A A we we Ne A Dhow wea we coAze 319 | il esl 6 phy All Cocke Ua neff DA wDr J wf BAA nid PEt hss 2 মলে পটল নাল জোর করে তোমাদের গোমরাহী থেকে বের করে আনবো) । ১০৯. (হে নবী,) তোমার ওপর যে হেদায়াত নাযিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো, যে পর্যন্ত আল্লাহ কোনো ফয়সালা না করেন, (কেননা) তিনিই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী । তাফসীর আয়াত ১০৪-১৯০৯ (হে নবী) তমি (লোকদের) বলো, হে মানুষরা ............ (আয়াত ১০৪-১০৯) এটি হচ্ছে আলোচ্য সূরার সমাপনী বক্তব্য । এর মাধ্যমে দীর্ঘ ভ্রমণের যবনিকা টানা হচ্ছে, যেখানে মানব জাতিকে সৃষ্টিজগত ও নিজেদের নিয়ে চিন্তা ভাবনা ও গবেষণা করার কথা বলা হয়েছে। এ সমাপনী বক্তব্য আকীদা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদিকে অন্তর্ভুক্ত করেছে। যেমন আল্লাহকে একমাত্র রব ও প্রভু মানা, তার অভিভাবকত্ব খহণ করা এবং তাকে সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে গ্রহণ করা, অসংখ্য অংশীদার এবং সুপারিশকারীকে অস্বীকার করা, সকল বিষয় আল্লাহ তায়ালা এবং তার নির্ধারিত বিধানের প্রতি প্রত্যাবর্তন করা। এই বিধানসমূহকে পরিবর্তন করা বা স্থানান্তরিত করা কারো পক্ষে সম্ভব নয়। এশী বাণী এবং তার সত্যতা স্বীকার করার সাথে এটাও স্বীকার করা যে মহাসত্য নিয়ে রসূল (স.) এ দুনিয়ায় এসেছেন- পুনরুথান, পরকাল এবং ইনসাফপূর্ণ প্রতিদান ইত্যাদিরও পরিবর্তন সম্ভব নয়। এগুলো হচ্ছে আকীদার প্রধান প্রধান মূলনীতি । গোটা সূরাতে এগুলো বর্ণিত হয়েছে। এ মূলনীতিগুলো স্পষ্ট করার জন্যে আলোচ্য সূরায় বিভিন্ন ঘটনার অবতারণা করা হয়েছে এবং সাথে সাথে একাধিক উপমা ও দৃষ্টান্ত পেশ করা হয়েছে। এসব কিছু এ সূরার উপসংহারে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। এখানে রসূল (স.) আল্লাহর পক্ষ থেকে এ মর্মে আদিষ্ট হয়েছেন যে, তিনি যেন এ সমাপনী বক্তব্যকে মানুষের সামনে সাধারণ ঘোষণার মাধ্যমে জানিয়ে দেন এবং চূড়ান্ত বক্তব্যকে এভাবে পেশ করেন যে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসা পর্যন্ত তিনি তার পরিকল্পনায় এবং তার পথে অটল থাকবেন তিনি সর্বশ্রেষ্ঠ প্রকৌশলী । এরশাদ হচ্ছে, (জান্নাতে প্রবেশ করার সময়) তাদের ......... (আয়াত ১০) হে নবী! তুমি বলে দাও, হে মানব জাতি, আমি যে হক দ্বীনের প্রতি তোমাদের আহ্বান করছি, যদি তোমরা এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করো, তবে এটা আমাকে আমার বিশ্বাস থেকে এক চুলও বিচ্যুত করতে পারবে না এবং আমাকে তোমরা যে মাবুদসমূহের গোলামী করো, তার গোলামী করতে বাধ্য করতে পারবে না। ‘বরং আমি কেবলমাত্র এমন আল্লাহর গোলামী করি, যার হাতে রয়েছে তোমাদের মৃত্যু ।' আমি ওই আল্লাহর গোলামী করি, যিনি তোমাদের মৃত্যু, বয়স এবং জীবনের একচ্ছত্র অধিপতি । এখানে উল্লেখিত বৈশিষ্ট্য আল্লাহর জন্যে নির্দিষ্ট করার বিশেষ অর্থ রয়েছে। এর মাধ্যমে তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, আয়ু শেষ হওয়ার পর তার কাছেই তাদের ফিরে যেতে তল হল কেও লন ১ আলকিল ত PWW.DOIKITAD. DIOESpOT. COM
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।