সুরা ইউনুস সংশ্কিন্ট আলশল্লোচনা আমরা পুনরায় কোরআনের মক্কী অংশের দিকে ফিরে আসছি । মক্কী কোরআনের প্রেক্ষাপট, বক্তব্য, চেতনা ও প্রেরণা সবই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী । ইতিপূর্বে আমরা যে সূরা আনফাল ও তাওবা নিয়ে আলোচনা করেছি, ওই দুটোই ছিলো মাদানী । কোরআনের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এই সাধারণ বৈশিষ্টের দিক দিয়ে তার মক্কী ও মাদানী অংশ উভয়ই সমান ৷ অনুরূপভাবে, অন্যান্য মানব রচিত বাণীর সাথে আল্লাহর কালামের যে পার্থক্য, সে দিক দিয়েও মক্কী ও মাদানী অংশ সমান । এতদসত্তেও কোরআনের মক্কী অংশের কিছু অসাধারণ ও অনন্য বৈশিষ্ট্যও রয়েছে, রয়েছে তার বিশেষ পরিবেশ ও প্রেক্ষাপট এবং বিশেষ স্বাদও, যা তার আলোচ্য বিষয় দ্বারাই চিহ্নিত হয়ে থাকে। (তার এই আলোচ্য বিষয় হলো সংক্ষেপে- প্ৰভুত্ব, দাসত্ব, প্রভু ও গোলামের মধ্যকার সম্পর্ক, মানব জাতিকে তাদের সেই প্রকৃত প্রভু ও মনিবের সাথে পরিচিত করা, যার প্রতিটি হুকুম বা বিধান মেনে চলা তার কর্তব্য, সঠিক ও স্বাভাবিক আকীদা বিশ্বাসের ওপর থেকে সব রকমের বিভ্রান্তি ও বিকৃতি দূর করা এবং মানব জাতিকে তাদের প্রকৃত মনিব ও প্রভুর আনুগত্য করতে উদ্বুদ্ধ করা) অনুরূপভাবে, মন্ধী অংশের বিশেষ বাচনভংগির কারণেও তাতে একটা বিশেষ স্বাদ ও মজা অনুভূত হয়ে থাকে। এই বাচনভংগি অত্যন্ত তাৎপর্যময় ও গভীর প্রভাব বিস্তারকারী । শব্দ চয়ন থেকে বিষয়গত চমৎকারিত্ব পর্যন্ত যাবতীয় ভাষাগত বৈচিত্ৰ্য এই প্রভাব সৃষ্টিতে অবদান রেখেছে। এ বিষয়ে আমরা সূরা আনয়ামেও আলোচনা করে এসেছি । (সূরা আনয়াম ও আরাফের ভূমিকা দ্রষ্টব্য) আর এখানেও ইনশাআল্লাহ কিছুটা আলোচনা করবো । ইতিপূর্বে পরপর দুটো মক্কী সূরা আনয়াম ও আরাফের তাফসীর পেশ করেছি । ওই সূরা দুটো ধারাবাহিকভাবে নাযিল না হলেও কোরআনে ধারাবাহিকভাবে স্থান পেয়েছে। তারপর এসেছে মাদানী সূরা আনফাল ও তাওবা । উভয়ের রয়েছে মদীনার সাথে সংশ্লিষ্ট আলোচ্য বিষয়, প্রেক্ষাপট ও প্রকৃতি । এবার আমরা যে দুটো মক্কী সূরায় ফিরে যাচ্ছি, তা হচ্ছে সূরা ইউনুস ও হুদ । এ দুটো যেরূপ ধারাবাহিকভাবে নাযিল হয়েছে, সেরূপ ধারাবাহিকভাবেই কোরআনেও স্থান পেয়েছে। বিশ্বয়ের ব্যাপার এই যে, সূরা আনয়াম ও আরাফের সাথে এই দুটো সূরার আলোচ্য বিষয় ও বাচনভংগি উভয় দিক দিয়েই চমৎকার সাদৃশ্য রয়েছে। সূরা আনয়ামে ইসলামের আকীদা বিশ্বাস "আলোচিত হয়েছে। সেই সাথে আলোচিত হয়েছে এ আকীদার প্রতি অজ্ঞতা ও বিরোধিতার বিষয়টি । অতপর এই অজ্ঞতা তথা জাহেলিয়তকে বিশ্বাসে, চেতনায়, এবাদাতে ও কর্মে সর্বক্ষেত্রেই প্রত্যাখ্যান করা হয়েছে। সূরা আরাফের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে পৃথিবীতে ইসলামী আকীদা বিশ্বাসের গতি ও পরিণতি এবং এ আকীদা কিভাবে সমগ্র ইতিহাস জুড়ে জাহেলিয়তের মুখোমুখি হয়েছে তাও । সূরা ইউনুস ও হুদেও আমরা আলোচ্য বিষয় ও বাচনভংগি উভয় দিক দিয়েই যথেষ্ট মিল লক্ষ্য করি। তবে সূরা আনয়াম সূরা ইউনুস থেকে খানিকটা ভিন্ন প্রকৃতির । আনয়ামের বাচনভংগি মনমগজের ওপর অনেক বেশী প্রভাব বিস্তারকারী, অনেক দ্রুত ও জোরদার আবেগ সৃষ্টিকারী এবং গতিশীলতায় ও দৃশ্য অংকনে অনেক বেশী তেজস্বী ও নিপুণ । আর সূরা ইউনুস অপেক্ষাকৃত ধীর, ঠান্ডা, কোমল ও প্রাঞ্জল বাচনভংগির অধিকারী । পক্ষান্তরে সূরা হুদ বিষয়বস্তু, বাচনভংগি এবং আবেগ ও উদ্দীপনা সৃষ্টিতে সূরা আরাফের সাথে অত্যধিক সাদৃশ্যপূর্ণ, এ সাদৃশ্য ও স্বাতন্ত্র সত্তেও সামখিকভাবে প্রত্যেক সূরারই স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পৃথক সত্তা রয়েছে। ১০ সুস্থা ইউনুস (১৫১) পারা ১১ মনযিল৩ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।