যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

হযরত নূহের ঘটনায় আমরা নিম্নরূপ দৃশ্য দেখতে পাই, ‘কাফেরদের নেতারা বললো, তোমাকে তো আমরা আমাদের মতই মানুষ দেখতে পাচ্ছি এবং আমাদের কাছে আপাতদৃষ্টিতে যারা একেবারেই নিকৃষ্ট শ্রেণীর মানুষ, তারা ছাড়া আর কেউ তোমার অনুসারী হচ্ছে এমন তো দেখতে পাচ্ছি না। (আয়াত ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪) হযরত হুদের কাহিনীতে আমরা দেখতে পাই নিম্নরূপ দৃশ্য, ‘তারা বললো, ওহে হুদ, তুমি আমাদের কাছে কোনো অকাট্য প্রমাণ আনতে পারনি । তোমার কথায় আমরা আমাদের দেবতাদেরকে ছাড়তে প্রস্তুত নই এবং তোমার ওপর ঈমান আনতে প্রস্তুত নই । অতপর যখন আমার ফয়সালা এলো, আমি হুদ ও তার মোমেন সাথীদেরকে কঠিন আ'দ জাতিকে এই দুনিয়ায় ও কেয়ামতের দিন অভিশাপ দেয়া হলো । সাবধান, আ’দ তাদের প্রভুর প্রতি কুফরী করেছিলো । সাবধান, হুদের জাতি আদের (আয়াত ৫৪-৬১) সালেহ (আ.)-এর ঘটনায় নিম্নরূপ দৃশ্য দেখতে পাই, ‘সামুদ বললো, ওহে সালেহ, তুমি আমাদের অনেক আশা ভরসার পাত্র ছিলে। আমাদের পূর্বপুরুষেরা যার পূজা করে গেছে তার পূজা করতে কি তুমি আমাদের নিষেধ করছো?........যখন আমার আযাব এলো, তখন আমি সালেহ ও তার মোমেন সাথীদেরকে রক্ষা করলাম (আয়াত নং ৬৩, ৬৪ এবং ৬৭ ও ৬৮) শোয়ায়ব (আ.)-এর ঘটনায় নিম্নরূপ দৃশ্য দেখতে পাই, ‘তারা বললো, ওহে শোয়ায়ব, তোমার নামায কি তোমাকে আদেশ দেয়, যেন আমরা আমাদের পূর্বপুরুষদের উপাসিত দেবদেবীর পূজা করবো নাঃ এলো, আমি শোয়ায়ব ও তার মোমেন সাথীদেরকে অব্যহতি দিলাম, আর যালেমদেরকে বিকট শব্দ আক্ৰমণ করলো । ফলে তারা তাদের ঘরেই উপুড় হয়ে পড়ে রইলো । যেন তারা কোনো দিন সেখানে বাস করেনি । শুনে রাখো, সামুদের মতো মাদায়েনবাসীর ওপরও অভিসম্পাত!’ (আয়াত নং ৮৮ থেকে ৯৬ পর্যন্ত) এই কেসসা কাহিনীর ওপর মন্তব্য করতে গিয়ে রসূল (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে যেন এ থেকে শিক্ষা গ্রহণ করেন, তার সম্মানিত সাথীদের ওপর যে নির্যাতন হয়েছে, সে ব্যাপারে তাকে | প্ৰবোধ দেয়া হয়েছে, তাদের ওপর আল্লাহ যে সাহায্য নাযিল করেছেন, তার উল্লেখ করা হয়েছে এবং অন্যান্য নবীর মতো তাকেও প্রত্যাখ্যানকারীদের সাথে সম্পর্কচ্ছেদ করতে বলা হয়েছে। কেননা তীর ওহী ও রেসালাত সংক্রান্ত দাবী সম্পূর্ণ সত্য । নূহ (আ.)-এর ঘটনার শেষে নিম্নরূপ মন্তব্য দেখতে পাই, ‘এ হচ্ছে অদৃশ্য জগতের কিছু খবর, যা আমি ওহীর মাধ্যমে তোমাকে অবহিত করি। তুমি বা তোমার জাতি এগুলো ইতিপূর্বে জানতে না। অতএব, ধৈর্যধারণ করো। সর্বশেষ সাফল্য সংযমশীল লোকদের জন্যে ৷' এ সূরার সব কটা ঘটনার শেষে সূরার শেষ পর্যন্ত নিম্নরূপ দীর্ঘ মন্তব্য দেখতে পাই, ‘এ হচ্ছে গ্রামসমূহের অধিবাসীদের কিছু কাহিনী, যা আমি তোমাকে শোনাচ্ছি। কিন্তু তাদের ওপর যুলুম করিনি, বরং তারাই নিজেদের ওপর যুলুম করেছে। | ১১ সূরা হুদ ১০১৫২১) পাকা >> মনখিল ৩ VW: UOIKTITD. VLOC SPOT. TOM

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।