্বক্ষণ উপস্থিত থাকেন এবং তার মনের কোণে লুকানো কথাবার্তা পর্যন্ত তিনি জানেন- এ সত্য মানুষের মনে ত্রাস সঞ্চার করতে সক্ষম ৷ বিশেষত যে কাফেররা আল্লাহর উপস্থিতিকে মানে না, তার সর্বব্যাপী জ্ঞানের ধারণা রাখে না এবং তীর সমগ্র সৃষ্টিকে ভার মুঠোর মধ্যে রাখার কথা কল্পনাও করে না, তাদের জন্যে এ উক্তি অত্যন্ত ভীতিসঞ্চারক । বস্তুত তারা যতই অস্বীকার করুক, তারা নিজেরাই অন্যান্য সৃষ্টির মতো আল্লাহর যুঠোর মধ্যে অবস্থিত । ‘আল্লাহর কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। ........... (আয়াত ৪, ৫,৬ ও ৫৬) সূরার আরেকটা প্রেরণাদায়ক উপাদান হলো, যুগে যুগে নবীদের নেতৃত্বে যে ইসলামী আন্দোলন ও সংগঠন সত্যের বাণীর সাহায্যে জাহেলিয়াতের মোকাবেলা করেছে, তাদের কাহিনী । সত্যের এ কাফেলাগুলোর ছিলো অবিচল ঈমান ও অটুট প্রত্যয় । এ সংক্রান্ত কিছু পর্যালোচনা ইতিপূর্বেই করা হয়েছে। বাকীটা করা হবে যথাস্থানে তাফসীর প্রসংগে । এ কথা নিসন্দেহে বলা যায় যে, নবীদের অভিন্ন ভূমিকা ও অভিন্ন মূলনীতি, সর্বকালে তারা যে সত্য দ্বারা জাহেলিয়াতের আন্দোলনের জন্যে চিরস্থায়ী শক্তি ও প্রেরণার উৎস । সূরার ভূমিকায় এ কটা কথাই যথেষ্ট মনে করি এবং এবার তাফসীরে মনোনিবেশ করতে চাই । WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।