যারা নিজেদের বিবেককে চিন্তা ভাবনা থেকে নিস্ক্রিয় করে রাখে, তিনি তাদের ওপর কলুষতা চাপিয়ে দেন। কলুষতা সর্বনিকৃষ্ট আত্মিক অপবিত্রতা। তারা তাদের ইন্দ্রিয়সমূহকে চিন্তা ভাবনা করা থেকে নিক্করিয় করার দরুন এ কলুষতা ও অপবিত্রতা তাদেরকে পেয়ে বসে ৷ যার পরিণাম হচ্ছে মিথ্যারোপ ও অস্বীকার করা । চোশ্খ মেলে সৃষ্টি জগতের লিক্চে তাকানোর আহুহান এ বিষয়টি আরো স্পষ্ট হচ্ছে এভাবে যে, যারা ঈমান আনতেই চায় না কোনো নিদর্শন ও ভীতি প্রদর্শন তাদের কোনো কাজে আসে না । কারণ সে সকল নিদর্শন তাদের চোখের সামনে আকাশ ও যমীন থাকা সত্তেও তারা চিন্তা ভাবনা করে না এবং সেগুলোর দিকে চোখ তুলে দেখে না। এরশাদ হচ্ছে, (হে নবী) তুমি (মানুষদের) বলো, তোমরা.......... (আয়াত ১০১) আলোচ্য আয়াতের শেষাংশ প্রশ্ববোধক হোক বা হা বাচক হোক, উভয়ের অর্থ এক ও অভিন্ন । কারণ আসমান যমীন নিদর্শনাবলীতে পরিপূর্ণ । কিন্তু সে নিদর্শনাবলী ও ভীতি প্রদর্শন | যারা ঈমান আনে না, তাদের কোনো উপকারে আসে না । কারণ তারা পূর্বে এদিকে ভ্রুক্ষেপ করেনি এবং চিন্তা গবেষণাও করেনি । শেষ পর্বে যাওয়ার পূর্বে নিম্নোক্ত আয়াতের সামনে আমাদের কিছুক্ষণ অবস্থান করা উচিত । এরশাদ হচ্ছে, (হে নবী) তুমি (মানুষদের) বলো, তোমরা ........... (আয়াত ১০১) পবিত্র কোরআনের দ্বারা সর্বপ্রথম যাদেরকে সম্বোধন করা হয়েছিলো, তাদের কাছে পৃথিবী ও আকাশের পর্যাপ্ত জ্ঞান ছিলো না । কিন্তু বাস্তব সত্য বিষয়টি যেদিকে আমি বারংবার ইংগিত করেছি তা হচ্ছে, মানব প্রকৃতি এবং যে দুনিয়ায় আমরা বসবাস করি, তার মাঝে ব্যাপক সুপ্ত ভাষা রয়েছে। মানব প্রকৃতি যখন গভীরভাবে লক্ষ্য করে তখন পৃথিবীর এসব ভাষা বুঝে । মানব অনুভূতিতে ইসলামী চিন্তা চেতনা গঠন করার ক্ষেত্রে কোরআনী বিধান আসমান যমীনে যা কিছু আছে তার ওপর নির্ভর করে, সৃষ্টি জগতকে হৃদয়ংগম করে এবং তার প্রতি দৃষ্টি, কান, অস্তর এবং বিবেককে নিবদ্ধ করার নির্দেশ দেয়। পরিচয়হীন জড়বাদীরা আল্লাহ ও তার রসূলের অবমাননা করে। তারা এ অবমাননাকে বৈজ্ঞানিক মতবাদ হিসাবে আখ্যায়িত করে। যার ওপর তারা তাদের সমূদয় সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। তারা এর নাম দিয়েছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র । আকাশ পাতালে বিদ্যমান বস্তুতে দৃষ্টি নিবদ্ধ করলে অন্তর ও বিবেকের আবেগ অনুভূতি, চিন্তা চেতনা জেগে উঠে, সাথে সাথে এতে সাড়া দেয়া ও এর প্রভাবে প্রভাবান্বিত হওয়া, সহজ হয়ে উঠে । এসব কিছুই মানব অস্তিত্বকে তার জাগতিক ছন্দে পরিপূর্ণ করে, যা আল্লাহর অস্তিত্, মাহাত্ম্য, পরিচালনা, কর্তৃত্ব এবং জ্ঞানের প্রতি ইংগিত প্রদান করে। কালের আবর্তে এ জগত সংক্রান্ত মানুষের জ্ঞান বৃদ্ধি পেতে থাকে । যদি মানুষ জাতি জ্ঞানের পাশপাশি আল্লাহর নূরে নূরানী হয়ে পথ চলে, তবে এ জ্ঞান তাকে এমন সামগ্রী উপহার দেয়, যা সে এ তার সাথে হদ্যতা অর্জন করা, তার পরিচিতি গ্রহণ করা ও আল্লাহর তাসবীহে অংশগ্রহণ করার মাধ্যমে অর্জন করতে পারে। এরশাদ হচ্ছে, ‘এ ধরার সব কিছুই আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ । কিন্তু তোমরা তাদের প্রশংসা ও তাসবীহ বুঝো না । ‘যার অস্তর সদা আল্লাহর সাথে সংযুক্ত, সে ব্যক্তি ছাড়া অন্য কেউ এ প্রশংসার ভাষা বুঝে না। আর এ বৈজ্ঞানিক গবেষণা ও পরিচিতি ঈমানের ওঁজ্বল্য ও এর আলোর সাথে যদি সংশ্লিষ্ট না হয়, তবে তা অধিক. দুর্ভাগ্যের দিকে টেনে নিয়ে যায়। পরিণামে তারা আল্লাহ তায়ালা থেকে অনেক দূরে সরে পড়ে এবং ঈমানের ওঁজ্বল্য ও আলো থেকে ও বঞ্চিত হয় । | ১০ সূরা ইউনুস (১৪২১) পান্থা >> অসখিল ৩ WWW.DUOIKLHUADV.LOSSpot.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।