হয়েছে, যা মানব সত্তাকে প্রবলভাবে আন্দোলিত ও আলোড়িত করে এবং তাতে গভীর আবেগ ও প্রেরণার সৃষ্টি করে। প্রথমত এমন বহু আয়াত এ সূরায় সন্নিবেশিত হয়েছে, যাতে যুগপৎ ভীতি প্রদর্শন করা ও আশ্বাস দেয়া হয়। একদিকে কাউকে শরীক না করে একমাত্র আল্লাহর আনুগত্যের দাওয়াতকে যে ব্যক্তি মনে প্রাণে গ্রহণ করে, তাকে দুনিয়া ও আখেরাতের সার্বিক কল্যাণ লাভের জন্যে এবং মানব জাতির কল্যাণ, সংস্কার ও উৎকর্ষ সাধনের জন্যে আশাখিত ও আগ্রহী করে তোলে । অপরদিকে যারা এই দাওয়াতকে অগ্রাহ্য করে এবং খোদাদ্রোহীদের পথ অনুসরণ করে, তাদেরকে দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হওয়া এবং দুনিয়া ও আখেরাতে আযাব ভোগ করার ভীতি প্রদর্শন করে। নিম্নে এই ভীতি প্রদর্শন ও আশ্বাস দানের কিছু নমুনা দেয়া গেলো, ‘ তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদাত করো না। আমি তোমাদের জন্যে তার পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী ও সুসংবাদদাতা ! ‘যারা শুধু পার্থিব জীবন ও তার সৌন্দর্য সুষমাই কামনা করে, তাদের কাজের প্রতিদান আমি ' আখেরাতে তাদের জন্যে আগুন ছাড়া আর কিছু |" (আয়াত ১৫ ও ১৬) ‘আচ্ছা, যে ব্যক্তি তার প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত, তো তার ওপর ঈমান রাখে পক্ষান্তরে যে ব্যক্তি তার প্রতি কুফরী করে, আগুনই তার প্রতিশ্রিত (আয়াত ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪) ‘আর হে আমার জাতি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, অতপর তাওবা করো, তাহলে তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর যদি এ কথা অমান্য করো, তাহলে আমি কিন্তু তোমাদের কাছে আমার আনীত বার্তা ৷ (আয়াত ৫৭) ‘আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে পাঠিয়েছি ফেরাউন ও তার দলবলের j |" (আয়াত ৯৬-৯৯) এ সতর্কবাণী ও আশ্বাসবাণী যে দীর্ঘ কেসসা কাহিনীর মধ্য দিয়ে সত্য প্রমাণিত হয়েছে, ইসলামী আন্দোলনের গোটা ইতিহাস জুড়ে অবিশ্বাসীদের ধ্বংস ও বিশ্বাসীদের মুক্তির মধ্য দিয়ে, বিশেষত বন্যার ঘটনার মধ্য দিয়ে যা প্রমাণিত হয়েছে, তাও এ সূরায় সন্নিবেশিত হয়েছে। যেমন, ‘নুহকে ওহীযোগে জানানো হলো যে, তোমার জাতির মধ্য থেকে যারা ইতিমধ্যে ঈমান এনেছে, তুমি আমার চোখের সামনে ও আমার ওহীর সুখ সমুদ্ধি ও দুঃখ কষ্ট দ্বারা চলমান ঘটনাবলীর মোকাবেলা করার সময় মানব মনে যে প্রতিক্রিয়া হয়ে থাকে, তারও কিছু কিছু প্রতিচ্ছবি এ সূরায় অংকন করা হয়েছে। যারা রসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং আযাব তাড়াতাড়ি আসুক বলে নবী রসূলদের চ্যালেঞ্জ দেয়ার ধৃষ্টতা দেখায়, তাদের সামনে তাদের সেই সময়কার দৃশ্য তুলে ধরা হয়েছে, যখন তারা সত্য সত্যই আযাবের কবলে পড়বে পরিস্থিতির পরিবর্তনের কারণে ও সুখ সমৃদ্ধি হাতছাড়া হয়ে যাওয়ার কারণে যে শোচনীয় দুর্দশার কবলে পড়বে, তাও মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে । পুনরায় সংকট ঘুচে গেলে ও সুখ সমৃদ্ধির মুখ দেখলে মানুষ নতুন করে যে দান্তিকতায় লিপ্ত হয়, তাও চিত্রিত করা হয়েছে। যেমন, | ১১ সুস্া হদ (১৬১) পান্থা >> অনবিল ৩ WWW. DOIKIUUD.DIOSSpoLl.co
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।