যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

নেই এবং আমিও আনুগত্যের শির নতকারীদের অন্তর্ভুক্ত ।' জবাবে তাকে বলা হয়েছিলো, ‘এখন ঈমান আনছো! অথচ এর আগে পর্যন্ত তুমি না-ফরমানী চালিয়ে এসেছো এবং তুমি ছিলে বিপর্যয় একজন ।' এটা এমন একটা পর্যায়, যেখানে আল্লাহর শাশ্বত বিধানের অনিবার্যতার প্রকাশ ঘটে এবং এখানে তার চূড়ান্ত পরিণতি প্রকাশও ঘটে । এ বিধানকে যখন মানুষ স্বেচ্ছায় গ্রহণ করে, তখন তার সামনে আলোর নতুন দ্বার খুলে যায়, যার মাধ্যমে সে মুক্তির সর্বশেষ আশার আলো দেখতে পায়। আর এ কারণেই সত্যের অস্বীকারকারীরা আযাবে পতিত হওয়ার আগ মুহূর্তে নিজেদের অবস্থান থেকে এভাবে সরে আসতে বাধ্য হয়। এরশাদ হচ্ছে, ইউনুস (নবীর) সম্পুদায় ব্যতীত অন্য (কোনো) জনপদ ............ (আয়াত ৯৮) এ আয়াত আমাদেরকে পেছনের দিকে ফিরে তাকাবার নির্দেশ দিচ্ছে। পেছনে ফিরে তাকালে এ বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যায় যে, আলোচ্য আয়াতের মর্মার্থ কখনো বাস্তবায়িত হওয়ার নয়। ‘এমন কোনো দৃষ্টান্ত আছে কি যে, উল্লেখিত জনবসতির মধ্য হতে একটি জনবসতি চাক্ষুষ আযাব দেখে ঈমান এনেছে।' এদের মধ্য হতে অতি নগণ্য সংখ্যক জনবসতিই ঈমান এনেছে । তাই বলা হয়েছে একটি জনবসতি ছাড়া তারা ঈমান আনেনি । আর যে জনবসতি ঈমান এনেছিলো তা ছিলো হযরত ইউনুস (আ.)-এর জনবসতি । ‘কারইয়া’ বলতে সভ্য ও শছ্ুরে | জনবসতিকে বুঝায় । এভাবে বলার মাধ্যমে একথার দিকেই ইংগিত করা হয়েছে যে, আল্লাহ তায়ালা সকল রসূলকেই সভ্য শহুরে জনবসতির কাছে পাঠিয়েছিলেন, বেদুইন জনবসতির কাছে পাঠাননি। আলোচ্য আয়াতে হযরত ইউনুস এবং তীর সমাজের বিস্তারিত ঘটনাবলী বর্ণিত হয়নি । বরং সেই ঘটনার পরিসমাপ্তির দিকে এখানে ইংগিত করা হয়েছে। আর এ পরিসমাপ্তিটি বর্ণনা করাই এখানে উদ্দেশ্য । সুতরাং আমি এখানে বিস্তারিত আলোচনার অবতারণা করবো না। এক্ষেত্রে আমাদের এতোটুকু জানাই যথেষ্ট যে, কুফরী ও অবাধ্যতার দরুন অপমানকর আযাব ইউনুস (আ.)-এর সম্পৃদায়ের দ্বার প্রান্তে এসে উপনীত হলো । আযাব নাযিল হওয়ার পূর্ব মুহূর্তে ঈমান আনার দরুন সেই আযাব তাদের থেকে দূরীভূত হয়ে যায়। অতপর নির্দিষ্ট সময় পর্যন্ত তারা দুনিয়ার জীবন উপভোগ করে । যদি তারা ঈমান আনা থেকে বিরত থাকতো, তবে তাদের আচরণের দরুন আল্লাহর চিরাচরিত বিধানানুসারে তাদের ওপর আযাব নাযিল হতো । এখানে ll) Suds dah cA dle hc anid ১. অস্বীকারকারীদের মুক্তির সর্বশেষ অবলম্বনের সাথে সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানানো হযেছে (যাতে তর তত) বাৰে পারে- যেমনিভাবে ইউনুস (আ.)-এর সম্প্রদায় দুনিয়ার জীবনে অপমানকর আযাব থেকে মুক্তি পেয়েছিলো । ইউনুস (আ.)-এর ঘটনার এখানে অবতারণার পেছনে প্রধান উদ্দেশ্য এটাই । ২. আল্লাহর বিধান নিক্রিয় হয়ে যায়নি এবং সে বিধান ইউনুস (আ.) সম্পৃদায়ের ওপর থেকে আযাব দূরে সরে যাওয়া এবং তাদেরকে দুনিয়াতে উপভোগ করার জন্যে পুনরায় ছেড়ে দেয়ার মাঝেই সীমাবদ্ধ থাকেনি । বরং সে বিধান এখানে চলমান ও কার্যকরী অবস্থায় আছে। কারণ আল্লাহর বিধানের দাবী হচ্ছে আযাব আসা পর্যন্ত যদি তারা মিথ্যারোপের ওপর অটল থাকতো, তবে তাদের ওপর আযাব চলে আসতো । যখন তারা মিথ্যারোপ থেকে ফিরে আসলো, তখন তাদেরকে আযাব থেকে মুক্ত করার জন্যে তাঁর বিধান কার্যকরী হলো। সুতরাং মানুষের আচার আচরণ এবং কর্মকান্ডের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, বরং তার প্রভাবের ধারাবাহিকতায় বাধ্যবাধকতা নিহিত রয়েছে। এটা এভাবেও বলা যেতে পারে যে, মানুষের আচার আচরণ ও কর্মকান্ডের ক্ষেত্রে সব কিছুই নিয়তি নির্ধারিত এ বিশ্বাস প্রযোজ্য নয়, বরং তার প্রভাবের ধারাবাহিকতা বর্তাবার ক্ষেত্রে এ বিশ্বাস প্রযোজ্য । | ১০ সুস্া ইউনুস |, (১৪9) _____ পান্থা ১১ মনবিল ৩. VV We UOT LLUV. UVLO SS SPDOL. CONV

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।