করে দেয়া এবং এতে সুপ্ত প্রকৃতি জাগাবার পুনরায় প্রচেষ্টা চালানো । যাতে এগুলো গতি ও কর্মন্পৃহা নতুন করে ফিরে পায় । আসমান ও যমীনে যা কিছু বিদ্যমান, তা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য অনুভূতি, অস্তর এবং বিবেককে জ্ঞাগ্রত করা তথা মানব অন্তরকে পুনর্জীবন দান করার কোরআনী বিধানের বিভিন্ন মাধ্যমের মধ্যে এটিও একটি মাধ্যম । এর ফলে সে স্পন্দন ও গতি ফিরে পায় এবং এতে সাড়া দিতে পুনরায় অভ্যস্ত হয়। কিন্তু অতি পরিতাপের বিষয় যে, অস্বীকারকারী আরব জাহেল ও তার অনুসারীরা আকাশ পাতালে যা কিছু আছে তা নিয়ে চিন্তা-ভাবনা করে না এবং এর ডাকে সাড়াও দেয় না। তাহলে তারা কিসের অপেক্ষায় আছে? আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রম নেই । মিথ্যারোপকারী অবিশ্বাসীদের পরিণাম সবার জানা । সুতরাং আল্লাহর বিধান তাদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে, এরূপ আশা করার তাদের সুযোগ নেই । আল্লাহ তায়ালা তাদেরকে সুযোগ দিয়েছেন । তিনি আযাবের মাধ্যমে তাদেরকে নিঃশেষ করে দেননি । কিন্তু যারা মিথ্যারোপ ও অবিশ্বাসের ওপর অটল অবিচল থাকে, তাদের শাস্তির প্রয়োজন রয়েছে। এরশাদ হচ্ছে, ‘এখন তারা এছাড়া আর কিসের প্রতীক্ষায় আছে যে, তাদের আগে চলে যাওয়া লোকেরা যে দুঃসময় দেখেছে তারাও তাই দেখবে?’ ‘তাদেরকে বলো, ঠিক আছে, অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি ।' ওপরের আয়াতের সতর্কীকরণ যা যাবতীয় বিরোধকে শেষ করে দেয় এবং অন্তরের | বিরোধসমূহেরও মুূলোৎপাটন করে ফেলে । প্রত্যেকটি রেসালাত এবং প্রত্যেকটি মিথ্যারোপের শেষ পরিণাম সম্পর্কে সর্তক করা এবং আলোচ্য ঘটনার সর্বশেষ উপদেশের মাধ্যমে এ অধ্যায়ের সমাপ্তি টানা হয়েছে। এরশাদ হচ্ছে, নিসন্দেহে এটা এমন এক বাণী, যা আল্লাহ তায়ালা নিজের ওপর ফরয করে নিয়েছেন। আর তা হচ্ছে, ঈমানের অংকুর অবশিষ্ট থাকবে, গজাবে এবং তা প্রত্যেক কষ্ট, বিপদ, মিথ্যারোপ এবং শাস্তির পর আযাব মুক্তি পাবে। আল্লাহর এ বিধান অতীতে ছিলো (আলোচ্য সূরার ঘটনাবলী তার সুস্পষ্ট প্রমাণ) এবং ভবিষ্যতেও থাকবে, সুতরাং মোমেনদের এ ব্যাপারে নিশ্চিত হওয়া উচিত । সাল ১ মলমিল ত WWW. DOLIKLUAD.DLOLSpot. cof
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।