যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

‘আর যারা ঈমান আনতেই চায় না তাদের জন্যে নিদর্শন ও উপদেশ তিরক্কার কীইবা উপকারে আসতে পারে ।' যদি অস্তর তার রুদ্ধ হয়ে যায়, বিবেক তার স্থবির হয়ে পড়ে, প্রকৃতি থেকে গ্রহণ করার যন্ত্রাদি তার নিস্কিয় হয়ে পড়ে এবং এ দুনিয়া থেকে গোটা মানবজাতি বিচ্ছিন্ন হয়ে পড়ে সে যদি এ প্রশংসা ও পবিত্রতা বর্ণনার ধ্বনি ও ছন্দ না শুনে, তবে নিদর্শন ও ভীতিপ্রদর্শন তাদের কীইবা উপকারে আসতে পারে। আল্লাহর সঠিক পরিচয় দিতে গিয়ে কোরআনে করীম জগত ও জীবনকে এই অভিনব প্রদর্শনীতে রূপান্তরিত করেছে, যার মাঝে এ পরিচয় কার্যকরভাবে প্রকাশ পায় । এর উপস্থিতিতে মানব অস্তিত্বের হৃদয়গ্রাহ্য বিভিন্ন দিক পরিপূর্ণতা লাভ করে। কোরআনে হাকীম আন্মাহর অস্তিত্বকে বিরোধপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করে না, কোরআনী দর্শন ও বাস্তব পর্যবেক্ষণের আলোকে মানব অন্তরকে আল্লাহ তায়ালা এমনভাবে পরিপূর্ণ করে দেন যে, তার সম্পর্কে কোনো বিরোধে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না। কোরআনে করীম সরাসরি গোটা বিশ্বে আল্লাহর অস্তিত্বের এই প্রভাব সংক্রান্ত আলোচনা করেছে। কোরআনে হাকীম উল্লিখিত পরিকল্পনা অনুসরণ করার ক্ষেত্রে এই মৌলিক সত্য বিষয়ের ওপর নির্ভর করে, আল্লাহ তায়ালা সৃষ্টিকর্তা, তিনি মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন সে সম্পর্কে সম্যক অবগত আছেন। এরশাদ হচ্ছে, ‘আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন যে কুচিন্তা করে, সে সম্বন্ধেও অবগত আছি ।' দ্বীন গ্রহণ করা এবং মাবুদের প্রতি বিশ্বাস স্থাপন করার দিকে মানব প্রকৃতির একটি স্বভাবগত প্রয়োজন রয়েছে। এ প্রকৃতি যদি সুস্থ হয়, তবে সে নিজের মাঝেই এক মাবুদের প্রতি টান এবং তাঁর অস্তিত্‌ ও উপস্থিতির এক শক্তিশালী অনুভূতি টের পায়। মাবুদের প্রয়োজনীয়তা এবং তার মনোনিবেশ করার উপরোক্ত অনুভূতি সৃষ্টি করাই বিশুদ্ধ আকীদার কাজ নয়। কারণ এটা মানব প্রকৃতিতে স্বভাবগতভাবেই বিদ্যমান থাকে, তাকে সৃষ্টি করতে হয় না । বরং তার কাজ্দ হচ্ছে মাবুদের প্রতি মানুষের চিন্তা চেতনাকে বিশুদ্ধ করা, তাকে আসল মাবুদের পরিচিতি দান করা, যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই । আল্লাহর প্রকৃতি ও বৈশিষ্ট্য তার সামনে উপস্থাপন করা এবং তার জীবনে উপাস্যত্বের দাবী ও চাহিদাসমূহও তার সামনে পেশ করা । এটা হচ্ছে, আল্লাহকে রব (প্রভু) মানা, তার অভিভাবকত্ব গ্রহণ করা এবং তাকে সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে গ্রহণ করা৷ আল্লাহর অস্তিত্বে সন্দেহ প্রকাশ করা বা তার অস্তিতৃকে অস্বীকার করা মানব অস্তিত্বে স্পষ্ট ক্ৰুটি বিদ্যমান থাকার প্রমাণ বহন করে এবং এটা তার অনুভূতিশক্তি অকেজা হওয়ার ওপর দলীল, সুতরাং এ অকেজো হওয়ার চিকিৎসা বিরোধের মাধ্যমে সন্ভব নয়। আর এটা চিকিৎসার সঠিক পথও নয়। নিসন্দেহে এ সৃষ্টি জগতে মোমেন হচ্ছে একজন আত্মসমর্পণকারী ৷ সে তার শ্রষ্টাকে চিনে, তাঁর অনুগত হয়। এ দুনিয়ায় সকল কিছু এবং কিছু মানুষ ছাড়া অন্য সকল প্রাণী ওই সষ্টার প্রশংসায় পঞ্চমুখ ৷ মানুষ এ দুনিয়ায় বসবাস করে, যার প্রত্যেকটি অংশ ঈমান, ইসলাম, তাসবীহ ও সেজদার প্রতিধ্বনির সাথে একাত্মতা ঘোষণা করে। এ দুনিয়ায় অণু-পরমাণু এমনকি তার শূন্যস্থানগুলোও এ প্রতিধ্বনিতে অংশগ্রহণ করে এবং এগুলো আল্লাহ নির্ধারিত বিধানসমূহের প্রতি অনুগত হয়। যে এসব প্রতিধ্বনিকে উপলব্ধি করে না, এতে খোদায়ী বিধানের ছন্দকে অনুভব করে না এবং যার প্রকৃতিক জাগতিক তরংগকে গ্রহণ করে না, বুঝতে হবে তবে প্রাকৃতিক সাড়া দেয়ার |' সকল যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে গেছে। সুতরাং বিবেকের সামনে এ ক্ষেত্রে বিরোধ করার পথ অবশিষ্ট থাকে না । তার চিকিৎসার একমাত্র পথ হচ্ছে, এতে সাড়া দেয়ার ইন্দরিয়গুলোকে সতর্ক সুক্সা ইউসুল 9০০ Lol fDBODL 004 4 “লা >> মন্বিল ৩ AAMAS RLIAY LE Ue UU UU FAVAT) ¥ |

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।