সন্থা হুল সংশ্কিপ্ট আলন্লদোচনা এ সূরাটি পুরোপুরিই মক্কায় অবতীর্ণ । তবে কারো কারো মতে এর ১২, ১৭ ও ১১৪ নং আয়াতগুলো মদীনায় অবতীর্ণ । এ তিনটিট আয়াতকে সূরার সামগ্রিক প্রেক্ষাপটে পড়লে মনে হয়, আয়াত তিনটি সূরার যথাস্থানেই আছে এবং ওখান থেকে ওগুলোকে সরিয়ে নেয়া হলে বেখাগপ্না শূন্যতার সৃষ্টি হয়। তাছাড়া এর আলোচ্য বিষয়গুলো মৌলিক আকীদা বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট মক্কী বিষয় । এই আকীদা বিশ্বাসের ব্যাপারে কোরায়শ বংশীয় মোশরেকদের দৃষ্টিভংগি, তাদের এই দৃষ্টিভংগির কারণে রসূল (স.) ও তার সাথী মুষ্টিমেয় সংখ্যক মুসলমানের মনে সৃষ্ট উদ্বেগ ও অস্থিরতা এবং এই অস্থিরতা নিরসনে কোরআনের ভূমিকাও এ সূরায় আলোচিত হয়েছে। উদাহরণ স্বরূপ ১২নং আঁয়াতের কথাই ধরা যাক । এ আয়াতে বলা হয়েছে, ‘মোহাম্মদ (স.)-এর কাছে ধন সম্পদ নেমে আসুক তো দেখি কিংবা তার সাথে কোনো একজন ফেরেশতা আসুক তো দেখি'- এ কথা কাফেররা বলার কারণে হয়তো তুমি তোমার কাছে ওহীযোগে প্রেরিত বিধানের কিছু অংশ ছেড়েই দেবে এবং এর দরুন তোমার বক্ষ সংকুচিত হয়ে আসছে........... ’ কথা বলাই বাহুল্য যে, কোরায়শের পক্ষ থেকে ধরনের চ্যালেঞ্জ, এ ধরণের হঠকারী বক্তব্য প্রদানের কারণে রসূল (স.)-কে সাস্ববনা দেয়া ও তাকে ওহীর বিধানের ওপর অবিচল থাকতে উদ্বুদ্ধ করা জরুরী হয়ে পড়ে, এটা মন্কাতেই ঘটেছিলো বিশেষত হযরত খাদিজা ও আবু তালিবের মৃত্যু, মেরাজের ঘটনা, স্বয়ং রসূল (স.)-এর ওপর মোশরেকদের হামলা করার উদ্যোগ গ্রহণ এবং দাওয়াতী তৎপরতা প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার পরে। এটা ছিলো মক্কায় ইসলামী আন্দোলনের সবচেয়ে কঠিন ও নৈরাশ্যজনক সময় । আর ১৭ নং আয়াতের বক্তব্য হলো, ‘আচ্ছা বলো তো, যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মূসার কেতাবও সাক্ষী, যা ছিলো পথ নির্দেশক ও রহমত স্বরূপ, (তিনি কি অন্যদের সমান)? ........... এ আয়াতের বক্তব্য থেকে স্পষ্ট বুঝা যায় যে, এ সূরাটা কোরআনের মক্কী অংশেরই অন্তর্ভুক্ত এবং কোরায়শকে লক্ষ্য করেই তা নাযিল হয়েছে। কেননা কোরআন নিজেই রসূল (স.)-এর পক্ষে সাক্ষ্য দিচ্ছে যে, এটা আল্লাহর পক্ষ থেকেই তার কাছে নাযিল হয়। তাছাড়া পূর্ববর্তী কেতাবসমূহ এবং বিশেষত মূসার কেতাবও এই মর্মে সাক্ষ্য দিচ্ছে। কিছু সংখ্যক আহলে কেতাবও এ মর্মে সাক্ষ্য দিয়েছিলো । প্রসংগত উল্লেখ্য যে, আহলে কেতাবের কিছু লোক মক্কায়ও বাস করতো । এই সাথে মোশরেকদের নীতি ও দৃষ্টিভংগির নিন্দা, তাদের বিভিন্ন গোষ্ঠীকে কুফরী করার জন্যে দোযখের আযাবের হুমকি দান, রসূল (স.)-কে এ বলে প্রবোধ দান যে, তিনি সত্যের ওপরেই আছেন, কাজেই তার বিচলিত হওয়া ও দাওয়াত বন্ধ করার প্রয়োজন নেই এবং মক্কা ও তার আশপাশের অধিকাংশ গোত্রের হঠকারিতা- এ সব বক্তব্য দান থেকে বুঝা যায় যে, এ আয়াতটাও আসলে মক্কী । মূসার কেতাবের উল্লেখ দ্বারা কারো কারো সন্দেহ হয়ে থাকতে পারে যে, আয়াতটা মদীনায় অবতীর্ণ । কিন্তু এটা আসলে বনী ইসরাঈলকে লক্ষ্য করে বলাও হয়নি কিংবা তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জও নয়, যা মাদানী কোরআনে সুপরিচিত । আসলে মূসার কেতাবের উল্লেখ এসেছে আহলে কেতাবের কিছু কিছু লোকের স্বীকৃতির পক্ষে সাক্ষ্য হিসাবে এবং মোহাম্মদ (স.)-এর কাছে নাযিল করা ওহীর প্রতি মূসার কেতাবের সমর্থনের জন্যে । সূরাটা নাযিল হবার সময় মক্কায় যে কঠিন প্রতিকূল পরিস্থিতি
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।