যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

হবে। তার শক্তি তাদের চেয়ে অনেক বেশী । তিনি পরাক্রমশালী ৷ সুতরাং তিনি ওই সমস্ত উপাস্যের তুলনায় এবাদাতের বেশী হকদার, যারা হায়াত ও মওতের মালিক নয় । ‘আমাকে মোমেনদের অন্তর্ভুক্ত হওয়ার হুকুম দেয়া হয়েছে। সুতরাং আমি নির্দেশের সীমালংঘন করবো না । এরশাদ হচ্ছে, এখানে সাধারণ বর্ণনা থেকে সরাসরি নির্দেশ দেয়া হয়েছে। যেন রসূল (স.) সকলের উপস্থিতিতে আল্লাহর নির্দেশ গ্রহণ করছেন । প্রভাবের দিক থেকে এটা অত্যন্ত শক্তিশালী ও গভীর । ‘আর আমাকে বলা হয়েছে, তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে ঠিকভাবে এ দ্বীনের ওপর প্রতিষ্ঠিত করো ।’ এখানে আল্লাহ তায়ালা তার নবীকে এ মর্মে নির্দেশ দিচ্ছেন যে, তিনি যেন একনিষ্ঠভাবে তার পূর্ণ অনুগত হয়ে ধ্বীনে ইসলামের ওপর অটল অবিচল থাকেন এবং রুখনো যেন মোশরেকদের অন্তর্ভুক্ত না হন।' ঈমান গ্রহণ করার জন্যে সরাসরি নির্দেশ দেয়ার পর শেরেক থেকে বিরত থাকার জন্যে সরাসরি নিষেধের মাধ্যমে দ্বীনের ওপর অটল থাকা এবং খাটি মোমেনদের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে জোরদার করা হয়েছে। এরশাদ হচ্ছে, (আমাকে আদেশ দেয়া হয়েছে) তুমি............. (আয়াত ১০৬) তুমি আল্লাহকে বাদ দিয়ে ওই সকল অংশীদার এবং সুপারিশকারীদের ডেকো না, যারা তোমার না কোনো উপকার করতে পারে- না ক্ষতি করতে পারে। অথচ মোশরেকরা ওদেরকে উপকার এবং ক্ষতি থেকে বাচার জন্যেই ডাকতো ৷ হে মোহাম্মদ, তুমি যদি তাদের মতো কাজ করো, তবে মোশরেকদের অন্তর্ভূক্ত হবে। সুতরাং এ বিষয়টি ভালো করে জেনো রাখো যে, আল্লাহর তায়ালা কারো পক্ষপাতিত্ব করবে না এবং তার ইনসাফ কারো ক্ষেত্রে শিথিল করা হবে না। এরশাদ হচ্ছে, যদি আল্লাহ তায়ালা তোমাদের .......... (আয়াত ১০৭) বিপদ ও অনিষ্ট আল্লাহর বিধানের অবশ্যন্তাবী ফল ও প্রতিদান । আর এ বিপদ মানুষের | দ্বারপ্রান্তে তখনই করাঘাত করে, যখন সে তার উপায় উপকরণগুলো নিয়ে ব্যস্ত থাকে কল্যাণও ঠিক তারই অনুরূপ । যদি আল্লাহ তায়ালা তার বিধান চালু রাখার মতো কোনো বিপদে ফেলেন, তাহলে কোনো মানুষই এ বিপদ তোমার থেকে দূর করতে পারবে না। এ বিপদ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে তার বিধানের অনুসরণ করা এবং বিপদ ও অনিষ্টের ওই সমস্ত কারণ থেকে নিজেকে বিরত রাখা, অবশ্য যদি ওইগুলো ঠিকমতো জানা থাকে। যদি ওই কারণগুলো জানা না থাকে তবে ওইগুলোর উপকরণ থেকে বিরত থেকে সঠিক পথে অবিচল থাকার জন্যে আল্লাহর শরণাপন্ন হওয়া এবং তার কাছে দোয়া করা । আর তিনি যদি তার বিধানানুসারে তোমার কাজের বিনিময়ে তোমার কোনো মংগল চান, তাহলে এ সৃষ্টিজীবের কেউই এ অনুগ্রহ তোমার থেকে রদ করতে পারবে না। তিনি তীর এ সকল বান্দাকে অনুগ্রহ করেন, যারা তার মরযী এবং বিধানানুসারে ওই কল্যাণের উপায় উপকরণের সাথে সংশ্লিষ্ট হয়। ‘তিনি ক্ষমাশীল ও দয়ালু ।' তিনি তাওবা করার পর বান্দার অপরাধ ক্ষমা করেন এবং তার বান্দাদের প্রতি করুণা বর্ষণ করেন। তাওবা, নেক আমল এবং সঠিক পথে ফিরে আসার মাধ্যমে তাদের অপরাধসমূহ তিনি ক্ষমা করে দেন। আলোচ্য সূরা যে আকীদার কথা বলে এই হচ্ছে তার সারসংক্ষেপ । আল্লাহ তায়ালা রসূলকে এমর্মে নির্দেশ দিয়েছেন, তিনি যেন উপস্থিত জনশক্তিকে মৌলিক আকীদার এ সার সংক্ষেপটি ঘোষণার মাধ্যমে জানিয়ে দেন, নিসন্দেহে এটা অন্তরে প্রভাব বিস্তারকারী ইংগিতবাহী একটি [১০ সুক্া ইউনুস | ____০(১৪৭) _______ পাৰ্পা ১১> মলখিশল ৩ DWW. DOIKITAD. DIOESDOT. COM

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।