বিরাজ করছিলো এবং সেই পরিস্থিতির যা সুস্পষ্ট দাবী ছিলো, তার সাথে এই ব্যাখ্যা অধিকতর সামঞ্জস্যপূর্ণ ৷ ১১৪নং আয়াতটার পূর্বে রসূল (স.)-কে প্রবোধ দেয়া হয়েছে। কারণ হযরত মূসা (আ.)-এর কেতাবের ওপর ইতিপূর্বে বিরোধ সৃষ্টি হয়েছিলো বলে তিনি নিজের ব্যাপারেও শংকিত ছিলেন। এ আয়াতের পূর্বে রসূল (স.) ও তার সাথে তাওবাকারীদেরকে সত্যের ওপর অবিচল থাকার নির্দেশ দেয়া হয়েছে। মোশরেকদের পক্ষ নিতে নিষেধ করা হয়েছে। আর নামায ও ধৈর্যের সাহায্য নিতে | বলা হয়েছে, যাতে সেই কঠিন সময়টার মোকাবেলা করা যায়। এ সব বক্তব্য ধারাবাহিকভাবে ১১০, ১১১, ১১২, ১১৩, ১১৪ ও ১১৫ নং আয়াতগুলো পড়ে দেখলে স্পষ্টতই মনে হবে যে, ১১৪নং আয়াত মক্কী আয়াত । সমগ্র সূরাটা সূরা ইউনুসের পরে নাযিল হয়েছে। আর সূরা ইউনুস নাযিল হয়েছে সূরা বনী ইসরাঈলের পর । এর ফলে সূরাটা ঠিক কোন সময়ে নাযিল হয়েছে, তার কিছু লক্ষণ নির্দিষ্টভাবে জানা যায় । মক্কায় ইসলামী দাওয়াতের ইতিহাস প্রসংগে আমি ইতিপূর্বে বলেছি যে, ওই সময়টা ছিলো সবচেয়ে কঠিন ও কষ্টকর সময়। কেননা তখন আবু তালিব ও খাদিজা (রা.) ইস্তিকাল করেছেন। আবু তালিব বেচে থাকতে মোশরেকরা রসূল (স.)-এর সাথে যে সব আচরণ করতে সাহস পায়নি, এ সময় সেই ধরনের আচরণও করতে শুরু করে দিয়েছিলো। বিশেষত অতীত বিস্ময়কর মেরাজের ঘটনার পর তারা তার সাথে ব্যংগ বিদ্বিপ করতে থাকে এবং কিছু কিছু মুসলমান মুরতাদ পর্যন্ত হয়ে যায়। এ সাথে রসূল (স.) খাদিজা (রা.)-এর ইস্তেকালে দুঃসহ একাকীত্ব অনুভব করতে থাকেন। এটা এমন এক সময়ে ঘটে, যখন রসূল (স.) ও তার আন্দোলনের ওপর কাফেরদের দৌরাত্ম্য ও দাপট মারাত্মকভাবে বেড়ে যায়। যখন তীর ও তীর আন্দোলনের বিরুদ্ধে মোশরেকদের ঘোষিত যুদ্ধ নিষ্ঠুরতম পর্যায়ে পৌছে যায়। ইসলামী আন্দোলনের অগ্রগতি প্রায় স্তন্ধ হয়ে যায় এবং মন্ধা ও তার আশেপাশে আর কেউ ইসলাম গ্রহণ করতে প্রস্তুত ছিলো না। এর অব্যবহিত পরই আল্লাহ প্রথম আকাবা ও দ্বিতীয় আকাবার বায়াতের মাধ্যমে রসূল (স.) ও মুসলমানদের বিজয় ও সাফল্যের দ্বারোদঘাটন করেন। ইবনে ইসহাক বলেন, খাদিজা বিনতে খুওয়ায়লিদ ও আবু তালিব একই বছর মারা গেলে রসূল (স.)-এর ওপর বিপদ মুসীবতের পাহাড় নেমে আসে । খাদিজা ছিলেন ইসলামের ব্যাপারে তার একনিষ্ঠ উপদেষ্টা । আর আবু তালেব ছিলেন তীর কাজের সহায়ক, শক্তির যোগানদাতা এবং (স.) বিপদাপদের মুখোমুখি হতে থাকেন। এ মর্মান্তিক ঘটনা ঘটে রসূল (স.)-এর মদীনায় হিজরতের অব্যবহিত পূর্বে । আবু তালিবের জীবদ্দশায় মোশরেকরা রসূল (স.)-কে এমনভাবে নির্যাতন করার সাহস করেনি, যেমনটি তার তিরোধানের পর করেছিলো। এমনকি কোরায়শের একজন নগণ্য ব্যক্তিও তার সামনে এসে তার মাথায় মাটি নিক্ষেপ করে .......... এরপর রসূল (স.) মাথায় মাটি নিয়ে যখন বাড়ীতে প্রবেশ করেন, তখন তার এক মেয়ে তার কাছে আসেন । তিনি তার মাথার মাটি ধুয়ে সাফ করতে ও কাদতে থাকেন । রসূল (স.) তাকে বলেন, কেদনা মা, আল্লাহ তোমার আব্বাকে রক্ষা করবেন। তিনি আরো বলেন, আবু তালেবের মৃত্যুর আগে কোরায়শরা আমার সাথে এমন অবাঞ্জিত আচরণ কখনো করেনি ৷' মিকরীনী ‘ইমতাউল আসমা' গ্রন্থে বলেন, উভয়ের মৃত্যুর ফলে রসূল (স.)-এর ওপর আরো কঠিন মুসিবত নেমে আসে । তাই তিনি ওই বছরটাকে ‘আমুল হুযন’ অর্থাৎ দুঃখের বছর’ নাম | ১১> সূরা হৃদ ০৫১৫০১) পালনা ১১> মনসখিল ৩ | PW DOIKTIAD. D 0 SSO COMI
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।