যখন কোনো যালেম জনপদকে পাকড়াও করেন, তখন এভাবেই করেন ।.তার পাকড়াও অত্যন্ত কঠিন, অত্যন্ত যন্ত্রণাদায়ক........ (আয়াত ১০১ থেকে ১১৭ পর্যন্ত) এভাবেই কোরআনের নির্দেশাবলীতে আন্দোলনের দিকটা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে । আমরা দেখতে পাই, কোরআন দাওয়াত ও আন্দোলনকে প্রত্যেক পর্যায়ে উপযুক্ত নির্দেশাবলী দিয়ে সমৃদ্ধ করেছে। এভাবেই দেখতে পাই, কোরআনের কেসসা কাহিনী আন্দোলনের দাবী এবং জাহেলিয়াতের বিরুদ্ধে সংগ্রামের দাবীকে অত্যন্ত কার্যকরভাবে ও জীবস্তভাবে তুলে ধরে। এ কেসসা কাহিনী সূরার অন্যান্য অংশের বক্তব্যের সাথে পুরোপুরিভাবে সংগতিশীল, চাই তা আইন ও বিধানের আকারে হোক বা সাধারণ নীতিমালা ও উপদেশমালার আকারে হোক । ‘যিলালিল কোরআনে’ আমরা সর্বশেষ যে মক্কী সূরা দেখতে পেয়েছি, তা ছিলো সূরা আনয়াম ও সূরা আরাফ । ওই দুটো সূরা কোরআনে ধারাবাহিকভাবে সংকলিত হয়ে থাকলেও নাযিল হওয়ার সময় তা ধারাবাহিকভাবে নাযিল হয়নি। এরপর এসেছে মাদানী সুূরাসুলভ সুনির্দিষ্ট প্রেক্ষাপট, প্রকৃতি ও বিষয়বস্তু সম্বলিত সূরা আনফাল ও তাওবা । এক্ষণে আমরা যখন পুনরায় মক্কী সূরাসমূহে প্রত্যাবর্তন করছি, তখন সূরা ইউনুস ও হুদকে এমন দুটো সূরা হিসাবে পাচ্ছি, যা কোরআনে ধারাবাহিকভাবে সংকলিত হয়েছে, নাযিলও হয়েছে ধারাবাহিকভাবে । বিশ্বয়ের ব্যাপার এই যে, বিষয়বস্তু ও বিষয়বস্তুর উপস্থাপনের পদ্ধতির দিক দিয়ে ইউনুস ও হুদের সাথে আনয়াম ও আরাফের বিরাট সাদৃশ্য রয়েছে। সূরা আনয়ামে ইসলামী আকীদা বিশ্বাসকে তুলে ধরা হয়েছে, তা দিয়ে জাহেলিয়াতের মোকাবেলা করা হয়েছে এবং আকীদা, এবাদাত ও আমল সর্বক্ষেত্রেই জাহেলিয়াতের অসারতা প্রমাণ করা হয়েছে। আর সূরা আরাফে ইসলামী আকীদার প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন ও তা নিয়ে জাহেলিয়াতের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস আলোচনা করা হয়েছে । একই ধরনের প্রকৃতি দেখতে পাই সূরা ইউনুস ও হুদেরও ৷ বিষয়বস্তু ও তার উপস্থাপনা পদ্ধতিতে উভয়ের রয়েছে যথাক্রমে আনয়াম ও আরাফের সাথে বিরাট সাদৃশ্য । পার্থক্য শুধু এতোটুকু যে, সূরা আনয়ামের ভাষা অত্যন্ত শানিত, তীর ও জোরদার । এর সূর, তাল, ও লয় অত্যন্ত উচু। এর স্পন্দন অত্যন্ত শক্তিশালী ও দ্রুত । এর দৃশ্য অত্যন্ত প্রভাবশালী এবং গতি খুবই প্রচন্ড । কিন্তু সূরা ইউনুসের সুর ও লয় মৃদু, স্পন্দন শান্ত ও ভাষা প্রাঞ্জল ৷ পক্ষান্তরে সূরা হুদ আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় উপস্থাপনের পদ্ধতি, সুর, লয় ও স্পন্দন- সব দিক দিয়েই সূরা আরাফের সাথে অত্যধিক সাদৃশ্যময়। এসব সাদৃশ্য ও বৈশাদৃশ্য সত্তেও প্রত্যেক সূরার নিজস্ব স্বতন্ত্র সত্বা ও প্রতীকী বৈশিষ্ট্য রয়েছে ।' এ সারসংক্ষেপের আর একটু বিশদ ব্যাখ্যা দিলে বলতে হয়.যে, সূরা ইউনুসে হযরত নূহ ও তার পরবর্তী নবীদের সংক্ষিপ্ত কাহিনী, হযরত মূসার অপেক্ষাকৃত বিস্তারিত কাহিনী এবং হযরত ইউনুসের অতীব সংক্ষিপ্ত কেসসা আলোচিত হয়েছে। তবে এ সূরায় কেসসা কাহিনী যা কিছুই আলোচিত হয়েছে, তা সূরার কাংখিত আকীদা সংক্রান্ত তথ্যাবলীর উদাহরণ ও সাক্ষ্য হিসাবেই আলোচিত হয়েছে কিন্তু সূরা হুদে কেসসা কাহিনী হয়ে উঠেছে সূরার প্রধান আলোচ্য বিষয় । যদিও এ সূরায়ও কেসসা কাহিনী তার আলোচিত আকীদা বিষয়ক তথ্যাবলীর উদাহরণ ও সাক্ষ্য প্রমাণ হিসাবেই এসেছে, কিন্তু উপস্থাপনের ধরন দেখে মনে হয় যে, মানবেতিহাসে ইসলামী আকীদা ও আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের গতি ও পরিণতি পর্যালোচনা করাই এর প্রধান ও সুস্পষ্ট উদ্দেশ্য । | ১১ সূরা হৃদ ০০১৫৩) পারা >> মলখিল ৩ |. PW. DO LD. DLOCSS DOL COMI
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।