বব তাফসীর কী বিলালিল কোন্বআান দেন। তিনি বলতেন, ‘আবু তালেব বেচে থাকতে কেউ আমার সাথে খারাপ আচরণ করেনি।' 0 AONE TO RUC STC যে তাকে রক্ষা করতে বা সাহায্য করতে পারে। bP HME EET EOE EES ES EEE ETT সূলার আগে নাযিল হয় সূরা বনী ইসরাঈল ও সূরা ফোরকান । এ সময়কার পরিস্থিতি কেমন ছিলো এবং কোরায়শের চ্যালেঞ্জ ও রাতারাতি কতখানি বেড়ে গিয়েছিলো, তার আলামত এই সূরাগুলোতে পাওয়া যায়। বিশেষত সূরা হুদের পটভূমি ও আলোচ্য বিষয়েও এবং বিশেষত রসূল (স.) ও তার সংগীদের মনোবল বৃদ্ধি করা ও প্রবোধ দেয়া সংক্রান্ত আয়াতগুলোতে এর আলামতগুলো সুস্পষ্ট । এ সময়টার প্রকৃতি ও তার দাবী এ সূরায় যতোটুকু প্রকাশ পেয়েছে, তার কিছু কিছু তুলে ধরছি, এ সূরায় সমগ্র মানব ইতিহাসে ইসলামী আকীদা ও আদর্শ প্রতিষ্ঠার পর্যালোচনা করা হয়েছে। এটা করা হয়েছে হযরত নূহ (আ.) থেকে শুরু করে মোহাম্মদ (স.)-এর যুগ পর্যন্ত । বলা হয়েছে যে, এ আন্দোলন একই মৌলিক তত্ত্ব ও নীতিমালার ভিত্তিতে চলেছে। সেই মৌলিক তত্ব হলো, একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে এবং এতে কাউকে শরীক করা যাবে না । একমাত্র তারই গোলামী বা দাসত্্ করা যাবে, আর কারো নয় এবং এ আনুগত্য ও দাসত্বের পদ্থা সমগ্র মানবেতিহাস জুড়ে কেবলমাত্র আল্লাহর রসূলদের কাছ থেকেই শিখতে হবে। এই সাথে এ বিশ্বাসও রাখতে হবে যে, দুনিয়ার জীবন ফলাফল ভোগ করার জীবন নয় বরং পরীক্ষার জীবন । ফলাফল শুধুমাত্র আখেরাতের জন্যেই নির্দিষ্ট রয়েছে। হেদায়াত ও গোমরাহী এই দুটোর যে কোনো একটার পথ বেছে নেয়ার জন্যে আন্তাহ মানুষকে যে স্বাধীনতা দিয়েছেন, সেটাই এ পরীক্ষার মূল বিষয় । হযরত মোহাম্মদ (স.) ‘এমন এক কেতাব নিয়ে এসেছিলেন, যার আয়াতগুলো সুরক্ষিত ও বিস্তারিত ।' (আয়াত-১) আর এ গ্রন্থের মূল আলোচ্য বিষয় হলো, আল্লাহ ছাড়া আর আরো এবাদাত করে না........(আয়াত ২,৩ ও 8) অর্থাৎ তাওহীদ, রেসালাত ও আখেরাত । কিন্তু এই দাওয়াত নতুন নয়। ইতিপূর্বে নূহ, হুদ সালেহ, শোয়ায়ব, মূসা প্রমূখ নবীও এ দাওয়াত দিয়েছেন। যেমন অআন্তাহ বলেন, আমি নৃহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম............ ’ (আয়াত ২৬ ও ২৭) ‘আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। ........ ’ (আয়াত ৫১, ৫২ ও ৫৩) সামুদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই সালেহকে :........ (আয়াত ৬২) “মাদায়েনের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই শোয়ায়বকে :.......... ’ (আয়াত ৮৫, ৮৬ ও ৮৭) এভাবে দেখা যায় যে, প্রত্যেক নবী একই কথা বলেছেন এবং একই শাশ্বত দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীদের নীতি ও অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একদিকে তারা তাদের জাতির পক্ষ থেকে ক্রমাগত প্রত্যাখ্যান, ব্যংগ বিদ্রুপ, উপহাস, ছমকি ও নির্যাতন ভোগ করেছেন। অপরদিকে তাদেরকে এর মোকাবেলায় ধৈর্য ও আত্মবিশ্বাস বহাল রাখার নির্দেশ দেয়া হয়েছে। বস্তুত তারা যে'সত্যের ওপর আছে, তাদের কাছে আল্লাহর সাহায্য যে অবশ্যই আসবে, কাফেররা যে দুনিয়া ও আখেরাতে শোচনীয় পরিণতি ডোগ করবে এবং নবীদের অভিভাবক মহান আল্লাহ যে কাফেরদেরকে ধ্বংস করতে ও মোমেনদেরকে নিষ্কৃতি দিতে সক্ষম, সে ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় পোষণ করতেন।
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।