যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

‘যালেমদের দিকে ঝুঁকে পড়ো না । তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ...... (১১৩) আল্লাহর হাতেই রয়েছে আকাশ ও পৃথিবীর সমস্ত অজানা তথ্য । (আয়াত ১২৩) এভাবে সূরার তিনটি অংশেই আকীদা বিষয়ক আলোচনা রয়েছে। তুলে ধরেছে। এতে বলা হয়েছে যে, সমগ্র মানবজাতি পৃথিবীতে আল্লাহর মুঠোর মধ্যে রয়েছে এবং কেয়ামতের দিন তারা আবার আল্লাহর কাছেই ফিরে যাবে। তখন তিনি তাদেরকে চূড়ান্ত কর্মফল দেবেন। এ বিষয়টাও এ সূরার তিনটি অংশেই আলোচিত হয়েছে। যেমন প্রথমাংশে বলা হয়েছে, ‘সাবধান, তারা তারা কাছ থেকে নিজেদেরকে লুকানোর জন্যে তাদের বুককে সংকুচিত করে থাকে। সাবধান, তারা যখন তাদের পোশাকে আবৃত হয়, তখন আল্লাহ জানেন তারা কী কী লুকাচ্ছে এবং কী কী প্রকাশ করছে। .......... ’ (আয়াত ৫-৮) ‘যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার সুখ সৌন্দর্যের জন্যে লালায়িত, তাকে আমি তার সৎকর্মের প্রতিফল দুনিয়াতেই পুরো মাত্রায় দিয়ে দেবো। ............- (আয়াত ১৫ ও ১৬) নবীদের ইতিবৃত্ত প্রসঙ্গে নিম্নরূপ আয়াতসমূহ এসেছে, ‘আমি আমার ও তোমাদের প্রভু আল্লাহর ওপর নির্ভর করেছি। এমন কোনো প্রাণী নেই, যার জীবন আল্লাহর হাতে নিবদ্ধ নয় ........... (আয়াত ৫৬ ও ৫৭) ‘সামুদের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম :........... (আয়াত ৬১) আর উপসংহারে বলা হয়েছে, ‘তোমার প্রভু যখন অপরাধী জনপদগুলোকে পাকড়াও করেন, তখন এ রকমই করেন ..... (আয়াত ১০২, ১১১, ১১৭, ১১৮, ১১৯) । এভাবে তিনটে অংশেই আল্লাহর ও আখেরাতের পরিচয় তুলে ধরা হয়েছে, এ সূরার লক্ষ্য আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা নয়, বরং একমাত্র আল্লাহই যে পালনকর্তা তথা আইনদাতা, হুকুমদাতা ও মানবজীবনের আচরণ নিয়ন্ত্রণকারী, সেটা প্রমাণ করাই এর লক্ষ্য আল্লাহর এ নিয়ন্ত্রণ প্রাকৃতিক জগতে যেমন প্রতিষ্ঠিত, তেমনি মানবজাতির নৈতিক জীবনেও প্রতিষ্ঠিত হতে হবে। বস্তুত আল্লাহর অস্তিত্ব নিয়ে কখনো মতভেদ হয়নি । মতভেদ হয়েছে শুধু ' আল্লাহই একমাত্র আইনদাতা ও হুকুমদাতা মনিব কিনা তা নিয়ে। সকল নবীকে এ বিষয়টা প্রতিষ্ঠিত করতেই সংগ্রাম করতে হয়েছে এবং সর্বশেষ নবীকেও আল্লাহর সার্বভৌমত্ব ও তার আইনগত কর্তৃত্ব ও প্রভুত্ব প্রতিষ্ঠার জন্যেই সংগ্রাম করতে হয়েছে একমাত্র আল্লাহর আনুগত্য ও দাসত্ব করা, একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং মানুষের জীবনের সকল সমস্যার সমাধান কেবল আল্লাহর আইন ও বিধান অনুসারে করার অপরিহার্যতা এ সূরার প্রতিটি অংশেই আলোচিত হয়েছে। উল্লেখিত আকীদাগত বিষয়গুলো মন মগযে বদ্ধমূল করা, সমগ্র অস্তরাত্খায় তার চেতনা চলন্ত ও জীবনীশক্তির আকারে এমনভাবে প্রবাহিত করা যেন তা একটা ইতিবাচক, প্রেরণাদায়ক ‘এবং মানুষের ভাবাবেগ, চিন্তাধারা, কাজ ও গতিবিধিকে নিয়ন্ত্রণকারী শক্তিতে পরিণত হয়- এ সূরার অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য। আর উল্লেখিত আকীদাগত বিষয়গুলোকে এরূপ একটা কার্যকর শক্তিতে পরিণত করার লক্ষ্যে সূরাটাতে বিভিন্ন ধরনের উদ্দীপনাময় বক্তব্যের সমাবেশ ঘটানো | ১১ সুস্া হুদ ১ boii DO 2SROL COM "লা ১১ অনিল ৩

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।