যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

এ জন্যেই এ সূরাকে আমরা আলোচ্য বিষয়ের দিক দিয়ে তিন ভাবে বিভক্ত দেখতে পাই, প্রথম ভাগে আকীদা বিষয়ক তথ্যাবলী রয়েছে, যা সূরার শুরুতে একটু সীমিত পরিসরে বিদ্যমান । দ্বিতীয় ভাগে এই আকীদা প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস আলোচিত হয়েছে এবং এটাই এ সূরার বেশীর ভাগ জায়গা জুড়ে বিরাজ করছে। তৃতীয় ভাগে রয়েছে এ আন্দোলন সম্পর্কে মন্তব্য এবং তা খুবই সীমিত পরিসরে । এটাও সুস্পষ্ট যে, মৌলিক আকীদা বিষয়ক যে তথ্যাবলীর আলোচনা এ সূরার সার্বিক ও প্রধান লক্ষ্য, সেই বিষয় সংক্রান্ত আলোচনার সাথে এ সূরার সব কটা অংশের পরিপূর্ণ সমন্বয় ও সাযুজ্য রয়েছে। প্রত্যেকটি অংশেই ওই অংশের স্বতন্ত্র প্রকৃতি ও বর্ণনাভংগি অনুসারে আকীদা বিষয়ক আলোচনা সন্নিবেশিত হয়েছে। এই বর্ণনাভংগি কেসসা কাহিনী, নির্দেশাবলী ও সাধারণ আলোচনা থেকে অনেকাংশে পৃথক । যে মৌলিক আকীদাগত তথ্যাবলী আলোচনা করা এ সূরার সার্বিক লক্ষ্য, তা নিম্নরূপ, রসূল (স.) যে মৌল তত্ব নিয়ে এসেছেন এবং পূর্বেকার নবীরা যে মৌল তত্ত্ব প্রচার করেছিলেন, তা সম্পূর্ণ এক ও অভিন্ন তত্ত্ব । আল্লাহর পক্ষ থেকে ওহীযোগে অবতীর্ণ এ মৌল তত্ববের সারকথা হলো, এক আল্লাহর আনুগত্য করতে হবে, এ আনুগত্যের পন্থা ও পদ্ধতি আল্লাহর রসূলদের কাছ থেকে শিখতে হবে এবং এ তব্ববের ভিভতিতে মানবজাতি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। রসূল (স.)-এর দাওয়াতের মৌল তত্ত্ব সম্পর্কে সূরার প্রথম ভাগে নিম্যোক্ত আয়াতগুলো সন্নিবেশিত হয়েছে, ‘আলিফ লাম রা, এটা এমন কেতাব, যার আয়াতগুলোকে মহাজ্ঞানী ও মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে সুসংহত করা ও তার পর বিস্তৃত করা হয়েছে। তুমি বলো, তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদাত করো না, আমি তোমাদের জন্যে সুসংবাদদাতা ও সতর্ককারী ৷’ (আয়াত ১ ও ২) ‘তারা কি বলে যে, এ কোরআন তার মনগড়া? বলো, তাহলে তোমরা এ ধরনের দশটা আয়াত নিয়ে এসো........ ’। (আয়াত ১৩ ও ১৪) নবীদের কাহিনী বর্ণনা করার সময়ও তাদের দাওয়াতের মূল বিষয় এবং ওই আকীদার ভিত্তিতে তাদের জাতি ও আপনজনদের সাথে তাদের বিচ্ছেদের কথা ঘোষিত হয়েছে। যথা, ‘আমি নূহকে তীর জাতির কাছে পাঠালাম যেন সে তাদেরকে বলে, আমি তোমাদের জন্যে প্রকাশ্য সতর্ককারী এবং তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদাত করো না :............. (আয়াত ২৫, ২৮, 8৫ ও ৪৬) ‘আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিলো, হে আমার জাতি, তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদাত করো না........ । (আয়াত ৫০) ‘সামুদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই সালেহ (আ.)-কে। সে বলেছিলো, ‘হে ।| আমার জাতি । তোমরা আল্লাহর এবাদাত করো এবং তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই ।.......' (আয়াত ৬১ ও ৬৩) | ‘আর মাদায়েনে পাঠিয়েছিলাম তাদের ভাই শোয়ায়বকে ৷ সে বলেছিলো যে, তোমরা শুধু আল্লাহর এবাদাত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই.... (আয়াত ৮৩ এবং ৮৮) সূরার উপসংহারে দাওয়াতের মূলতত্ব্ব ও মূলতত্ত্বের ভিত্তিতে জনগণের সাথে রসূলদের বিচ্ছেদের বিষয়টা নিমোক্ত আয়াতগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে।

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।