হেদায়াত ল্রাপ্চির উপায় ও কা খ্রেক্চে বখ্থিগত হওয়া পরবর্তী আয়াতে কুফর এবং ঈমানের ক্ষেত্রে সাধারণ একটি নিয়ম বর্ণনা করা হয়েছে। এরশাদ হচ্ছে, (হে নবী) তোমার মালিক চাইলে এ যমীনে যতো মানুষ.............. (আয়াত ৯৯- ১০০) যদি তোমার রবের ইচ্ছা হতো, তবে তিনি মানব জাতিকে এমন সৃষ্টিতে রূপান্তরিত করতেন যে, একটি মাত্র পথ ছাড়া আর কিছুই জানতো না। আর সেটা হচ্ছে ফেরেশতাদের ন্যায় ঈমান আনার পথ । অথবা তিনি তাদের মাঝে এমন এক ক্ষমতা দিয়ে সৃষ্টি করতেন যা তাদের সকলকে ঈমানের দিকে টেনে নিয়ে যেতো । যদি আল্লাহ তায়ালা চাইতেন যে, এ পৃথিবীতে শুধুমাত্র তার আদেশ পালনকারী অনুগতরাই বাস করবে এবং কুফরী ও নাফরমানীর কোনো অস্তিত্বই থাকবে না, তবে তিনি সকল মানুষকে ঈমান গ্রহণ করার প্রতি এমনভাবে বাধ্য করতেন যে, তাদের স্বেচ্ছায় ঈমান বা কুফর গ্রহণ করার ক্ষমতাই থাকতো না । আসলে সৃষ্টিয় অস্তরালে আল্লাহর হেকমত আমরা কখনও বুঝতে সক্ষম হই, আবার কখনো সক্ষম হই না । তিনি মানব জাতিকে ভালো মন্দ এবং হেদায়াত ও গোমরাহীর ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছেন। পাশাপাশি এ দুয়ের যে কোনোটি গ্রহণ করার শক্তিও দিয়েছেন। যদি মানুষ আল্লাহ প্রদত্ত ইন্দ্রিয় ও অনুভূতি জাতীয় শক্তির সঠিক ব্যবহার করে এবং সে তাকে সৃষ্টি এবং আত্মার মৃধ্যকার হেদায়াতের দলীল প্রমাণাদি এবং বিভিন্ন রসূল কর্তৃক আনীত সুস্পষ্ট নিদর্শনসমূহের প্রতি দিক নির্দেশনা দেয়, তবে সে ঈমান আনতে বাধ্য । আর ঈমান আনার মাধ্যমে সে মুক্তির পথ পাবে। পক্ষান্তরে যদি সে তাঁর অনুভূতি এবং ইন্দিয়সমূহকে নিক্রিয় ও রুদ্ধ রাখে এবং ঈমানের বিভিন্ন দলীল প্রমাণ থেকে এগুলোকে দূরে রাখে, তবে তার অস্তর শক্ত হয়ে যায়, বিবেক রুদ্ধ হয়ে যায়। পরিণামে সে মিথ্যারোপ ও অস্বীকারের প্রতি ধাবিত হয়। তার পরিণতি হয় অস্বীকারকারীদের পরিণতি । সুতরাং ঈমান স্বেচ্ছায় গ্রহণ করা এবং না করার বিষয় । রসূল (স.) ঈমান গ্রহণ করার জন্যে কাউকে বাধ্য করেননি । কারণ অস্তরের আবেগ অনুভূতি এবং বিবেকের গতি বিধি নিয়ন্ত্রণ ও বাধ্য করার কোনো সুযোগ নেই । ‘তবে কি তুমি মোমেন হবার জন্যে লোকদের ওপর জবরদস্তি করবে?' এ প্রশ্নটি একটি নেতিবাচক প্রশ্ব । কারণ এ জবরদস্তি কখনো বাস্তবায়িত হবার নয়। ‘আল্লাহর হুকুম ছাড়া কেউ ঈমান আনতে পারে না ।' আল্লাহর চিরন্তন বিধান- যা আমি ইতিপূর্বে বর্ণনা করেছি-- অনুসারে যদি কোনো ব্যক্তি এমন পথের অনুসরণ করে, যা তাকে ঈমান পর্যন্ত পৌছায় না, কখনো সে ঈমান পর্যন্ত পৌছতে সক্ষম হবে না । উপরোক্ত আয়াতের অর্থ এটা নয় যে, সে ঈমান গ্রহণ করার লক্ষ্যে ঈমানের রাস্তার অনুসরণ করে, অতপর তাকে ঈমান গ্রহণ করা থেকে বিরত রাখা হয়। এ আয়াতের মূল অর্থ হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধান ও অনুমতি মোতাবেক সঠিক পথের অনুসরণ করে, তবেই সে ঈমান পর্যন্ত পৌছতে পারবে । তখন আল্লাহ তায়ালাও তাকে সঠিক পথের দিশা দেবেন যাতে ঈমান তীর অনুমতি সাপেক্ষে বান্দার অন্তরে প্রবেশ করতে পারে। প্রত্যেক বস্তু একটি নির্দিষ্ট সীমানা পর্যন্তই কার্যকর হয়ে থাকে। মানুষ যখন স্বেচ্ছায় কোনো রাস্তার অনুসরণ করে, তখন আল্লাহ তায়ালা তাদের জন্যে সে রাস্তার পরিণাম নির্ধারিত করে থাকেন। সঠিক পথ পাওয়ার জন্যে তারা যতোটুকু চেষ্টা চালিয়ে থাকে, তার বিনিময় স্বরূপ তিনি সেই পরিণাম ধার্য্য করেন। আয়াতের শেষাংশ উপরোক্ত কথার দিকেই ইংগিত বহন করে। এরশাদ হচ্ছে, ‘আর আল্লাহর রীতি হচ্ছে, যারা বুদ্ধি প্রয়োগ করে কাজ করে না, তাদের ওপর কলুষতা চাপিয়ে দেন ৷' | ১০ সুরা হডেনুলস (১৪১), পাল্লা ১> মনবিল ৩ DWN DO AD. DLOS SPOOL. COHN
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।