মাধ্যমে রসূলকে এ বলে সাত্ববনা দেয়া হচ্ছে, দাওয়াতের পথে ফুল সাজানো থাকে না বরং তা অত্যন্ত বন্ধুর ৷ অতপর অবিশ্বাসী সন্দেহ পোষণকারীদের প্রতি ইংগিত করে বলা হয়েছে। এরশাদ হচ্ছে- (আয়াত ৯৫) উক্ত ইংগিতে সন্দেহকারীদেরকে এ সুযোগ দেয়া হয়েছে যে, তাদের মধ্য থেকে যারা হকের পথে ফিরে আসতে চায় আসতে পারে। কারণ যেখানে স্বয়ং রসূল (স.) এ বিষয়ে অনুমতিপ্রাপ্ত ছিলেন যে, যদি তিনি তার প্রতি নাযিল করা হেদায়াতের ব্যাপারে সামান্যতম সন্দেহ পোষণকারী হন তিনি যেন সে বিষয়ে আহলে কেতাবদের জিজ্ঞেস করেন, সেখানে তিনি সন্দেহ পোষণ করেননি এবং জিজ্ঞেসও করেননি । সুতরাং তিনি এ বিষয়ে পূর্ণ আস্থাবান ছিলেন যে, তিনি আল্লাহর পক্ষ হতে যে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছেন, তা মহাসত্য । এ বাক্যের মাঝে অবিশ্বাসীদের জন্যে ইংগিত রয়েছে তারা যেন এ মহাসত্যের ব্যাপারে ইতস্তত না করে এবং সন্দেহকারীদের অন্তর্ভুক্ত না হয়। আল্লাহ তায়ালা উম্মতে মোহাশ্মবদীর জন্যে এ বিধান নির্ধারিত করেছেন যে, যদি তারা কোনো বিষয়ে আস্থাবান হতে না পারে, তারা যেন সে বিষয়ে জ্ঞানী ও পন্ডিতদেরকে জিজ্ঞেস করে জেনে নেয়। আর সে বিষয়টি আকীদা বিশ্বাস সংক্রান্ত বিশেষ মাসয়ালাও হতে পারে। কারণ শরীয়ত ও আকীদার ব্যাপারে পূর্ণ আস্থাবান হওয়ার জন্য একজন মুসলমান সর্বদাই আদিষ্ট থাকে। সে যেন এক্ষেত্রে যুক্তি-প্রমাণ দ্বারা আশ্বস্ত না হয়ে শুধু অনুকরণের ওপরই নির্ভরশীল না হয়। কোনো বিষয়ে সন্দেহ জাগলে প্রশ্ব ও জিজ্ঞেস করা বৈধ । এটা এবং আল্লাহ পাকের ফরমান ‘তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।' এ দু'য়ের মাঝে কোনো দ্বন্দ, অসংগতি ও বৈপরীত্য নেই । কারণ নিষিদ্ধ হচ্ছে সন্দেহ পোষণ করা এবং তারই ওপর এমনভাবে অবিচল থাকা যে, তা একটি স্থায়ী বিশেষণে পরিণত হয়ে যায়। ‘তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না, আর এ বিশেষণধারী তথা সন্দেহকারী কখনো বিশ্বাস ও হক পর্যন্ত পৌছুতে সক্ষম হবে না। রসূল (স.)-এর কাছে যে হেদায়াত এসেছে তা যদি সন্দেহাতীতভাবে সত্য হয়ে থাকে, তবে তার সমাজের লোকদের তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা এবং তার বিরোধিতা করার কি যৌক্তিকতা থাকতে পারে? জবাবে এটা বলা যেতে পারে যে, আল্লাহর বাণী ও বিধানের দাবী হচ্ছে, যে ব্যক্তি হেদায়াতের উপায় উপকরণ গ্রহণ করে না, সে হেদায়াত পায় না । যার দৃষ্টিশক্তি আলোর ওপর পড়ে না, সে দেখে না । যে স্বীয় ইন্দরিয়সমূহকে বেকার করে রাখে, সে তার দ্বারা উপকৃত হয় না। তার সামনে যতোই নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণাদি থাকুক না কেন। তার পরিণাম হবে পথভ্রষ্টতা ও গোমরাহী । কারণ সে এণ্ডলো থেকে উপকৃত হয় না। আর তখনই আল্লাহ পাকের সিদ্ধান্ত ও বিধান তাদের ক্ষেত্রে নির্ধারিত হয়ে যায় । সময়ের ঈমান গ্রহণযোগ্য নম (হে নবী) যাদের ঈমান না আনার ব্যাপারে ........... (আয়াত ৯৬-৯৭) যন্ত্রণাদায়ক আযাবকে চাক্ষ্ষ দেখে নেবার পর ঈমান গ্রহণ করলে তা তাদের কোনো কাজে আসবে না । কারণ সে ঈমান গ্রহণ স্বেচ্ছায় হয়নি । আর তখন সে ঈমান গ্রহণ করলেও তার দাবী পূরণ করা দুনিয়ার জীবনে তার পক্ষে সম্ভব হয়ে উঠবে না । কারণ সে সুযোগ সে আর পাচ্ছে না। কিছু পূর্বে এমন একটি দৃশ্য আমাদের সামনে এসেছিলো যা বর্তমান দৃশ্যের সত্যতারই স্বীকৃতি দেয়। সে দৃশ্য হচ্ছে ফেরাউনের দৃশ্য । যখন সে পানিতে ডুবে মারা যাচ্ছিলো, তখন সে বলে উঠলো, ‘আমি মেনে নিলাম, বনী ইসরাঈল যার ওপর ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ মিসকল = ০০০ “ান্া ১১ সস্খিল্ল ৩ SL AA SEAS HMOs UTO ss SY OTe CO
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।