যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

মৌলিক নির্দেশ । রসূল (স.) এ আকীদার বাণী নিয়েই বিশাল শক্তির সন্মুখীন হয়েছিলেন। জাহেলিয়াতের ভ্রান্ত আকীদার প্রতি আংগুল দিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছেন এবং তিনি শেরেকে পরিপূর্ণ মোশরেকদের দীর্ঘ ইতিহাসের প্রতিও দিক নির্দেশনা তিনি দান করেছেন। শক্তির পাল্লা মোশরেকদের সাথে থাকা সত্তেও তিনি মক্কার মুষ্টিমেয় মোমেনের সামনে অত্যন্ত দ্যর্থহীনভাবে এ ঘোষণা দিয়েছিলেন । রসূল (স.) দ্বর্থহীনভাবে ঘোষণা এ জন্যেই দিতে পেরেছিলেন যে, এটা ছিলো দ্বীনের দাওয়াত এবং হকের দাওয়াত । এ দাওয়াত ছিলো বিশ্বাস এবং শক্তিতে পরিপূর্ণ অতপর মানবতার উদ্দেশ্যে সর্বশেষ ঘোষণা হচ্ছে, (হে নবী) তুমি (এদের আরো) বলো........... (আয়াত ১০৮) এটা সর্বশেষ ঘোষণা, হক ও বাতিলের মাঝে পার্থক সূচক বাণী৷ এটা হচ্ছে সেই মহাসত্য যা রসূল (স.) তীর মালিকের কাছ থেকে নিয়ে এসেছেন। সুতরাং প্রত্যেক ব্যক্তিই এখানে স্বাধীন, যা ইচ্ছা সে গ্রহণ ও বর্জন করতে পারে। ‘এখন যারা সোজা পথ অবলম্বন করবে, তাদের সোজা পথ অবলম্বন তাদের জন্যে কল্যাণকর হবে এবং যারা ভুল পথ অবলম্বন করবে, তাদের ভুল পথ অবলম্বন তাদের জন্যেই ধ্বংসকর হবে।' মানুষদেরকে টেনে হেঁচড়ে হকের পথে নিয়ে যাওয়ার জন্যে রসূল (স.) কখনোই আদিষ্ট হননি, তিনি হচ্ছেন মূলত সত্যের একজন প্রচারক মাত্র । মানুষকে স্বাধীনতা দেয়া হয়েছে, তারা স্বীয় ইচ্ছা এখতিয়ার, তাকেই সিদ্ধান্ত নিতে হবে হেদায়াতের পথ গ্রহণ করবে, কি করবে না। পরিশেষে রসূলকে সম্বোধন করে বলা হয়েছে যে, তিনি যেন ওহীর মাধ্যমে যে হেদায়াত পেয়েছেন, শুধু তারই অনুসরণ করেন। আর আল্লাহ তায়ালা তার সম্পর্কে ফয়সালা দান করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি যেন বিপদাপদে ধৈর্যধারণ করেন। এরশাদ হচ্ছে, : (হে নবী) তোমার ওপর যে হেদায়াত............. (আয়াত ১০৯) এই হচ্ছে সূরার যথাযথ সমাপ্তি । সূরার সূচনার সাথে তার গভীর একটা যোগসূত্র রয়েছে এবং. এটা কোরআনের সমন্বয় ও নীতি অনুসারে গোটা সূরার আলোচ্য বিষয়সমূহে সাথেও সমন্বিত । ১০ সূরা হউনুস (১৪৮১) পালনা ১১ মনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।